Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 25 May 2021
বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
Share on FacebookShare on Twitter

করোনা মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৪ মে) থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।এখন থেকে ট্রেনে চলাচল করতে হলে অনলাইনেই টিকিট কাটতে হবে। তবে অনালাইনে টিকিট কাটতে গিয়ে অনেকেই পড়ছেন ঝামেলায়। এই ঝামেলা এড়াতে নিচে অনলাইনে ট্রেনের টিকিট কাটার ধাপ সমূহ দেওয়া হলো-

– স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে গুগল প্লে ষ্টোর থেকে ‘Rail Sheba’ এপস ডাউনলোড করতে হবে।

– এরপর সাইন আপ (Sign Up) বাটনে ক্লিক করে আপনাকে রেজিষ্ট্রেশন করতে হবে। আপনার ইমেইল আইডি, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।

– আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড এর মাধ্যমে করে লগ ইন বাটনে ক্লিক করে আপনার উল্লেখিত মোবাইল নম্বরে ‘অন টাইম পাসওয়ার্ড’ (OTP) কোড পাঠানো হবে, কোড দিয়ে ভেরিফিকেশন করার পর লগ ইন হয়ে যাবে।

– সফলভাবে লগ ইন (Log in) হওয়ার পর আপনার এনআইডি / জাতীয় পরিচয় পত্র সাবমিট করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন ফরম দিয়ে ও অ্যাকাউন্ট খোলা যাবে।

এভাবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরপর চাইলে আপনি সেটিংস অপশনে গিয়ে নিজের মতো করে তথ্যগুলো পরিবর্তন করে নিতে পারেন।

এবার ট্রেনের টিকিট কাটার নিয়ম দেখুন-

– আপনি কোন জায়গা থেকে যাবেন এবং কোথায় নামবেন সেটি সিলেক্ট করে দিলে ট্রেন সিলেকশন চলে আসবে। এরপর আপনি আপনার পছন্দের ট্রেন সিলেক্ট করে নিন।

– এরপর ক্রয় (Purchase) বাটনে ক্লিক করলেই দেখাবে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চান ও কত তারিখ যেতে চান এসব। এই তথ্যগুলো দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেন পেয়ে যাবেন আপনার গন্তব্যে যাওয়ার ট্রেন।

– তারপর লেখা আসবে শ্রেণি সিলেকশন, মানে আপনি ট্রেনের কোন শ্রেণিতে যেতে চান। সেখানে কয়েকটি লেখা থাকবে সেগুলো হলো- শোভন, শোভন চেয়ার, স্নিগ্ধা (এসি চেয়ার), এসি সিট, এসি বাথ। এখান থেকে আপনি যে শ্রেণিতে যেতে চান সেই শ্রেণির সিলেক্ট করতে হবে। কোন সিট কি রকম হয় তা বুঝার সুবিধার জন্য ছবিও দেওয়া আছে অ্যাপে।

– এর নিচে গেলে দেখতে পাবেন এডাল্ট বাটন। সেখানে লেখা দেখবেন- 1Person/ 2 Person/ 3 Person/ 4 person। আপনার যদি একাধিক সিট লাগে তাহলে ২ বা ৩ বা ৪ সিলেক্ট করুন। আপনি একা হলে 1 Person সিলেক্ট করুন। উল্লেখ্য, একটি আইডি দিয়ে ৪টির বেশি টিকেট কাটা যাবে না।

– তার নিচে পাবেন চাইল্ড বাটন। আপনার ভ্রমণের সঙ্গে যদি ১২ বছরের নিচে কোনো বাচ্চা থাকে তার জন্য টিকেট কাটতে 1 Children/ 2 Children/ 3 Children বাটন চাপুন। আপনার একাধিক বাচ্চা থেকে থাকলে ২/৩ Children বাটনে চাপলেই হবে।

– এর নিচে সবুজ বাটনে লেখা পাবেন ‘Any Seat’ ও লাল বাটনে ‘Select Seat’ লেখা। Any Seat বাটনে চাপলে আপনি সয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত আসন পেয়ে যাবেন। আর Select Seat বাটন চাপলে আপনি আপনার পছন্দমত আসন বরাদ্দ করতে পারবেন।

-এরপর পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ কিংবা ভিসা/মাস্টার/এমেক্স কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

এভাবেই আপনার টিকেট এর ‘Confirmation’ চলে আসবে আপনার মেইল এড্রেসে, অথবা ২০ থেকে ৩০ মিনিটেই এপস এর History বাটনে চলে আসবে আপনার ই-টিকেট।

ই-মেইল থেকে টিকিটের প্রিন্ট নিয়ে নিন। এই প্রিন্ট কপি দিয়েই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। চাইলে নির্ধারিত স্টেশন থেকে প্রিন্ট কপি দিয়ে ট্রেনের প্রিন্টেড টিকিটও সংগ্রহ করে ভ্রমণ করতে পারবেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্বিতীয় দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু
নির্বাচিত

দ্বিতীয় দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

স্যামসাং ফোনের নতুন ইউজার ইন্টারফেসে যেসব সুবিধা মিলবে
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনের নতুন ইউজার ইন্টারফেসে যেসব সুবিধা মিলবে

বছরে ১৭.৬% হারে সম্প্রসারিত হবে ফাইভজি আইওটি সলিউশনের বাজার
টেলিকম

বছরে ১৭.৬% হারে সম্প্রসারিত হবে ফাইভজি আইওটি সলিউশনের বাজার

ব্রাউজার হিসেবে ক্রোম, ফায়ারফক্স নাকি এজ না অন্য কিছু ব্যবহার করবেন?
নির্বাচিত

আরও সুরক্ষিত হলো গুগল ক্রোম

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

দীর্ঘদিন ধরে দেশে অবৈধভাবে মোবাইল ফোন আমদানি ও...

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 May 2021

অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix