Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈদ্যুতিক বাইসাইকেল আনলো পোর্শে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 March 2021
বৈদ্যুতিক বাইসাইকেল আনলো পোর্শে
Share on FacebookShare on Twitter

বৈদ্যুতিক বাইসাইকেল নির্মাতা হিসেবে নিজেদের যাচাইয়ে এবার যোগ দিয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শে। ফলাফল যতোটা আকর্ষণীয় ততোটা ব্যয়বহুলও বটে।

চলতি বছর বসন্ত থেকে পুরো সাসপেনশনযুক্ত এক জোড়া ই-বাইক বিক্রির ঘোষণা দিয়েছে ফোকসভাগেন মালিকানাধীন এই প্রতিষ্ঠান। পোর্শে টায়কান ক্রস টারিসমো নামের নতুন বৈদ্যুতিক গাড়ির ঘোষণা দেওয়ার সময় নতুন ই-বাইক দুটিরও ঘোষণা এলো বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

নতুন ই-বাইক দু’টির শ্রেণিবিভাগ হলো স্পোর্ট এবং ক্রস৷ স্পোর্ট হচ্ছে প্রতিদিনকার জীবনে ব্যবহার করা যাবে এমন একটি রোড বাইক। অন্যদিকে, ক্রস হচ্ছে অফরোডিং করার জন্য বিশেষায়িত।

কার্বন ফাইবার ফ্রেইমে বানানো স্পোর্ট ই-বাইকটির সামনে-পেছনে রাখা হয়েছে লাইট, আছে শিমানো’র মিড-ড্রাইভ মোটর। যদিও কার্বন ফাইবার ফ্রেইম দিয়ে বানানো বাইসাইকেলের দাম প্রচলিত বাইসাইকেলের থেকে বেশিই হয়, তবুও ২২ কেজির চেয়ে হালকা এই ই-বাইকের দাম শুনে ‘চমকে উঠতে’ পারেন বিশ্বের সবচেয়ে ধনী জেফ বেজোসও, এমনটাই ভাষ্য ভার্জের। বাইসাইকেলটির দাম ১০ হাজার সাতশ’ ডলার।

এদিকে ক্রস ই-বাইকটিও একই ফিচারের, তবে বাড়তি যোগ হয়েছে দু’টি ম্যাগুরা-এমটি ট্রেইল হাইড়্রোলিক ডিস্ক ব্রেক। এই ব্রেকগুলো তুলনামূলক বড় আর ‘তাপ প্রতিরোধী’ বলে জানিয়েছে পোর্শে। ২২ কেজির একটু বেশি ভরের এ ই-বাইকের দাম ধরা হয়েছে আট হাজার পাঁচশ’ ৪৯ ডলার৷

দু’টিতেই রাখা হয়েছে শিমানো ইপি৮ মোটর যা আগের সংস্করণগুলোর তুলনায় ছোট। এর ফলে প্যাডল দিয়ে ঘণ্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত বেগে চালানো যাবে বাইসাইকেলটি। গতির অংকটা ধীর মনে হতে পারে, তবে ইইউ-এর নিয়মে এটিই সর্বোচ্চ বৈধ গতি।

জ্বালানীচালিত গাড়ি নির্মাতাদের দ্বিচক্রযান তৈরিতে আসার ক্ষেত্রে পোর্শেই সর্বশেষ নাম। এক্ষেত্রে এর ভবিষ্যৎ নিয়ে দাম ছাড়া আরও কিছু কারণেও সন্দেহ জাগে।

অধিকাংশ ক্ষেত্রেই অনেক বেশি গুঞ্জন তোলার পর তা ব্যর্থ হয়। এমনটা বোঝাতে গিয়ে জেনারেল মটর্স-এর আরিভ ই-বাইকের নাম আনা হয়েছে প্রতিবেদনটিতে। অন্যদিকে, হার্লি-ডেভিডসন এর সম্প্রতি আনা সিরিয়াল ১ ই-বাইকগুলোর মতো আশা জাগানিয়া কারণও রয়েছে।

চলতি বছর বসন্ত থেকেই এই বাইসাইকেলগুলো বাজারে বিক্রির জন্য ছাড়া হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এপিএসি অঞ্চলে সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে ক্যাসপারস্কির নতুন উদ্যোগ

‘হ্যাক ফ্রি’ পাসওয়ার্ড তৈরির ৬ উপায়
নির্বাচিত

পরিচিতরা মেসেজে লিংক পাঠাচ্ছে? ট্যাপ করতে সাবধান!

ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজে ব্যবহৃত হবে রোবট : আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজে ব্যবহৃত হবে রোবট : আইসিটি প্রতিমন্ত্রী

অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের দৌরাত্ম্যে চীনা বিনিয়োগে আতঙ্ক: হাজার কোটি টাকা পাচার!
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের দৌরাত্ম্যে চীনা বিনিয়োগে আতঙ্ক: হাজার কোটি টাকা পাচার!

ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা
ই-কমার্স

ই-ক্যাব নির্বাচন ২০২২-২০২৪: দ্য চেঞ্জ মেকার্স টিমের প্যানেল ঘোষনা

নেদারল্যান্ডস-চীন উত্তেজনায় ব্যবসায় কোনো প্রভাব পড়েনি: এএসএমএল প্রধান
প্রযুক্তি সংবাদ

নেদারল্যান্ডস-চীন উত্তেজনায় ব্যবসায় কোনো প্রভাব পড়েনি: এএসএমএল প্রধান

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 March 2021

বৈদ্যুতিক বাইসাইকেল আনলো পোর্শে

Techzoom.TV |
TechzoomTV