Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক, অভিন্ন এবং অবিচ্ছেদ্য । বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে।

তিনি বলেন ১৯৪৭ সালে বঙ্গবন্ধু যখন কলকাতা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তিনি উপলব্ধি করেছিলেন পাকিস্তানি শাসকদের সাথে আমাদের থাকা সম্ভব নয়। স্বাধীনতার ২৩ বছর আগেই বঙ্গবন্ধু তার দূরদর্শী দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছিলেন বাংলাদেশ স্বাধীন করতে হবে। সে দূরদর্শিতা দিয়েই ধাপে ধাপে স্বাধীনতা সংগ্রামের জন্য নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে জন্য তৈরি করেছিলেন।

প্রতিমন্ত্রী আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষ্যে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়াল প্ল্যাটর্ফমে যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

জনাব পলক বলেন বিগত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিক মুক্তির দ্বারপ্রান্তে রয়েছি। বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দেশের ১১ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আইসিটি সেক্টর ১০ লক্ষ ছেলে-মেয়ে কাজ করছে। ঘরে বসেই ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। করোনা সময় ১০ লক্ষ ই-নতি সম্পূর্ণ হয়েছে। যার মাধ্যমে সরকারের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে বলে তিনি জানান।এছাড়াও প্রযুক্তির কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহসহ সবকিছু সচল রাখা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চাই । সোনার বাংলা বিনির্মাণে প্রাণশক্তি মুক্তিযুদ্ধের চেতনা উল্লেখ করে তিনি বলেন মুজিব জন্মশত শতবর্ষে আমাদের সকল আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে সোনার মানুষ তৈরির করা।

জনাব আরেফিন সিদ্দিক আরো বলেন বঙ্গবন্ধু কারিগরি,বৃত্তিমূলক ও বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন। সাধারণ জনগণের মাঝে তথ্য প্রযুক্তির সুবিধা পৌঁছে দেয়া ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা তথা প্রযুক্তি নির্ভর সাম্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যোন্যের মধ্যে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক হোসনেআরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক রেজাউল করিম।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্বিগুন পারফরমেন্স ও ৫জি নিয়ে লো-এন্ড চিপসেট স্নাপড্রাগণ৪৮০ এর আগমন
প্রযুক্তি সংবাদ

দ্বিগুন পারফরমেন্স ও ৫জি নিয়ে লো-এন্ড চিপসেট স্নাপড্রাগণ৪৮০ এর আগমন

বাজারে আসছে অপো’র নতুন এআই ফোন
নির্বাচিত

বাজারে আসছে অপো’র নতুন এআই ফোন

কালারফিট সিরিজের নতুন স্মার্টওয়াচ আনলো নয়েজ
নির্বাচিত

কালারফিট সিরিজের নতুন স্মার্টওয়াচ আনলো নয়েজ

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে
প্রযুক্তি সংবাদ

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে

বেস্ট সেলফি ক্যামেরার চার স্মার্টফোন
নির্বাচিত

বেস্ট সেলফি ক্যামেরার চার স্মার্টফোন

অনিরাপদ সাইবার দুনিয়া! পাসওয়ার্ড সংক্রান্ত টিপস
টিপস

যেসব পাসওয়ার্ড হ্যাক করা সহজ

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল
বিবিধ

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix