Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন তেলের পাইপলাইনে আক্রমণের পেছনে কারা?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 May 2021
মার্কিন তেলের পাইপলাইনে আক্রমণের পেছনে কারা?
Share on FacebookShare on Twitter

মার্কিন জ্বলানী তেল সরবরাহ সেবা কলোনিয়াল পাইপলাইনে সাইবার আক্রমণ হয়েছে, গোটা সেবা অফলাইনে। দ্রুত সমাধান করা না গেলে গোটা মার্কিন পূর্ব উপকূল তেল সঙ্কটে পড়বে- এর সবই পুরোনো খবর। এবার নতুন সব চমকপ্রদ খবর মিলছে আক্রমণকারী হ্যাকার সংগঠনটি সম্পর্কে।

কলোনিয়াল পাইপলাইন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহ অবকাঠামো। দেশটির পূর্বাঞ্চলে সরবরাহ করা মোট জ্বালানী তেলের শতকরা ৪৫ ভাগই এই প্রতিষ্ঠানের পাইপলাইনের ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে অকটেন, গাড়ির পেট্রল (যুক্তরাষ্ট্রে পরিচিত গ্যাসোলিন বা গ্যাস নামে) এবং জেট ফিউয়েল। এই সব ধরনের তেলের সরবরাহ সেবাই এখনও বন্ধ রয়েছে।

এই পাইপলাইন টেক্সাস থেকে তেল নিয়ে নিউ জার্সি পর্যন্ত সরবরাহ করে এবং এর বিস্তৃতি প্রায় নয় হাজার কিলোমিটার। তেলের বাজার বিষয়ে স্বাধীন বিশ্লেষক গৌরভ শার্মা বিবিসিকে বলেন, “সরবরাহ বন্ধ থাকায় তেলের মজুদ এখন জমছে টেক্সাসের রিফাইনারিগুলোয়।” মোটামুটিভাবে এই হচ্ছে এই সাইবার হামলায় তেলের বিপদ। প্রতিবেদনে বিবিসি অন্য একটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে, সেটি সাইবার নিরাপত্তার।

এখন পর্যন্ত অনুমান, এই সাইবার আক্রমণের পেছনে রয়েছে ‘ডার্কসাইড’ নামে একটি হ্যাকার দল। একাধিক সূত্র বলছে, ডার্কসাইড বৃহস্পতিবার প্রথম কলোনিয়াল পাইপলাইনের আইটি নেটওয়ার্কে প্রবেশ করে এবং প্রায় একশ’ গিগাবাইট ডেটা এনক্রিপ্ট করে। সেই ডেটা তারা কিছু সাইট এবং সার্ভারে রেখেছে যা যে কোনো সময় ফাঁস করে দেওয়া সম্ভব।

বিবিসির গবেষণায় এই হ্যাকার দলটি সম্পর্কে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এদের একটি ওয়েবসাইট আছে যেটির নাগাল সাধারণ লোকজন পাবেন না। ডার্ক ওয়েবে থাকা ওই সাইট একেবারে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আদলে চালাচ্ছে ডার্কসাইড। কেবল সংগঠনটি যে কর্পোরেট স্টাইলে চালাচ্ছে ডার্কসাইড তা-ই নয়, পুরোদস্তুর হ্যাকিং ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র তৈরির বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না সাইবার নিরাপত্তায় অভিজ্ঞ লোকজন।

ছবি: ডার্কসাইডছবি: ডার্কসাইডকোনো প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালানোর সঙ্গে সঙ্গে তাদের ওয়েবসাইটে নোটিশ ঝুলিয়ে দেয় ডার্কসাইড। পাশাপাশি, আক্রান্ত প্রতিষ্ঠানের লোকজনের কাছে একটি ইনফর্মেশন প্যাক পাঠিয়ে দেয় তারা। ওই প্যাকে একটি তালিকা থাকে যেখান থেকে জানা সম্ভব কোন কোন ধরনের ফাইল চুরি করে এনক্রিপ্ট করা হয়েছে, সেগুলো কোন কোন সাইটে হোস্ট করা হয়েছে এবং মুক্তিপণ না দিলে সেগুলো ফাঁস করে দেওয়া হবে।
লন্ডনভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ডিজিটাল শ্যাডো’র মতে, ডার্কসাইড একেবারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো কাজ করে। এরা ডেটা চুরি এবং এনক্রিপ্ট করার জন্য প্রয়োজনীয় টুল তৈরি করেছে। এদের সঙ্গে কেউ যোগ দিতে চাইলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রশিক্ষণের সময় দরকারি টুলকিট দেওয়া হয়, যার মধ্যে থাকে হ্যাকিংয়ের জন্য দরকারি সফটওয়্যার, হ্যাকিংয়ের শিকারকে পাঠানো ইমেইলের একটি নমুনা এবং হ্যাকিং আক্রমণের নিয়মকানুন।

শর্ত থাকে যে, সফল হ্যাকিংয়ের পর অর্জিত মুক্তিপণের একটি অংশ ডার্কসাইডকে দিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে একাদশে ভর্তি শুরু ৯ অগাস্ট
নির্বাচিত

অনলাইনে একাদশে ভর্তি শুরু ৯ অগাস্ট

হেলথ কেয়ার এর এসএপি সেবা প্রদান করবে স্মার্ট
প্রযুক্তি সংবাদ

হেলথ কেয়ার এর এসএপি সেবা প্রদান করবে স্মার্ট

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ১০ শতাংশ ভ্যাটের তালিকায় এবার মাইক্রোসফট

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
কিভাবে করবেন

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

ফোনের অযথা চার্জ কাটা রুখতে ,অনুসরণ করুন এই ৫ টি টিপস !
কিভাবে করবেন

ফোনের অযথা চার্জ কাটা রুখতে ,অনুসরণ করুন এই ৫ টি টিপস !

ইন্সটাগ্রাম হ্যাক হলে কী করণীয়?
কিভাবে করবেন

ইন্সটাগ্রাম হ্যাক হলে কী করণীয়?

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার
প্রযুক্তি সংবাদ

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2021

মার্কিন তেলের পাইপলাইনে আক্রমণের পেছনে কারা?

Techzoom.TV |
TechzoomTV