Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট ইক্যুইপমেন্টের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চাইলেন আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২ এপ্রিল ২০২১
ইন্টারনেট ইক্যুইপমেন্টের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চাইলেন আইসিটি প্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৃজনশীল অর্থনীতি ও জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণের স্বার্থে এবং ডিজিটাল বিপ্লব আরো এগিয়ে নিতে ইন্টারনেটকে বিলাসী সেবা হিসেবে না দেখে একে বিদ্যুৎ ও জ্বালানীর মতো মৌলিক জরুরী সেবা হিসেবে গণ্য করে ইন্টারনেট ইক্যুইপমেন্টের ওপর ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহ্বান জানান। এছাড়াও তিনি ডিজিটাল পণ্যের গবেষণা ও উন্নয়নের ওপর ২০৩০ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন । একইসঙ্গে আগামী অর্থবছরে বাজেটে ওরিক্স বায়োটেককে দেশে প্লাজমা ফ্রাকশনের জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র ও বিশেষায়িত গাড়ি আমদানিতে শুল্ক ছাড় দেয়ার প্রস্তাবও করেন তিনি।

প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় ‘মেড ইন বাংলাদেশ আইসিটি ইন্ডাস্ট্রি পলিসি’ নিয়ে ভার্চুয়াল গোল টেবিল সভায় সংযুক্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের কাছে সূচনা বক্তব্যে এসব প্রস্তাবনা তুলে ধরেন।

অংশীজনদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রস্তাবটি বিস্তারিত উপস্থাপন করেন অনুষ্ঠানের সঞ্চালক লিভারেজিং ইন আইসিটির নীতি উপদেষ্টা সামি আহমেদ।

প্রস্তবনায় আইটি ও আইটিইএস খাতে আগাম কর প্রত্যাহার এবং ২০২৪ সালের করমুক্তি সনদ প্রাপ্তি সুবিধা বিষয়টিও তুলে ধরা হয়। এছাড়াও এই খাতে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গোলটেবিল বৈঠকে বাক্কো সভাপতি ওয়াহিদ শরিফ, হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এন এম শফিকুল ইসলাম, ওয়ালটনের নির্বাহী পরিচালক লিয়াকত আলী, প্রস্তাবিত ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচারারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (ডিডিএমইএ) সভাপতি মাহবুব জামান, চীনের ওরিক্স বায়োটেক হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান ওরিক্স বায়োটেক লিমিটেডের দেওয়ান শাহরিয়ার, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মোঃ রেজাউল করিম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১। করোনাকালে স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিয়ে এবারের প্রদর্শনীকে ভার্চুয়ালি সাজানো হয়েছে। আজ ঔ প্রদর্শনীর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হচ্ছে ৬টি সেমিনার। দর্শনার্থীরা ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে এসব সেমিনার এবং প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারছেন। পুরো প্রোগ্রামটি সমন্বয় করছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

আজ বেলা ১১টায় এটুআই এর পলিসি এডভাইজার আনীর চৌধুরীর সঞ্চালনায় ‘ফিউচার অব দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলিউশন’ শীর্ষক ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়েছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, এটুআই প্রোগ্রাম এর টেকনোলজি প্রধান (আইল্যাব) ফারুক আহমেদ জুয়েল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ড. রোকোনুজ্জামান, গুগলের সিনিয়র ইউএক্স ইঞ্জিনিয়ার শিবলী ইমতিয়াজ হাসান, জিএসএমএ এর হেড অব পলিসি জিনেট হোয়াইট এবং গেইজ এর সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান কার্যনির্বাহী শেহজাদ নুর তাজ প্রিয় আলোচনা অংশ নেন। এটুআই এর সমন্বয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়

Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু
প্রযুক্তি সংবাদ

ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ‘জননীতি ১০১’ শীর্ষক অনলাইন কোর্স চালু

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

ওয়ানপ্লাস ছেড়ে সহ-প্রতিষ্ঠাতার নতুন প্রতিষ্ঠান ‘নাথিং’
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ছেড়ে সহ-প্রতিষ্ঠাতার নতুন প্রতিষ্ঠান ‘নাথিং’

বিশেষ প্রসেসরের কমদামে ৫জি ফোন আনছে শাওমি
নির্বাচিত

বিশেষ প্রসেসরের কমদামে ৫জি ফোন আনছে শাওমি

পিক্সেল ৬ সিরিজে ফাস্ট চার্জিং থাকছে না
নির্বাচিত

পিক্সেল ৬ সিরিজে ফাস্ট চার্জিং থাকছে না

Load More

ট্রেন্ডিং টপিক

মোটর বীমায় এনসিবি জালিয়াতি: ১৮ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের পাহাড়
অর্থ ও বাণিজ্য

মোটর বীমায় এনসিবি জালিয়াতি: ১৮ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের পাহাড়

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে গেল যুক্তরাষ্ট্র
অর্থ ও বাণিজ্য

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে গেল যুক্তরাষ্ট্র

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি
শিক্ষা ও ক্যাম্পাস

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে একই ভুল: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix