Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্ভাবনই হচ্ছে বর্তমান বিশ্বে উন্নয়নের প্রাণ: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ এপ্রিল ২০২১
দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিটিসিএল এর ওটিটি (ওভার দ্য টপ) কলিং সেবা ‘আলাপ’। আলাপ ইন্সটল করলেই একজন গ্রাহক নিজের বর্তমান মোবাইল নম্বরের সাথে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন। আলাপ থেকে আলাপ কথা বলা এবং চ্যাট করা যাবে বিনামূল্যে । তবে তার জন্য ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আলাপ থেকে যেকোন মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হবে ৩০ পয়সা, রয়েছে প্রতি সেকেন্ড পালস সুবিধা (এরসঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে)। আবার যেকোন মোবাইল বা ল্যান্ডফোন নম্বর থেকেও আলাপে কল করা যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রোববার (৪ এপ্রিল) ঢাকায় ভার্চুয়ালী অ্যাপটির উদ্বোধন করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন. উদ্ভাবনই হচ্ছে বর্তমান বিশ্বে উন্নয়নের প্রাণ।উদ্ভাবন ছাড়া কোনভাবেই নিজেদের অস্তিত্ব রক্ষা করা যাবে না। অতীতে তিনটি শিল্প বিপ্লবে পশ্চিমা বিশ্ব উদ্ভাবনের মাধ্যমেই বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব বহাল রেখেছে। আমাদের বড় সম্পদ হচ্ছে মানুষ। আমরা আমাদের তরুণ জনগোষ্ঠীর মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ইতোমধ্যে বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছি, আইওটিসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস রপ্তানি করছি। এরই ধারাবাহিকতায় আমরা চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বে দেওয়ার অবস্থানে নিজেদের দাঁড় করিয়েছি। তা অব্যাহত রাখতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং বিটিসিএল এর ব্যাবস্থাপনা পরিচালক ড. রফিকুর মতিন বক্তৃতা করেন। জনগণের চাহিদা পুরণে ডাক ও টেলিযোগযোগ বিভাগের অধীন সেবা প্রদান কারী প্রতিষ্ঠান সমূহকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, সেবা ধর্মী প্রতিষ্ঠান সমূহের শক্তির উৎস্য হচ্ছে জনগণ। জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবার মান দিয়ে সন্তষ্ট রাখতে পারলে সেই প্রতিষ্ঠান এগিয়ে যাবেই। মন্ত্রী সংশ্লিষ্টদের দেশ প্রেমের মহানব্রত নিয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান। কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার বলেন, উদ্ভাবন মানে মেধা ও সৃজনশীলতা। বর্তমানে শতকরা ৬০ ভাগ জনগোষ্ঠীর বয়স ৩০ বছরের নীচে ।

নতুন প্রজন্ম অত্যন্ত মেধাবী উল্লেখ করে তিনি বলেন, সুদীর্ঘকাল বিটিসিএল যে স্থবিরতার মধ্যে কাটিয়েছে তা আর অব্যাহত নেই। এই লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে দেশে কম্পিউটার বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, ডট বাংলা ডোমেইন এর মূল্য হ্রাস, মাসে ১৫০ টাকায় ল্যান্ড ফোন থেকে ল্যান্ড ফোনে যত খুশী তত কথা বলার সুযোগ সৃষ্টি, বিটিসিএল এর কলরেট হ্রাস, সাশ্রয়ী মুল্যে ইন্টারনেটসহ জিপন সার্ভিস প্রবর্তনে এবং বিভিন্ন ক্ষেত্রে গ্রাহক সেবা নিশ্চিত করাসহ বেশ কিছু কর্মসূচির ফলে বিটিসিএল এখন ঘুরে দাঁড়িয়েছে। মন্ত্রী তথ্য প্রযুক্তি খাতে তার সুদীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, জাতির পিতা ৭২ সাল থেকে ৭৫ সার পর্যন্ত সময়ে ডিজিটাল রূপান্তরের বীজ বপন করে গেছেন। পঁচাত্তর পরবর্তী দীর্ঘ একুশ বছরের আবর্জনার জঞ্জাল অপসারণ করে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে তথ্য প্রযুক্তি বিকাশে যুগান্তকারি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেন। ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় গত ১২ বছরে তিনি বাংলাদেশকে পৃথিবীতে এক অনন্য উচ্চতায় উপনীত করেছেন।

করোনাকালে অফিস ,অদালত, শিক্ষা, চিকিৎসা, শিল্প ও বাণিজ্য ডিজিটার প্রযুক্তির ওপর সম্পূর্ণ রূপে নির্ভরশীল হয়ে পড়েছে উল্লেখ করে বলেন, এ্টাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের সুফল। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিসিএলকে একটি আধুনিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠায় বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন এবং সেবার মানোন্নয়ন ধরে রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী আনুষ্ঠানিক ভাবে আলাপ এর লগো উন্মেোচন করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি
প্রযুক্তি বাজার

বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি

আইফোন ১৩: অ্যাপলের নিউ এডিশন
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনে থাকতে পারে স্যাটেলাইট সুবিধা

ভিভোর নতুন ফ্লাগশিপ ফোন
প্রযুক্তি সংবাদ

ভিভোর নতুন ফ্লাগশিপ ফোন

গুগল সার্চে শীর্ষে সিনেমা এবং আবহাওয়ার আপডেট
প্রযুক্তি সংবাদ

গুগল সার্চে শীর্ষে সিনেমা এবং আবহাওয়ার আপডেট

ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের উদ্বোধন

ফোনে যে ফিচারে পরিবর্তন না আনলে মুখ ফিরিয়ে নেবে ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

ফোনে যে ফিচারে পরিবর্তন না আনলে মুখ ফিরিয়ে নেবে ক্রেতারা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix