Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মস্তিষ্কের সংকেতে চলবে ফেসবুকের নতুন স্মার্টব্যান্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 March 2021
মস্তিষ্কের সংকেতে চলবে ফেসবুকের নতুন স্মার্টব্যান্ড
Share on FacebookShare on Twitter

সম্প্রতি ভার্চুয়াল-রিয়েলিটি (ভিআর) সুবিধা সংবলিত স্মার্টব্যান্ড উন্মোচন করেছে ফেসবুক। এর মাধ্যমে সোস্যাল মিডিয়া জায়ান্টটির আসন্ন অগমেন্টেড রিয়েলিটি (এআর) সুবিধার চশমা নিয়ন্ত্রণ করা যাবে। খবর বিবিসি।

স্মার্টব্যান্ডটি একাধিক সেন্সরের সহায়তায় স্নায়ুতন্ত্রের তরঙ্গ অনুধাবন করে এবং ব্যবহারকারীর হাতের ইশারা ও ভঙ্গি বুঝতে পারে। স্মার্টব্যান্ডটিতে ক্লিক করার জন্য ব্যবহারকারীকে শুধু তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি একত্রিত করতে হবে। নতুন এ স্মার্টব্যান্ড কী ধরনের তথ্য সংগ্রহ করবে সে ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

নতুন স্মার্টব্যান্ডটি বাস্তব জীবনে ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ কিংবা অন্যান্য আগ্রহের বিষয়ে ব্যবহারকারীর আচরণ সম্পর্কে সম্যক জ্ঞান ধারণ করবে।

ফেসবুকের রিয়েলিটি ল্যাবস রিসার্চের সায়েন্স ম্যানেজার তানিয়া ইয়ঙ্কার বলেন, স্মার্টব্যান্ডটি আপনার অবস্থান, সামগ্রিক কর্মকাণ্ডসহ বেশকিছু বিষয়ে তথ্য সংগ্রহে রাখবে।

সার্ভেইল্যান্স ক্যাপিটালিজম

ব্যক্তিগত সুরক্ষাবিষয়ক ডিজিটাল বিশেষজ্ঞ রে ওয়ালশ বলেন, যেহেতু দিন দিন প্রযুক্তি মূলধারায় আরো বেশি বিস্তৃত হচ্ছে, তাই কোম্পানি কী পরিমাণ তথ্য সংগ্রহ করবে, সে ব্যাপারে ব্যবহারকারীদের অবগত করতে হবে।

বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, কোনো বিষয়ের প্রতি মানুষ কতটা আগ্রহী বা অনাগ্রহী তা জানার জন্য ব্যবহারকারীদের চোখের ইশারা ও স্নায়ুর কার্যক্রমকে ব্যবহার করা সার্ভেইল্যান্স ক্যাপিটালিজমের সমূহ সম্ভাবনার সৃষ্টি করে।

তিনি আরো বলেন, নতুন এ তথ্য সংগ্রহ পদ্ধতির বৈধতা এবং পরবর্তী সময়ে এর ব্যবহার গ্রাহকদের জন্য কতটা নিরাপদ সে ব্যাপারে নীতিনির্ধারক ও আইনপ্রণেতাদের আরো গভীর দৃষ্টি দেয়া প্রয়োজন।

চলতি বছরের শেষদিকে ফেসবুকের অগমেন্টেড রিয়েলিটি চশমার প্রথম সংস্করণ বের হবে বলে আশা করা হচ্ছে।

অগমেন্টেড রিয়েলিটি প্রডাক্টস

বিগত কয়েক বছর ধরেই ফেসবুক তাদের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্লাটফর্মের জন্য কাজ করে যাচ্ছে। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ভিআর স্টার্টআপ অকুলাস কেনার মধ্য দিয়ে প্রথম এ প্রযুক্তির প্রতি তাদের আগ্রহের কথা প্রকাশ করে।

বর্তমানে ফেসবুকের ৫০ হাজার কর্মীর মধ্যে ১০ হাজার কর্মী ভার্চুয়াল রিয়েলিটি বিভাগে কাজ করছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মনে করেন, ২০৩০ সালের মধ্যে ভিআর একটি সাধারণ বিষয়ে পরিণত হবে।

ফেসবুকের প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও গুগলও এআর ও ভিআর নিয়ে কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথমবারের মতো “স্ন্যাপড্রাগন ৮৮৮” নিয়ে আসছে শাওমি এম আই ১১!
নির্বাচিত

প্রথমবারের মতো “স্ন্যাপড্রাগন ৮৮৮” নিয়ে আসছে শাওমি এম আই ১১!

শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ আটক ২
নির্বাচিত

শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ আটক ২

৪ হাজার কোটি টাকার অবৈধ হ্যান্ডসেটের বাজার
নির্বাচিত

৪ হাজার কোটি টাকার অবৈধ হ্যান্ডসেটের বাজার

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন
নির্বাচিত

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন

মিডরেঞ্জ ডিভাইসে এএমডির গ্রাফিক্স ব্যবহার করবে স্যামসাং
নির্বাচিত

মিডরেঞ্জ ডিভাইসে এএমডির গ্রাফিক্স ব্যবহার করবে স্যামসাং

সস্তা ইয়ারফোন আনল রিয়েলমি, ১০ মিনিটের চার্জে চলবে ২ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

সস্তা ইয়ারফোন আনল রিয়েলমি, ১০ মিনিটের চার্জে চলবে ২ ঘন্টা

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 March 2021

মস্তিষ্কের সংকেতে চলবে ফেসবুকের নতুন স্মার্টব্যান্ড

Techzoom.TV |
TechzoomTV