Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিইএস ২০২১ এ গুরুত্ব পাচ্ছে যেসব প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
সিইএস ২০২১ এ গুরুত্ব পাচ্ছে যেসব প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

মহামারি করোনাভাইরাস ২০২০ সালের অনেক বড় বড় ইভেন্ট বাতিল হয়েছে। এর ভেতর বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, এমনকি ক্রিকেট ওয়ার্ল্ডকাপও আছে। আছে ফুটবলের কিছু মেগা ইভেন্টও। মোবাইল বা ইলেকট্রনিকস শোগুলোও পিছিয়েছে। যেগুলো অনলাইনে করা সম্ভব সেগুলো অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। এবার প্রযুক্তির মেগা ইভেন্ট কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২১ ভার্চুয়ালে অনুষ্ঠিত হচ্ছে।

১১ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এই ইভেন্টে ভার্চুয়ালি সর্বাধুনিক প্রযুক্তির ভবিষ্যতের প্রযুক্তিপণ্য প্রদর্শিত হচ্ছে। এবারের সিইএস প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফাইভজি, ডিজিটাল স্বাস্থ্য, স্মার্ট শহর, যানবাহন প্রযুক্তি এবং সবশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।’ সিইএস ২০২১ এ আশা একঝাঁক নতুন প্রযুক্তিপণ্য সম্পর্কে তুলে ধরা হলো।

এলজি রোলেবল ফোন
বৈশ্বিক স্মার্টফোন বাজারে গত দুই বছর ফোল্ডেবল ফোন দারুণ আবেদন সৃষ্টি করেছে। তবে ডিভাইস নির্মাতারা গ্রাহক প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফোল্ডেবল ফোনের আবেদন ছাপিয়ে এবার রোলেবল ফোনের চল শুরু হতে যাচ্ছে। সিইএস ২০২১-এর প্রথম দিন রোলেবল ফোন উন্মোচন করেছে এলজি, যা চলতি বছরের শেষদিকে সরবরাহ শুরু হবে। ডিভাইসটির প্রোটোটাইপ প্রদর্শন করা হলেও দাম এবং বিভিন্ন স্পেসিফিকেশন বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি।

টিসিএল রোলেবল ফোন
এলজির পাশাপাশি টিসিএল সিইএসের চলতি আসরে নিজেদের একটি রোলেবল ফোনের প্রোটোটাইপ প্রদর্শন করেছে। এক ভিডিওতে দেখা যায় ৬ দশমিক ৭ ইঞ্চির এ রোলেবল ফোন ৭ দশমিক ৮ ইঞ্চির ট্যাবলেট ডিভাইস হিসেবে ব্যবহারের সুবিধা মিলবে। আঙুলের এক ট্যাপে ডিভাইসটির রোল খুলে ট্যাবলেট ডিভাইস করে নেয়া যাবে। ডিভাইসটি কবে বাজারে আসতে পারে কিংবা দাম ও স্পেসিফিকেশন কেমন হবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ফাইভজি
২০২০ সাল পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির জন্য গুরুত্বপূর্ণ ছিল। গত বছর ফাইভজির বাণিজ্যিক ব্যবহার বিস্তৃত হয়েছে ঠিকই। কিন্তু দ্রুতগতির এ নেটওয়ার্ক প্রযুক্তির পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা পেতে আরো কিছুটা সময় লাগবে। সিইএস ২০২১-এর এবারের আসরে তাই ফাইভজির ভবিষ্যৎ সুযোগ-সুবিধা নিয়ে বিস্তর তুলে ধরা হয়েছে। ফাইভজি ডিভাইস এবং নেটওয়ার্ক নিয়ে বেশকিছু বড় ঘোষণা এসেছে। চলতি বছর ফাইভজি স্মার্টফোনের মূল্যহ্রাস সবার জন্য ফাইভজির সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

হেলথ টেক
বিশ্ববাসীর সামনে গত বছর নতুন এবং একেবারে ভিন্ন কিছু চ্যালেঞ্জের উদ্ভব হয়েছে। এর মূলে ছিল নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ মহামারী। চলমান মহামারী মোকাবেলায় তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং এখনো রাখছে। যে কারণে সিইএস ২০২১-এ স্বাস্থ্যসংশ্লিষ্ট গ্যাজেটস, ফিটনেস সরঞ্জাম এবং পরিধেয় প্রযুক্তিপণ্য বিশেষ নজর কেড়েছে। ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলার প্রস্তুতিস্বরূপ বিভিন্ন প্রযুক্তি ব্র্যান্ড সিইএসে তাদের স্বাস্থ্যসংশ্লিষ্ট গ্যাজেটস ও পরিধেয় প্রযুক্তি পণ্য উন্মোচন করেছে।

গ্রিনলাইট আল্ট্রাভায়োলেট লাইট
আগেই বলা হয়েছে, চলতি বছর সিইএসে করোনাভাইরাস প্রতিরোধ প্রযুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে। জিএইচএসপি নামে একটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘গ্রিনলাইট আল্ট্রাভায়োলেট লাইট’ উন্মোচন করেছে, যা গাড়ির মধ্যে করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে তাদের আল্ট্রাভায়োলেট লাইট করোনাভাইরাস ধ্বংসে বাণিজ্যিক যানবাহনে ব্যবহার শুরু হয়েছে। তবে প্রযুক্তিটি ব্যক্তিগত গাড়িতে যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের টাকায় বিটিআরসি কর্মকর্তাদের বিদেশ সফর
টেলিকম

হুয়াওয়ের টাকায় বিটিআরসি কর্মকর্তাদের বিদেশ সফর: সরকারি নির্দেশনা উপেক্ষিত?

সাড়ে ৫২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে দেশি স্টার্টআপ ‘যাত্রী’
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৫২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে দেশি স্টার্টআপ ‘যাত্রী’

ব্যান্ডউইথ কিনবে সৌদি-ভারত-নেপাল-ভুটান, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস
নির্বাচিত

ব্যান্ডউইথ কিনবে সৌদি-ভারত-নেপাল-ভুটান, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা
টেলিকম

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা

সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো
নির্বাচিত

পরবর্তী স্মার্টফোন উৎপাদন হাব হতে যাচ্ছে ভারত?

১০০ কোটির মাইলফলকে উইন্ডোজ ১০
প্রযুক্তি সংবাদ

১০০ কোটির মাইলফলকে উইন্ডোজ ১০

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix