Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছুটে আসা চীনা রকেটের টুকরোতে ঝুঁকি কম: বেইজিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৮ মে ২০২১
ছুটে আসা চীনা রকেটের টুকরোতে ঝুঁকি কম: বেইজিং
Share on FacebookShare on Twitter

চীনের উৎক্ষেপণ করা রকেটের একটি বড় অংশ এই সপ্তাহের শেষ দিকে অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে আছড়ে পড়তে যাচ্ছে। তবে এর ভীতিকে খাটো করে দেখছে বেইজিং। তাদের দাবি, এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি খুবই কম। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউল হিসেবে গত ২৯ এপ্রিল পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা হয় মার্চ-৫বি রকেট। এর ১৮ টন ওজনের মূল অংশটি বর্তমানে নিয়ন্ত্রণহীনভাবে পড়ছে। আর বিশেষজ্ঞরা বলছেন, কবে ও কোথায় এটি পৃথিবীর বায়ুমন্ডলে ফিরে আসবে তা সুনির্দিষ্ট করে বলা কঠিন।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, শনিবার গ্রিনিচ মান সময় ২৩টায় এটি পৃথিবীর কক্ষপথে ফিরতে পারে। তবে এই সময়ের নয় ঘণ্টা এদিক-ওদিক হতে পারে বলে জানিয়েছে তারা।

চীনা কর্তৃপক্ষ বলছে, রকেটের বেশিরভাগ উপাদানই পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের সময়ই নষ্ট হয়ে যেতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবেইন শুক্রবার বলেছেন, ‘ক্ষতির কারণ হওয়ার আশঙ্কা… মাঠ পর্যায়ে খুবই কম।’

তারপরও বহু মানুষের আশঙ্কা রয়েছে রকেটটি কিংবা এর অংশ বিশেষ ঠিক কোথায় পড়বে। আবার যদি কোনও ধ্বংসাবশেষ পৃথিবীতে চলেও আসে তাহলে তার সমুদ্রে পড়ার সম্ভাবনাই বেশি। কেননা পৃথিবীর ৭০ ভাগ জায়গাই সমুদ্র।

পেন্টাগনের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেন, ‘আমরা আশা করছি এটি এমন এক জায়গায় পড়বে যেখানে কারোরই ক্ষতি হবে না।’ হাওয়ার্ড জানান রকেটের অংশবিশেষটি চিহ্নিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের কয়েক ঘণ্টা আগে ছাড়া কোন স্থান দিয়ে এটি প্রবেশ করবে তা শনাক্ত করা সম্ভব নয় বলে জানান তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, এটি ভূপাতিত করার কোনও পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। তার মতে চীনের অবহেলার কারণেই এটি কক্ষপথ থেকে পড়ে গেছে।

প্যারিস-পিএসএল অবজারভেটরির জ্যোতিষবিজ্ঞানী ফ্লোরেন্ট ডেলেফি বলেন, জিনিসটি আকারের কারণেই বড় একটি অংশই পৃথিবীতে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘ধ্বংসাবশেষটি জনবসতিতে পড়ার আশঙ্কা খুবই কম, সম্ভবত দশ লাখে একবার।’

২০২০ সালে আরেকটি মার্চ রকেটের ধ্বংসাবশেষ আইভরি কোস্টের এক গ্রামের ওপর পড়ে। এতে অবকাঠামো ক্ষতিগ্রস্থ হলেও কেউ আহত কিংবা নিহত হয়নি।

হার্ভার্ড-স্মিথসন সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের বিজ্ঞানী জোনাথন ম্যাকডোয়েল বলেন, খুব বেশি ভীত হওয়ার কিছু না থাকলেও ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রকেটের ডিজাইন নিয়ে আবারও ভাবতে হবে। তিনি বলেন, ‘ঘণ্টায় শত শত কিলোমিটার গতিতে টন টন ওজনের ধাতব বস্তু পৃথিবীর ওপর পড়তে থাকা ভালো কোনও চর্চা নয় আর চীনের উচিত এই ঘটনা এড়াতে লং-মার্চ ৫বি মিশন নতুন করে ডিজাইন করা।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিদেশী কনটেন্ট পরীক্ষায় চীনা মডারেটর রাখবে না টিকটক
প্রযুক্তি সংবাদ

বিদেশী কনটেন্ট পরীক্ষায় চীনা মডারেটর রাখবে না টিকটক

এপ্রিলে ওয়ানপ্লাস ৮ এবং ৮ প্রো দেখাবে ওয়ানপ্লাস
নির্বাচিত

এপ্রিলে ওয়ানপ্লাস ৮ এবং ৮ প্রো দেখাবে ওয়ানপ্লাস

যে সকল হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ে বিষয়ে বৈঠকে বসবে ডোনাল্ড ট্রাম্প

আরো ব্যয়বহুল হবে আইফোন ১৫ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

আরো ব্যয়বহুল হবে আইফোন ১৫ প্রো ম্যাক্স

এবার মহাকাশ জয় করতে যাচ্ছে আইফোন
প্রযুক্তি সংবাদ

এবার মহাকাশ জয় করতে যাচ্ছে আইফোন

স্যামসাং নতুন সংযোজন করলো এস২১ আল্ট্রা মোবাইল ফোন
নির্বাচিত

স্যামসাং নতুন সংযোজন করলো এস২১ আল্ট্রা মোবাইল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix