Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পর্যটনের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় খাত: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১
পর্যটনের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় খাত: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনাময় এক খাত। বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য, এখানকার মানুষদের অতিথি পরায়নতা কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক বিকাশে পর্যটন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি দেশের বিকাশমান পর্যটন শিল্পকে একটি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে সরকারের গৃহীত উদ্যোগের পাশাপাশি ট্যুর অপারেটরদের যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আজ ঢাকায় ওয়েবিনারে বেসরকারি ট্যুরিস্ট অপারেটরদের সংগঠন এসোসিয়েশন অব ট্যুরিস্ট অপারেটর বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ট্যুরিজম বিকাশে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী পর্যটকদের জন্য পর্যটন এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক নিশ্চিত করার পাশাপাশি মার্কেটিং ও  গ্রুপ ট্র্যাকিংসহ বিভিন্ন বিষয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে দেশি-বিদেশি পর্যটকদের ব্যাপক আগ্রহ তৈরি করবে। তিনি বলেন, একসময় ট্যুরিজমের জন্য দেশে অবকাঠামো ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের পর্যটন শিল্প এক নতুন মাত্রায় রূপ নিয়েছে। দেশে কক্সবাজারের সাবরাংয়ে পর্যটকদের জন্য বিশেষ পর্যটন জোন প্রতিষ্ঠা করা হচ্ছে। তিনি বলেন, একসময় দেশে পর্যটকরা সীমিত এলাকায় পর্যটনে আগ্রহী ছিল। কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। ভ্রমণপিপাসু মানুষদের এখন টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, প্রত্নতাত্বিক নিদর্শন বা দেশের প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় ব্যাপক আগ্রহ বেড়েছে।

মন্ত্রী একযুগেরও বেশি সময় এখাতের বিকাশে তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দেশে গত এক দশকে গড়ে উঠা অবকাঠামো বিদেশি পর্যটকদের জন্য গ্রহণযোগ্য মাত্রার। বাংলাদেশ ভ্রমণে বিদেশিদের আগ্রহ বাড়িয়ে তুলতে পারলে পর্যটন খাতে আরও সৃদৃঢ় অবকাঠামে গড়ে উঠবে এবং এখাতে বিনোয়োগ বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন। তিনি বলেন পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে টোয়াবকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পর্যটন খাতের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি ও অবকাঠামো গড়ে তোলার পর ডিজিটাল প্রযুক্তির সুযোগ কিভাবে এই খাতের বিকাশে কাজে লাগানো যায় সেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, অভ্যন্তরীন ট্যুরিজমের পাশাপাশি আন্তর্জাতিক ট্যুরিজমের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যাত্রা শুরু হয়েছিলো। তিনি বলেন, দেশকে বিদেশে তুলে ধরতে পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। এই খাতে কর্মসংস্থানের্ও বিরাট সুযোগ রয়েছে।

টোয়াব সভাপতি মো: রাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দেব এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাভেদ আহমেদ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বক্তারা পর্যটন শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রেতাদের ব্যাপক সাড়া ও কোরবানি ঈদ উপলক্ষ্যে মেয়াদ বাড়লো আরো ২ মাস
নির্বাচিত

ক্রেতাদের ব্যাপক সাড়া ও কোরবানি ঈদ উপলক্ষ্যে মেয়াদ বাড়লো আরো ২ মাস

নকিয়া এক্স ২০ঃ দেখে নিন কেমন হচ্ছে ফোনটি
নির্বাচিত

প্রথমবারের মতো বাংলাদেশে মোবাইল ফোন বানাবে নোকিয়া

ফাইভ জি ফোন আনল ভিভো
নির্বাচিত

ফাইভ জি ফোন আনল ভিভো

নতুন ম্যাক্সি স্কুটার আনছে সুজুকি
অটোমোবাইল

নতুন ম্যাক্সি স্কুটার আনছে সুজুকি

নতুন ইয়ারবাড আনছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

নতুন ইয়ারবাড আনছে হুয়াওয়ে

মোবাইল চোরদের ‘মাথায় হাত’: ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এনইআইআর; চুরি করা ফোন হবে ‘খেলনা’
নির্বাচিত

‘শুল্ক ফাঁকি’র মোবাইল বিক্রির সুযোগ রেখে চালু হচ্ছে এনইআইআর

Load More

ট্রেন্ডিং টপিক

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix