Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক-ম্যাসেঞ্জার ডাউন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনলাইন উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 March 2021
ফেসবুক-ম্যাসেঞ্জার ডাউন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনলাইন উদ্যোক্তারা
Share on FacebookShare on Twitter

ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করতে গিয়ে গত শুক্রবার বিকেল থেকে সমস্যার মুখোমুখি হচ্ছে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। ফেসবুক কখনো ডাউন, আবার কখনো বন্ধ থাকায় লগ ইন করা, পোস্ট দেওয়া এবং মেসেঞ্জার ব্যবহার করে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছে তারা। তবে বিশ্বের ওয়েবসাইট ডাউন মনিটরিং সাইট ‘ডাউন ডিটেক্টরে’ বিশ্বের কোথাও ফেসবুক ব্যবহারে বিপত্তির তথ্য নেই।

শুধু দেশে এই সমস্যা কেন হচ্ছে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রবিবার বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে ফেসবুক সেবা সীমিত আছে। এখনো যে অবস্থা আছে তাতে কখন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে আমার তা জানা নেই। যে অবস্থা আজকেও গেছে, তাতে মনে হচ্ছে কিছুটা সময় হয়তো লাগতেও পারে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা কিছু ব্যক্তিগত অসুবিধার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম দিন তারা যে লাইভ অনুষ্ঠানগুলো করেছে, এগুলো ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সংস্থা যখন ভালো মনে করবে তখন ফেসবুক স্বাভাবিক হবে।’

যোগাযোগ করা হলে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘আমরা অবগত আছি যে বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত রাখা হয়েছে। আমরা বিষয়টি বোঝার চেষ্টা করছি। আশা করছি শিগগির পুরোদমে আবার এগুলোর ব্যবহার স্বাভাবিক হবে।’ এদিকে মোবাইল অপারেটর সূত্র জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরগুলোকে সংশ্লিষ্ট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ২৭ লাখ। এর মধ্যে ১০ কোটির বেশি গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে। ফেসবুক ডাউন হওয়ার কারণে এই ব্যবহারকারীদের নানা রকম দুর্ভোগে পড়তে হচ্ছে। ফেসবুকভিত্তিক ব্যবসার উদ্যোক্তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। একই সঙ্গে ম্যাসেঞ্জারভিত্তিক বিভিন্ন সেবা, ভার্চুয়াল ক্লাস বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের।

রাজধানীর একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘করোনার মধ্যেও আমরা ম্যাসেঞ্জার গ্রুপে শিক্ষার্থীদের যুক্ত করে অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক নিয়ে শিক্ষা কার্যক্রম চালু রেখেছি। ফেসবুকের সমস্যার কারণে এই কার্যক্রমে বিঘ্ন ঘটছে।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম মাশরুর বলেন, দেশে অনলাইন কেনাকাটার প্রায় অর্ধেক ফেসবুককেন্দ্রিক বিভিন্ন প্ল্যাটফর্মে হয়ে থাকে। ফেসবুক বিভ্রাটে ছোট ছোট অনলাইন উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুকফেসবুক আইডিম্যাসেঞ্জার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেলের নতুন রাগড ট্যাবলেট ল্যাটিটিউড ৭২৩০
নির্বাচিত

ডেলের নতুন রাগড ট্যাবলেট ল্যাটিটিউড ৭২৩০

উইন্ডোজ টেনের টাস্কবারে নতুন উইজেট
নির্বাচিত

উইন্ডোজ টেনের টাস্কবারে নতুন উইজেট

এবার বাণিজ্যিকভাবে পিসিবি উৎপাদন করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

এবার বাণিজ্যিকভাবে পিসিবি উৎপাদন করছে ওয়ালটন

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

নচ ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির ওয়ালটনের নতুন ফোন
প্রযুক্তি বাজার

নচ ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারির ওয়ালটনের নতুন ফোন

গ্রামীণফোনের ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক ওয়েবিনার
টেলিকম

গ্রামীণফোনের ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক ওয়েবিনার

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2021

ফেসবুক-ম্যাসেঞ্জার ডাউন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনলাইন উদ্যোক্তারা

Techzoom.TV |
TechzoomTV