Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে তিনটি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে তিনটি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
Share on FacebookShare on Twitter

উচ্চ প্রযুক্তি নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম হাই-টেক পার্ক ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে তিনটি প্রতিষ্ঠান আজ (মঙ্গলবার) বিকেলে পৃথক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কের কনফারেন্স রুমে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। জমি বরাদ্দ সংক্রান্ত তিনটি চুক্তিতেই বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি স্বাক্ষর করেন।

বিশ্বের নামকরা নিরাপত্তা নজরদারী সলিউশন ব্র্যান্ড ‘হিকভিশন’-এর অত্যাধুনিক নিরাপত্তা নজরদারী যন্ত্রপাতিসহ অন্যান্য ব্র্যান্ডের ডিজিটাল ডিভাইস, নেটওয়ার্কিং, টেলিকম, এআই ও রোবটিক্স যন্ত্রপাতি তৈরি করবে এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি.। এলক্ষ্যে কালিয়াকৈরস্থ ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে প্রতিষ্ঠানটিকে দুই একর জমি বরাদ্দ করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ । এক্সেল ইন্টেলিজেন্ট সলিউসন্স লি.-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু হাই-টেক সিটি-তে তিন মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এর ফলে প্রায় ৩৫০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে স্মার্ট টেলিভশন, স্মার্ট ফোন, ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা এবং স্মার্ট হোম এপ্লায়েন্স পণ্য উৎপাদন করবে কিনবো স্মার্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড । এজন্য প্রতিষ্ঠানটিকে এক একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। কিনবো স্মার্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো: হাসিব আহমেদ সমঝোতায় স্বাক্ষর করেন। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু হাই-টেক সিটি-তে এক মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এতে করে ৬৫০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জিনোম সিকোয়েন্স, বায়ো-টেকনোলজি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রভৃতি নিয়ে কাজ করবে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। উচ্চ গবেষণাধর্মী কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে এক একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। চুক্তিতে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর সমীর কুমার সরকার। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু হাই-টেক সিটি-তে আট মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং এর ফলে ১২০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব হোসনে আরা বেগম এনডিসি বলেন, কালিয়াকৈরে অবস্থিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’ দেশের প্রথম ও বৃহত্তম হাই-টেক পার্ক। ৩৫৫ একর জমিতে স্থাপিত ‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’-তে আজকের তিনটি প্রতিষ্ঠানসহ সর্বমোট ৪২টি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেয়া হলো। ইতোমধ্যে সেখানে ১৪টি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কোম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন এসেম্বলিং ও উৎপাদন, অপটিকাল কেবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা-সেন্টার প্রভৃতি উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করছে। আজকে বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি দ্রুত এই পার্কে তাদের কাজ শুরু করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর ও তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনে ১০০ টাকা রিচার্জে ২৫ টাকা সরকারের
টেলিকম

মোবাইল ফোনে ১০০ টাকা রিচার্জে ২৫ টাকা সরকারের

সরকারের সব সেবা পাওয়া যাবে স্মার্টফোনে : মোস্তাফা জব্বার
নির্বাচিত

সরকারের সব সেবা পাওয়া যাবে স্মার্টফোনে : মোস্তাফা জব্বার

এআই সার্চে অদ্ভুত পরামর্শ দিচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

এআই সার্চে অদ্ভুত পরামর্শ দিচ্ছে গুগল

নতুন এক্সপেরিয়া স্মার্টফোনের ঘোষণা ২৪ ফেব্রুয়ারি
কিভাবে করবেন

১০টি সহজ সেটিং বাড়িয়ে দেবে ফোনের লাইফ ও পারফরম্যান্স

বিনামূল্যে ইন্টারনেট দেবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে ইন্টারনেট দেবে ফেসবুক

ওয়ালটন তাকিওন ই-বাইক: দাম মাত্র ৪৯ হাজার টাকা
অটোমোবাইল

ওয়ালটন তাকিওন ই-বাইক: দাম মাত্র ৪৯ হাজার টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ফকির মাহবুব আনাম

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix