Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০২১
‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণ আজ সোমবার থেকে শুরু হয়েছে।

প্রথম দফায় আজ ছয় জেলার ৬৫৫টি স্কুলের ৮৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থীর অভিভাবকের ‘নগদ’ অ্যাকাউন্টে উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা প্রদান করা হয়েছে। চলতি বছর সব মিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ‘নগদ’-এর মাধ্যমে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে ভাতা ও উপবৃত্তি দেবে, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় ডিজিটাল পদ্ধতিতে বৃত্তি বিতরণে যা বিশ্বের সর্ববৃহৎ ঘটনা।

সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাতা ও উপবৃত্তি বিতরণের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব গোলাম মো. হাসিবুল আলম, মো. আফজাল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, বাংলাদেশ ডাক বিভগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক উপস্থিত ছিলেন।

বিতরণ পদ্ধতির অস্বচ্ছতা ও দীর্ঘসূত্রীতায় প্রায় এক বছর উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা বিতরণ বন্ধ ছিল। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ‘নগদ’-এর মাধ্যমে বিতরণের ফলে এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সরকারের খরচ এক-তৃতীয়াংশে নেমে আসবে।

চুক্তি অনুসারে, শিক্ষার্থী জন্ম সনদ ও শিক্ষার্থীর অভিভাবক মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ নতুন করে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করা হয়। ফলে ভাতা বিতরণের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর অভিভাবতের ‘নগদ’ অ্যাকাউন্টে সেটি চলে যাচ্ছে। ভাতার সঙ্গে সঙ্গে তা ক্যাশ-আউট করার খরচও পেয়ে যাচ্ছেন অভিভাবক। ফলে তাদের বাড়তি কোনো খরচই হবে না।

যথাযথ কাগজপত্র দিয়ে নিবন্ধন করায় শুরুর দিকে কাজটি অনেক কঠিন হলেও ডেটাবেজ তৈরি হয়ে যাওয়ায় প্রতি বছরের শুরুতে নিবন্ধন প্রক্রিয়া সহজ হয়ে যাবে। একবার ডেটাবেজে নাম যুক্ত হলে সেটিকে শিক্ষার্থীর শিক্ষাজীবনের শেষ পর্যন্ত সরকার ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে বছরের শুরুতে শুধু প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নাম যুক্ত হবে। ফলে ভাতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা বিতরণ অনুষ্ঠানে ডিজিটালি যুক্ত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের ডিজিটালাইজেশনের ক্রমবিকাশে ‘নগদ’-এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাতা ও উপবৃত্তি বিতরণ প্রকল্পটি মাইলফলক হিসেবে পরিগণিত হবে। আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করতে চাই যে, আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন ‘নগদ’-এর সেবার মাধ্যমে তার যোগ্য প্রতিদান আমরা দেব। ‘নগদ’ দেশের সর্বকনিষ্ঠ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটি সবচেয়ে প্রিয় সার্ভিস। সে কারণে তিনি এই সেবাটিকে শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের জন্য বেছে নিয়েছেন।”

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, “উপবৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার ভাতা বিতরণের কারণেই ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ শতাংশ কমে গেছে। তবে আগে যে অপারেটরের মাধ্যমে ভাতা বিতরণ করা হচ্ছিল, সেখানে অনেক সুক্ষ্ম কারচুপি হয়েছে বলে আমরা দেখতে পাই। সে কারণে তাদের বদলে আমরা সরকারের একটি অপারেটরকে বেছে নিয়েছি। একে তো ‘নগদ’ আমাদের ডাক বিভাগের প্রতিষ্ঠান, তার ওপরে আমাদের অনেক টাকা খরচ বাঁচবে। সুতরাং ‘নগদ’-কে বেছে না নেওয়ার কোনো কারণ থাকতে পারে না।”

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এ বিষয়ে বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোমলমতি শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণের দায়িত্ব নিয়েছি আমরা। ‘নগদ’-এ সব সময়ই গ্রাহককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে, তবে এক্ষেত্রে শিক্ষার্থী এবং তার মায়েরা পাবেন সর্বাধিক গুরুত্ব। সেবার মাধ্যমে সকলের মন জয় করার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।”

Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখার উপায়
কিভাবে করবেন

ইন্টারনেট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখার উপায়

আসছে শাওমির নতুন ফোন
নির্বাচিত

আসছে শাওমির নতুন ফোন

স্যামসাং গ্যালাক্সি  এম৪২: মিড বাজেট এর মধ্যে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি  এম৪২: মিড বাজেট এর মধ্যে যা যা থাকছে ফোনটিতে

অনলাইনেই সঙ্গীকে ‘বাস্তব’ চুমু চীনা ডিভাইসে
প্রযুক্তি সংবাদ

অনলাইনেই সঙ্গীকে ‘বাস্তব’ চুমু চীনা ডিভাইসে

দেশব্যাপী টেলিটকের গ্রাহক সেবার মান নিশ্চিতে হাইকোর্টের রুল
টেলিকম

দেশব্যাপী টেলিটকের গ্রাহক সেবার মান নিশ্চিতে হাইকোর্টের রুল

২০২৬ সালেই আসছে আইফোন ‘এয়ার ২’, থাকছে বিশেষ কুলিং প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালেই আসছে আইফোন ‘এয়ার ২’, থাকছে বিশেষ কুলিং প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix