Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্যাবলেট পিসি সরবরাহ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২১
ট্যাবলেট পিসি সরবরাহ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ বৈশ্বিক মহামারী ট্যাবলেট পিসি বাজারের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ট্যাবলেট পিসি সরবরাহ ১৪ কোটি ৩৭ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ৩৫ শতাংশ বেশি। নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে রিমোট ওয়ার্ক ও অনলাইন শিক্ষার গুরুত্ব বাড়তে থাকায় মোবাইল কম্পিউটিং ডিভাইসের চাহিদা বেড়ে যায়। যে কারণে ট্যাবলেট পিসি সরবরাহে টানা তৃতীয় প্রান্তিকের মতো প্রবৃদ্ধির দেখা মিলেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর ইটি টেলিকম।

ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালজুড়ে বৈশ্বিক ট্যাবলেট পিসি বাজার ১৭ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে। এর সুবাদে গত বছর ট্যাবলেট পিসি সরবরাহ ৪৫ কোটি ৮২ লাখ ইউনিটে পৌঁছেছে। ২০১৫ সালের পর গত বছর ট্যাবলেট পিসি সরবরাহ সর্বোচ্চে পৌঁছেছে।

বৈশ্বিক ট্যাবলেট পিসি বাজারের ২০ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে চীনভিত্তিক লেনোভো। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে লেনোভো ব্র্যান্ডের ট্যাবলেট পিসি সরবরাহ ২ কোটি ৮৮ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি।

বৈশ্বিক ট্যাবলেট পিসি বাজারে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির ট্যাবলেট পিসি বাজারে প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে আইপ্যাডের চাহিদা ও সরবরাহ বৃদ্ধি। গত বছর চতুর্থ প্রান্তিকে অ্যাপলের ট্যাবলেট পিসি সরবরাহ ২ কোটি ৬৪ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ৪২ শতাংশ বেশি। এর সুবাদে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বৈশ্বিক ট্যাবলেট পিসি বাজারে অ্যাপলের বাজার দখল ১৮ শতাংশে পৌঁছেছে।

গত বছর অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে বৈশ্বিক ট্যাবলেট পিসি বাজারের শীর্ষ পাঁচ ভেন্ডর তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে যথাক্রমে এইচপি, ডেল ও স্যামসাং। গত প্রান্তিকে এ তিন প্রতিষ্ঠানও দুই অংকের সরবরাহ প্রবৃদ্ধির মুখ দেখেছে।

এইচপি অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ১ কোটি ৯৩ লাখ ইউনিট ট্যাবলেট পিসি সরবরাহ করেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ১২ শতাংশ বেশি। ডেল সরবরাহ করেছে ১ কোটি ৫৯ লাখ ইউনিট ট্যাবলেট পিসি, যা এক বছর আগের তুলনায় ২৮ শতাংশ বেশি। অন্যদিকে শীর্ষ পাঁচে থাকা স্যামসাং সরবরাহ করেছে ১ কোটি ১৫ লাখ ইউনিট ট্যাবলেট পিসি, যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ৫৫ শতাংশ বেশি। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্যাবলেট পিসি সরবরাহে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির মুখ দেখেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং।

এ বিষয়ে ক্যানালিসের রিসার্চ ডিরেক্টর রুশাভ দোশি বলেন, কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে অফিস পরিচালনা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনা নিয়ে দেশগুলোর সরকারকে নতুন করে ভাবতে হচ্ছে। অনলাইন শিক্ষা খাতে ট্যাবলেট পিসির চাহিদা আরো কয়েক প্রান্তিক ঊর্ধ্বামুখী থাকবে। লেনোভো ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলো এখন শিক্ষা খাতকে লক্ষ্য করে ট্যাবলেট ডিভাইস উন্মোচনে জোর দিচ্ছে, যা সরবরাহ প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

তিনি বলেন, অ্যাপলের সাম্প্রতিক আইপ্যাড ডিভাইসগুলোতে যুক্ত হয়েছে স্মার্ট কানেক্টর। আইপ্যাড মিনি বাদে বাকি ডিভাইসগুলোয় আলাদা কিবোর্ড যুক্ত করার অপশন রয়েছে। ক্রেতারা বিষয়টি ভালোই পছন্দ করেছে। পাশাপাশি এ ট্যাবলেট ডিভাইসের জন্য অ্যাপল আইপ্যাড ওএস নামে বিশেষায়িত অপারেটিং সিস্টেম এনেছে। এসব কারণেই মূলত ট্যাবলেট ডিভাইসের বাজারে অ্যাপল ডিভাইসের চাহিদা বাড়ছে। তাছাড়া অ্যাপলের নতুন ট্যাবলেট ডিভাইসের ডিজাইনকে প্রচলিত পিসি ব্র্যান্ডগুলোর জন্যও হুমকি মনে করা হচ্ছে।

কয়েক বছর আগেও ট্যাবলেট বাজারে চমক দেখিয়েছিল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। অ্যামাজনের সাশ্রয়ী মূল্যের ফায়ার ট্যাব লুফে নিয়েছে ক্রেতারা। তবে বর্তমানে ট্যাবলেট বাজারে অ্যামাজনের রমরমা আর নেই।

কভিড-১৯ মহামারী স্মরণকালের সংকট তৈরি করেছে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব অস্বাভাবিকভাবে ভিন্ন ও মৌলিক কিছু পরিবর্তন এনেছে। এমন পরিবর্তনের অংশ রিমোট ওয়ার্ক সংস্কৃতি ও অনলাইন শিক্ষার প্রচলন। বিশ্বজুড়ে রিমোট ওয়ার্ক ও অনলাইন শিক্ষার ব্যাপক প্রসারে ভর করে গত বছর শুধু ট্যাবলেট পিসি বাজারেই নয়, ল্যাপটপ ডিভাইস বাজার এক অন্য উচ্চতায় পৌঁছেছে। গত বছরজুড়ে কম্পিউটিং ডিভাইস হিসেবে শুধু ল্যাপটপের সরবরাহ ১৭ কোটি ৩০ লাখ ইউনিটে পৌঁছেছে, যা ২০১৯ সালে সরবরাহকৃত ল্যাপটপের চেয়ে ৯ শতাংশ বেশি। ডিভাইস বিক্রিমূল্য বিবেচনায় গত বছর বৈশ্বিক ল্যাপটপ বাজারের আকার ১৩ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে।

Tags: ট্যাবলেটট্যাবলেট পিসিল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় নতুন দিগন্ত: বিটিআরসি’র নতুন এনটিটিএন লাইসেন্স, এগিয়ে বাংলাফোন
টেলিকম

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় নতুন দিগন্ত: বিটিআরসি’র নতুন এনটিটিএন লাইসেন্স, এগিয়ে বাংলাফোন

৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ছে ‘নগদ’
নির্বাচিত

৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ছে ‘নগদ’

বাজারে ৫০ লাখ হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

বাজারে ৫০ লাখ হ্যান্ডসেট

শিক্ষার্থীদের রিপেয়ারের বিষয়ে শিক্ষা দিবে গুগল
নির্বাচিত

শিক্ষার্থীদের রিপেয়ারের বিষয়ে শিক্ষা দিবে গুগল

প্রযুক্তি সংবাদ

ভাঙা হাড় শনাক্তে সাহায্য করবে এআই!

বিশ্বজুড়ে কয়েক ঘণ্টা ডাউন ছিল টুইটার
নির্বাচিত

বিশ্বজুড়ে কয়েক ঘণ্টা ডাউন ছিল টুইটার

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix