Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০৪১ সালে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশের ওয়ালটন: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 26 April 2021
২০৪১ সালে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশের ওয়ালটন: পলক
Share on FacebookShare on Twitter

২০৪১ সাল নাগাদ বিশ্বের বুকে নেতৃত্ব দেবে দেশীয় বহুজাতিক প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ওয়ালটন। এক্ষেত্রে সরকারের সব প্রকার নীতিগত সহয়তা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

২৬ এপ্রিল ‘ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার অ্যাট ওয়ালটন ই-প্লাজা’ শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,’জাপান, সাউথ কোরিয়া, চায়না যেভাবে বিশ্বে ডিজিটাল ইকোনমির নেতৃত্ব দিচ্ছে ২০৪১ সালের মধ্যে বিশ্বের ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের ওয়ালটন ডিজিটেক নেতৃত্ব দেবে। জাপানের সনি, তোশিবা; কোরিয়ার স্যামসাং, এলজি সারা বিশ্বে আজ নেতৃত্ব দিচ্ছে আমাদের ওয়ালটনকেও ২০৪১ সাল নাগাদ বিশ্বের বুকে নেতৃত্ব দেয়ার জন্য তৈরি করতে পারবো। তার জন্য সরকারের নীতিগত সহায়তা আমরা দেয়ার জন্য প্রস্তুত আছি।’

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও জানান, দেশীয় প্রতিষ্ঠানের বিস্তারে সরকার সব সময় কাজ করে যাচ্ছে। স্থানীয় পণ্যগুলো দেশে যেনো অগ্রাধিকার পায়, প্রতিবছরের বাজেটে এই বিষয়টি লক্ষ্য রাখা হয়।

তিনি বলেন, ‘প্রতি বছর বাজেটে আমাদের নতুন নতুন কৌশলপত্রগুলো নির্ণয় করা হয় সেখানে আমাদের স্থানীয় উৎপাদিত পণ্যগুলো যেনো অগ্রাধিকার পায় তার জন্য আমরা সবসময় পাশে থাকি। এবারেও আমরা এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের কাছে দেশীয় পণ্যকে আমরা যেনো অগ্রাধিকার দেই সেজন্য প্রয়োজনীয় চিঠিগুলো দিয়েছি। ‘

করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। গত ১৩ মাসে অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জাতীয় কলসেন্টার ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তার যে কর্মসূচী তা আরও বেগবান করা হয়েছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন ২০১৫ সালের ৬ আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় দেশে ডিজিটাল ডিভাইসের চাহিদার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৯৪ টি আইটেমের খুচরা যন্ত্রাংশের আমদানি শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয় । এর ফলে দেশে ৮টির বেশি মোবাইল যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ওয়ালটন ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উৎপাদন এবং বিদেশেও রপ্তানি করছে।

গ্রামে বসেই একজন নাগরিক শহরের সকল আধুনিক সুবিধা যেন পায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আমার গ্রাম আমার শহর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি নিজস্ব পণ্য ও উদ্ভাবন দিয়ে আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন। ওয়ালটন পণ্য ক্রয় ভিজিট করুন waltonbd.com।

অনলাইনে সংযুক্ত অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ালটন ডিজিটেক এর চেয়ারম্যান রেজাউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইভা রেজওয়ানা, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উদ্যোক্তা সাবিহা জেরিন অর্না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি
নির্বাচিত

সিভি সিরিজের স্মার্টফোন বন্ধ করছে শাওমি

৫জি যুগের শুরু! ২০২৫ সালের সেরা 5G স্মার্টফোন এখন বাংলাদেশে
নির্বাচিত

৫জি যুগের শুরু! ২০২৫ সালের সেরা 5G স্মার্টফোন এখন বাংলাদেশে

‌‘সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে’
প্রযুক্তি সংবাদ

‌‘সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে’

স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে যুক্ত হচ্ছে ই-সিম

শাওমি বাংলাদেশে বছরে ‘৩০ লাখ’ স্মার্টফোন তৈরি করবে
লিড স্টোরি

শাওমি বাংলাদেশে বছরে ‘৩০ লাখ’ স্মার্টফোন তৈরি করবে

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বর্তমান সরকার সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

টেলিটক
ছাড় ও অফার

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

নতুন আইফোন হাতে পাওয়ার আনন্দের মধ্যেই কিছু ব্যবহারকারীর...

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 April 2021

২০৪১ সালে বিশ্ববাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশের ওয়ালটন: পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix