Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেদিন ১ ডলারের বিটকয়েন কিনলে আজ আপনি হতেন বিলিয়নিয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ মার্চ ২০২১
সেদিন ১ ডলারের বিটকয়েন কিনলে আজ আপনি হতেন বিলিয়নিয়ার
Share on FacebookShare on Twitter

বিটকয়েনের বিনিময়মূল্য প্রথমবারের মতো ৬০ হাজার ডলার ছাড়িয়েছে গত শনিবার। এখনো আশপাশেই ওঠানামা করছে। অর্থাৎ আপনি ১ বিটকয়েনের মালিক হলে বিনিময়ে এখন ৬০ হাজার ডলার পেতে পারেন।

অথচ বিটকয়েনের প্রথম বিনিময়মূল্য ছিল ০.০০০৮ ডলার। অর্থাৎ এক ডলারের বিনিময়ে ১২৫০ বিটকয়েন পাওয়া যেত। সে অবশ্য ২০১০ সালের জুলাইয়ের ঘটনা। এরপর তরতর করে বেড়েছে দর। দরে পতন যে হয়নি, তা নয়। তবে সার্বিক ঊর্ধ্বগতি বজায় ছিল বলেই এখন মূল্য ৬০ হাজার ডলারের আশপাশে ঘোরাঘুরি করছে।

বিটকয়েনের বড় পৃষ্ঠপোষকদের একজন বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বিটকয়েনের এমন মূল্যবৃদ্ধিতে তাঁরও সক্রিয় অবদান আছে। ইলন মাস্ক বলেছেন, ‘আমি প্রকৌশলী, বিনিয়োগকারী নই।’ তবু মাঝেমধ্যে বিনিয়োগ নিয়ে আলোচনা চালাতে দেখা যায় তাঁকে। আমরাও চলুন নিজ নিজ পেশা ভুলে ক্ষণিকের জন্য বিনিয়োগকারীর ভূমিকায় নামি। বিশেষত, সংখ্যা নিয়ে যখন কথা হচ্ছেই।

ঠিক বিনিয়োগ ভাবনাও নয়, বরং আফসোস বাড়াই চলুন। এক বছর আগে, অর্থাৎ ২০২০ সালের ১৫ মার্চ বিটকয়েনে এক হাজার ডলার বিনিয়োগ করলে আজ আপনি কত ডলারের মালিক হতেন, তা-ই হিসাব করা যাক।

কয়েনডেস্কের তথ্য অনুযায়ী, গত বছর ১৫ মার্চ স্থানীয় সময় ভোর ৬টায় বিটকয়েনের বিনিময়মূল্য ছিল ৫ হাজার ৩০৪ দশমিক ১৫ ডলার। আর এখন বিটকয়েনের মূল্য ক্রমাগত ওঠানামা করলেও তা ৬০ হাজার ডলারের আশপাশেই আছে। তাই হিসাবের সুবিধার্থে বর্তমান মূল্য ৬০ হাজার ডলার ধরে নিচ্ছি।

অর্থাৎ ঠিক এক বছর আগের তুলনায় এখন বিটকয়েনের দাম ১১ দশমিক ৩১ গুণ। সে হিসাবে এক বছর আগে ১ হাজার ডলারের বিটকয়েন কিনলে এখন তার মূল্য দাঁড়াত ১১ হাজার ৩১১ ডলার। এক বছরে লাভ হতো পাক্কা ১০ হাজার ৩১১ ডলার। আর ১০ হাজার ডলার বিনিয়োগ করলে লাভও ১০ গুণ হতো।

আগেই বলেছি, আমরা আফসোস বাড়ানোর চেষ্টা করব। এবার তাই একদম প্রথম বিনিময়মূল্য, অর্থাৎ ২০১০ সালের জুলাইয়ের সঙ্গে তুলনা করা যাক, যখন প্রতি মার্কিন ডলারে ১২৫০ বিটকয়েন পাওয়া যেত। সে সময় ১ হাজার ডলার খরচ করলে পাওয়া যেত ১২ লাখ ৫০ হাজার বিটকয়েন। এখন প্রতি বিটকয়েনে যদি ৬০ হাজার ডলার পাওয়া যায়, তবে সাড়ে ১২ লাখ বিটকয়েনে পাওয়া যেত ৭ হাজার ৫০০ কোটি ডলার।

২০১০ সালের জুলাইয়ে কেবল ১৩ দশমিক ৩৪ ডলারের বিটকয়েন কিনলে আজ আপনি ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মালিক হয়ে যেতেন। আর টাকার হিসাবে বিলিয়নিয়ার হতে চাইলে সেদিন ১ ডলার খরচ করলেই আজ ঢের বেশি হয়ে যেত।

করোনাকালের এই অর্থনৈতিক দুর্দিনে বিনিয়োগে এমন রিটার্ন আর কোথায় পাবেন বলুন?

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেসলাবিটকয়েন

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রকাশ্যে ঘোষণা দিয়েই আনঅফিশিয়াল ফোন বিক্রি করছে এসএমএস গেজেট
প্রযুক্তি সংবাদ

প্রকাশ্যে ঘোষণা দিয়েই আনঅফিশিয়াল ফোন বিক্রি করছে এসএমএস গেজেট

সবচেয়ে বেশি হ্যাক হওয়া পাসওয়ার্ডগুলো
কিভাবে করবেন

দুর্বল পাসওয়ার্ডই বিপদের কারণ

বিটিআরসি এবং ডটের ব্যর্থতার কারণে বন্ধ হচ্ছে না জুয়া ও পর্নোগ্রাফি সাইট
নির্বাচিত

বিটিআরসি এবং ডটের ব্যর্থতার কারণে বন্ধ হচ্ছে না জুয়া ও পর্নোগ্রাফি সাইট

নগদের প্রশাসক দিদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নির্বাচিত

নগদের প্রশাসক দিদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

তথ্যনিরাপত্তা ঝুঁকিতে ফেলছে ১০ অ্যাপ
কিভাবে করবেন

তথ্যনিরাপত্তা ঝুঁকিতে ফেলছে ১০ অ্যাপ

হুয়াওয়ের ‘প্ল্যান বি’ তে কুপোকাত মার্কিন যুক্তরাষ্ট্র
নির্বাচিত

হুয়াওয়ের ‘প্ল্যান বি’ তে কুপোকাত মার্কিন যুক্তরাষ্ট্র

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
বিবিধ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে
বিবিধ

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশ-উত্তর কোরিয়া একই অবস্থানে

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা
নির্বাচিত

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ মার্চ ২০২১

সেদিন ১ ডলারের বিটকয়েন কিনলে আজ আপনি হতেন বিলিয়নিয়ার

Techzoom.TV |
TechzoomTV