Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যান্ডসেটের ব্যবসা বন্ধের কথা ভাবছে এলজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ মার্চ ২০২১
প্রযুক্তিকর্মীদের চীনে যাতায়াতে নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

নিজেদের মোবাইল ফোনের ব্যবসা অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়ার চেয়ে একেবারেই বন্ধ করার কথা ভাবছে এলজি ইলেকট্রনিকস। শিল্পসংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে গতকাল এ তথ্য নিশ্চিত করে ডংএ ইলবো। প্রতিবেদন সূত্রে জানা গেছে, স্মার্টফোন ব্যবসা জার্মানির ফক্সওয়াগন ও ভিয়েতনামের ভাইনগ্রুপের কাছে বিক্রির আলোচনা ভেস্তে গিয়েছে। খবর ব্লুমবার্গ।

গত জানুয়ারিতে এলজি ইলেকট্রনিকসের সিইও কিও বং-সিয়ক জানিয়েছিলেন যে লোকসানি স্মার্টফোন ব্যবসা নিয়ে আলোচনা চলছে।

এলজির অন্য এক শীর্ষ কর্মকর্তা তখন দ্য কোরিয়া হেরাল্ডকে জানান, মোবাইল ডিভাইসে বৈশ্বিক প্রতিযোগিতা তীব্রতর হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। স্মার্টফোন ব্যবসা বিক্রি, সরে আসা, ছোট করে দেয়াসহ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ বিবেচনা করে দেখছি আমরা।

গতকাল দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় দৈনিক ডংএ ইলবো জানায়, ইলেকট্রনিকস জায়ান্টটি যে রলেবল বা ঘূর্ণনযোগ্য ফোন আনার কথা ছিল তা নির্মাণ বন্ধ করে দিয়েছে। গত মাসেই ওই ফোনটির নির্মাণকাজ বন্ধ হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের প্রথমার্ধেই ওই ফোনটি বাজারে আনার পরিকল্পনা করছিল সিউলভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

স্মার্টফোন নির্মাণ বন্ধের এ সিদ্ধান্তের ফলে কর্মীদের ওপর কেমন প্রভাব পড়বে এ নিয়ে এপ্রিলের শুরুতে জানা যেতে পারে বলে মনে করছে ডংএ ইলবো।

চলতি বছরের শুরুতে এলজি জানায়, ২০২০ সালে এলজি ইলেকট্রনিকসের মোট আয় হয়েছে ৬৩ দশমিক ২৬ ট্রিলিয়ন ওন বা ৫ হাজার ৬৪৫ কোটি ডলার, যা ২০১৯ সালের তুলনায় বেড়েছে ৩১ দশমিক ১ শতাংশ। প্রিমিয়াম গৃহস্থালি সামগ্রী এবং ওএলইডি টেলিভিশন বিক্রি বৃদ্ধির জেরে কোম্পানিটি রেকর্ড ৩ দশমিক ২০ ট্রিলিয়ন ওন বা ২৮৫ কোটি ডলারের রেকর্ড মুনাফা করেছে। এছাড়া গাড়ির যন্ত্রাংশ বিক্রিও এতে ভূমিকা রেখেছে।

গত বছরের চতুর্থ প্রান্তিকে এলজির বিক্রি হয়েছে ১৮ দশমিক ৭৮ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ৬৭৬ কোটি ডলার, যা ২০১৯ সালের একই প্রান্তিকের চেয়ে বেড়েছে ১৬ দশমিক ৯ শতাংশ এবং পূর্বের প্রান্তিকের চেয়ে তা বেড়েছে ১১ শতাংশ। কভিড-১৯ মহামারীর ধাক্কা সত্ত্বেও চতুর্থ প্রান্তিকে এলজির পরিচালন মুনাফা হয়েছে ৬৫ হাজার ২০ কোটি ওন বা ৫৮ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকের চেয়ে তা বেড়েছে ৫৩৯ শতাংশ।

গত বছর এলজি মোবাইল কমিউনিকেশনসের আয় হয়েছে ৫ দশমিক ২২ ট্রিলিয়ন ওন বা ৪৬৬ কোটি ডলার। চতুর্থ প্রান্তিকে বিক্রি হয়েছে ১ দশমিক ৩৯ ট্রিলিয়ন ওন বা ১২৪ কোটি ডলার। ২০১৯ সালের একই প্রান্তিকের চেয়ে তা ৪ দশমিক ৯ শতাংশ বাড়লেও পূর্বের প্রান্তিকের চেয়ে কমেছে ৯ দশমিক ২ শতাংশ। ফোর জি চিপসেটের স্বল্পতা এবং বিদেশের বাজারে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি কমাতে এ সেগমেন্টে আয় প্রত্যাশামাফিক হয়নি।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) বলছে, বৈশ্বিক স্মার্টফোন বাজারে এখন নেতৃত্বের আসনে স্যামসাং, হুয়াওয়ে, শাওমি, ভিভো ও অ্যাপল। স্মার্টফোনের বাজার দখলে সেগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে এলজি।

Tags: এলজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
নির্বাচিত

প্রথম কিস্তির টাকা জমা দিলো রবি

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট
নির্বাচিত

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

নতুন ম্যাক প্রোতে কি আছে?
প্রযুক্তি সংবাদ

নতুন ম্যাক প্রোতে কি আছে?

গ্রাহক আকৃষ্টে অ্যাপলকে উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হবে
প্রযুক্তি সংবাদ

গ্রাহক আকৃষ্টে অ্যাপলকে উদ্ভাবনী কৌশল গ্রহণ করতে হবে

ডেস্কটপে আসছে মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

ডেস্কটপে আসছে মেসেঞ্জার

Load More

ট্রেন্ডিং টপিক

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix