Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়
Share on FacebookShare on Twitter

টেলিভিশন গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে ওয়ালটন ও আকাশ ডিটিএইচ শুরু করেছে যৌথ ক্যাম্পেইন। এর আওতায় ওয়ালটনের এলইডি ও স্মার্ট টিভির নতুন গ্রাহকরা ১০ শতাংশ ছাড়ে কিনতে পারবেন আকাশ ডিটিএইচ। ২০ ডিসেম্বর ২০২০ থেকে এ সুযোগ থাকছে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত।

উল্লেখ্য, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে সর্বাধুনিক টেকনোলজির ডলবি এবং গুগল লিস্টেড ‘লাইসেন্সড টিভি ম্যানুফ্যাকাচারার’ হচ্ছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। বাংলাদেশে একমাত্র ওয়ালটনই ডলবি’র অফিশিয়াল সাউন্ড কোয়ালিটির টিভি উৎপাদন করছে। এদিকে আকাশ হচ্ছে দেশের শীর্ষ ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা খাতের লাইসেন্সড প্রতিষ্ঠান। ওয়ালটন টিভির গ্রাহকদের আরো প্রাণবন্ত ও জীবন্ত ছবি দেখার নতুন অভিজ্ঞতা দিতে দেশের দুই শীর্ষ প্রতিষ্ঠান এ যৌথ প্রয়াস নিয়েছে বলে জানা গেছে।

রোববার (২০ ডিসেম্বর, ২০২০) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ওয়ালটন ও আকাশের যৌথ ক্যাম্পেইন উদ্বোধন’ শীর্ষক এক অনলাইন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী এবং বেক্সিমকো কমিউনিকেশন্স এর চেয়ারম্যান শায়ান এফ রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা ও রিফাহ তাসনিয়া স্বর্ণা, ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ, ওয়ালটন টিভির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের সিইও ডিএস ফয়সাল হায়দার, হেড অব মাকেটিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান এবং হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মুহাম্মাদ মাকসুদুল গনি।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা পরিবেশক শোরুম থেকে এলইডি ও স্মার্ট টিভি কেনার সময় ক্যাশব্যাক কুপন পাবেন ক্রেতারা। আকাশ ডিটিএইচ সংযোগ গ্রহণ ও সক্রিয় করে ওই কুপনের মাধ্যমে ১০ শতাংশ ক্যাশব্যাক মিলবে। এজন্য গ্রাহকদের সারাদেশে আকাশের যেকোনো বিক্রয়কেন্দ্র কিংবা অনলাইন থেকে আকাশ সংযোগ কিনে সক্রিয় করার পর এক মাসের সাবস্ক্রিপশন ফি রিচার্জ করতে হবে। এরপর গ্রাহক আকাশের কাস্টমার সেন্টারে কল দিয়ে ১০ শতাংশ ক্যাশব্যাকের অনুরোধ করবেন। আকাশ প্রতিনিধি ওয়ালটন টিভির সিরিয়াল নাম্বারসহ অন্যান্য তথ্য মিলিয়ে দেখার পর গ্রাহককে ক্যাশব্যাক দেবেন।

অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী বলেন, সাশ্রয়ী দামের কারণে স্থানীয় বাজারে গ্রাহকপ্রিয়তার শীর্ষে ওয়ালটন টিভি। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত ওয়ালটন টিভির গ্রাহকচাহিদা ও বিক্রি বাড়ছে। এর পেছনে ব্যাপক অবদান রাখছে ওয়ালটন টিভির সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার, ডলবি ডিজিটাল সাউন্ড সমৃদ্ধ প্রাণবন্ত শব্দ, ঝকঝকে ও প্রকৃত রঙের ছবি প্রদর্শন ক্ষমতা। এবার আকাশ ডিটিএইচ সংযোগের মাধ্যমে ওয়ালটন টিভির গ্রাহকরা পাবেন আরো প্রাণবন্ত ও জীবন্ত ছবি দেখার নতুন অভিজ্ঞতা।

উল্লেখ্য, গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় টিভির মাদারবোর্ড, এলজিপি, এলডিপি, সফটওয়্যার ও হার্ডওয়্যার তৈরি করছে ওয়ালটন। কারখানায় রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ সুসজ্জ্বিত গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) সেন্টার। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার পাশাপাশি জার্মানি, পোল্যান্ড ও গ্রিস তথা ইউরোপের মতো উন্নত দেশগুলোতে।

টিভিতে ৬ মাসের রিপ্লেসমেন্টের পাশাপাশি প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। আছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা। দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও স্ট্যান্ডার্ড সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারাদেশে রয়েছে ৭৬ টি সার্ভিস সেন্টার।

আকাশের কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে গত বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। দেশে টেলিভিশন গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে আকাশ ডিটিএইচ। সংযোগ ফি ও মাসিক সাবস্ক্রিপশন মূল্য কমানোর পাশাপাশি বিভিন্ন অফার এবং পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের জন্য আকাশ সংযোগ সহজলভ্য করার চেষ্টা চলছে।

 

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডার্ক ওয়েবে যেসব নিষিদ্ধ কাজ করা হয়
প্রযুক্তি সংবাদ

ডার্ক ওয়েবে যেসব নিষিদ্ধ কাজ করা হয়

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
নির্বাচিত

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন

সিম্ফনি মোবাইলের সঙ্গে ‘একশপে’র চুক্তি
নির্বাচিত

সিম্ফনি মোবাইলের সঙ্গে ‘একশপে’র চুক্তি

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে গুগল

সিইএস ২০২১ এ গুরুত্ব পাচ্ছে যেসব প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

সিইএস ২০২১ এ গুরুত্ব পাচ্ছে যেসব প্রযুক্তি

কোটি ছবির ডাটাবেজ মুছে দিয়েছে মাইক্রোসফট
নির্বাচিত

কোটি ছবির ডাটাবেজ মুছে দিয়েছে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix