মটোরোলা মোবাইল একটি নির্ভরযোগ্য মোবাইল ব্র্যান্ড যা আমাদের গুণগত মান দিয়ে বহুদিন ধরে সেবা দিয়ে আসছে। এবার নতুন বছরে বেশ কয়েকটি মোবাইল নিয়ে হাজির হচ্ছে আমাদের মাঝে , তার মধ্যে আমরা আজকে আলোচনা করবো মোটোরোলা মোটো জি স্টাইলাস (২০২১) নিয়ে। এই মোবাইলটি চলতি মাসেই আমাদের মাঝে আসছে।
চলুন দেখে আসি কেমন দেওয়া হয়েছে মোটোরোলা মোটো জি স্টাইলাস (২০২১) এর স্পেসিফিকেশন:
ডিসপ্লেঃ
এই মোবাইলটিতে থাকছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এলসিডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১০৮০X২৪০০ পিক্সেল।
বডিঃ
এই মোবাইলটির ওজন হবে মাত্র ২১৩ গ্রাম এবং এর আয়তন হবে ১৬৯.৮X৭৭.৯X৯ মিলিমিটার। ফ্যাবলেট টাইপের ডিভাইস হবে এটির। অররা সাদা, অররা কালো রঙ এ পাওয়া যাবে এই মোবাইলটি। সামনে গ্লাস, প্লাস্টিক ফ্রেম এবং পেছনে প্লাস্টিক ফ্রেম দিয়ে নির্মাণ করা হয়েছে ফোনটি।
হার্ডওয়্যার:
মোটোরোলা মোটো জি স্টাইলাস (২০২১) এর চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগোন ৬৬৮ । সি পি ইউ থাকছে অক্টাকোর প্রসেসর। জিপি ইউ থাকছে অ্যাড্রিনো ৬১২। এই ফোনটিতে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া অতিরিক্তভাবে ৫১২ জিবি স্টোরেজ ব্যবহার করা যাবে। পাবজি , ফ্রিফায়ার, কল অফ ডিউটি এর মত হাই কোয়ালিটির গেম খেলা যাবে কোন রকম সমস্যা ছাড়াই। ফোনটিতে ব্যাবহার করা হয়েছে অ্যান্ড্রোয়িড ১০ । ন্যানো সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। এবং টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে, .৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুথুথ ৫.০, ওয়াইফাই সহ যাবতীয় সুবিধা। উক্ত মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪জি। মোটোরোলা মোটো জি স্টাইলাস (২০২১) এ দেওয়া হয়েছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী এবং ফাস্ট চার্জের জন্য দেওয়া হয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জের ক্যাপাসিটির সুবিধা।
ক্যামেরাঃ
মোটোরোলা মোটো জি স্টাইলাস (২০২১) তে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটাপ। যার প্রাথমিক ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল এর, ২ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে এর উক্ত ফোনটিতে। এই জোনটিতে ফ্রন্ট ক্যামেরাটি থাকছে ১৬ মেগাপিক্সেল এর। ইউটিউব, টিকটক এর মত ভিডিও করা যাবে এই ফোনটিতে। এছাড়া নেটফ্লিক্স এর মত যায়গা থেকে খুব ভাল ভাবে ভিডিও স্ট্রিমিং করা যাবে।
ফিঙ্গারপ্রিন্ট , ফেস আনলক সহ অন্যান্য সুবিধা মিলবে এখানে। বেশ ভালই ব্যাটারি ব্যাকআপ দিবে উক্ত মোবাইলটিতে। মোটোরোলা মোটো জি স্টাইলাস (২০২১) এর মূল্য নির্ধারন করা হয়েছে ভারতের মূল্য অনুযায়ী ২২,০০০ রুপি যার বাংলাদেশী মূল্য ২৫,৪৬২ টাকা। কনফিগার ও মূল্য অনুযায়ী মোবাইলটি বেশ ভালই হবে এই ফোনটি। মিড বাজেটের মোবাইল ক্রয় করতে চাইলে আপনি এই মোবাইলটি ক্রয় করতে পারেন।






















