Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর গুগলের বিভিন্ন অ্যাপে যেসব পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 25 May 2021
চলতি বছর গুগলের বিভিন্ন অ্যাপে যেসব পরিবর্তন আসছে
Share on FacebookShare on Twitter

সম্প্রতি গুগল তাদের সবচেয়ে বড় ডেভেলপার সম্মেলন করেছে। এ সম্মেলনে গুগল ম্যাপ, গুগল ফটোস, গুগল লেন্স, গুগল সার্চ ও অ্যান্ড্রয়েডের জন্য বেশকিছু নতুন ফিচার আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এসব ফিচার শুধু ব্যবহারকারীদের অভিজ্ঞতাতেই পরিবর্তন আনবে না। সেই সঙ্গে এসব অ্যাপের ব্যবহার বিধিতেও পরিবর্তন আনবে।

স্টিল ছবি থেকে অ্যানিমেটেড ছবি তৈরি: গুগল ফটোজে সিনেম্যাটিক মোমেন্টস নামে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে গুগল। যার মাধ্যমে স্টিল ছবি থেকে অ্যানিমেশন তৈরি করা যাবে। গুগল জানায়, একি ধরনের কিছু ছবির সামান্য পরিবর্তন নিয়ে নতুন প্রযুক্তি কাজ করবে এবং দুটির ছবির মধ্যে যে পার্থকের সৃষ্টি হবে সেখানে অ্যানিমেশন তৈরি করবে।

শপিংয়ের জন্য স্ক্রিনশটের ব্যবহার: আমরা অনেক ক্ষেত্রে পরবর্তী সময়ে কেনাকাটার জন্য পছন্দের কোনো পোশাক, পণ্যের স্ক্রিনশট নিয়ে থাকি। গুগল লেন্সে এসব স্ক্রিনশট ব্যবহারের মাধ্যমে কোথা থেকে সংশ্লিষ্ট পণ্য কেনা যাবে এমন ফিচার যোগ করতে যাচ্ছে গুগল।

অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে স্মার্ট টিভি নিয়ন্ত্রণ: শিগগিরই অ্যান্ড্রয়েড ফোনে বিল্ট ইন রিমোট কন্ট্রোলার সুবিধা যোগ করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে গুগল টিভির পাশাপাশি বিশ্বের আরো আট কোটি স্মার্ট টিভি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে আলাদাভাবে আর কোনো রিমোট কন্ট্রোল ব্যবহারের প্রয়োজন হবে না।

অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে অ্যান্ড্রয়েড অটো গাড়ি আনলক: অ্যান্ড্রয়েড সুবিধাসম্পন্ন গাড়িকে আনলক করার জন্য অ্যান্ড্রয়েড ভার্সন ১২ তে নতুন ডিজিটাল কার কি যুক্ত করবে গুগল। প্রথম দিকে পিক্সেল ও স্যামসাং ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। বর্তমানে গুগল বিএমডব্লিউ ও অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে।

কুইক ডিলিট অপশন: সার্চ অপশন থেকে ১৫ মিনিট আগের সব সার্চ হিস্টোরি মুছে ফেলার সুবিধা আনতে যাচ্ছে গুগল। ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট থেকে গুগল মেনুতে গিয়ে এ ফিচার চালু করতে পারবেন।

পাসওয়ার্ড প্রটেক্টেড ফোল্ডার: গুগল ফটোজে ছবির নিরাপত্তা বৃদ্ধিতে পাসওয়ার্ড প্রটেক্টেড ফোল্ডার সুবিধা আনতে যাচ্ছে গুগল। ফলে ফটোজে স্ক্রল করার সময় এ ফোল্ডারে থাকা ছবি হোমে আসবে না।

ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধা: গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কোনো পাসওয়ার্ড যদি হ্যাক হয়ে যায়, তবে ক্রোম সেটির ব্যাপারে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে থাকে। এবার ক্রোম থেকে সেই পাসওয়ার্ড পরিবর্তনের সুবিধাও আনতে যাচ্ছে টেক জায়ান্ট গুগল।

জটিল পাসওয়ার্ড নির্ধারণে সহায়তা: যদি কোনো ব্যবহারকারীর গুগল পাসওয়ার্ড বা অন্যান্য পাসওয়ার্ড দুর্বল হয়, তাহলে গুগল সেটিকে শক্তিশালী ও জটিল করতে সাহায্য করবে। যারা ক্রোমে পাসওয়ার্ড সিঙ্ক করে থাকেন প্রথমে তারা এ ফিচার ব্যবহার করতে পারবেন।

গুগল ম্যাপে নিরাপদ রাস্তার সন্ধান: এতদিন গুগল ম্যাপ চলার জন্য সবচেয়ে দ্রুততম রাস্তা দেখাত। নতুন আপডেটে গুগল ম্যাপ নিরাপদ সড়কের তথ্যও জানাবে।

গুগল ম্যাপের লাইভ ভিউয়ে দোকান সম্পর্কে জানা: গুগল ম্যাপে অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক লাইভ ভিউ সুবিধা যোগ করবে গুগল। এর মাধ্যমে অবস্থানরত এলাকার সব দোকান রেস্টুরেন্টের বিস্তারিত তথ্য জানা যাবে। রিভিউ ও ছবি থেকেই এ কাজ করা হবে।

গুগল ম্যাপে প্রয়োজনীয় জায়গার ব্যাপারে তথ্যপ্রাপ্তি: দিনের বিভিন্ন সময়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানের ব্যাপারে সাজেস্ট করবে গুগল ম্যাপ। যেমন সকালের দিকে আশপাশে থাকা কফিশপ কিংবা ভালো নাশতার জন্য কোন রেস্টুরেন্ট রয়েছে সেগুলোকে দেখাবে। আবার রাতে ডিনারের জন্য ভালো জায়গা সাজেস্ট করবে। —গ্যাজেটস নাও

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের ১ম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই, ডিজাইন আর স্পেসিফিকেশনে বাজিমাত
নির্বাচিত

দেশের ১ম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই, ডিজাইন আর স্পেসিফিকেশনে বাজিমাত

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকের ভারতীয় কার্যক্রম বেচতে চায় বাইটডান্স

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

জনপ্রিয় ব্র্যান্ডের হেডফোনে দেখা যাচ্ছে ক্যানসারের ঝুঁকি
নির্বাচিত

জনপ্রিয় ব্র্যান্ডের হেডফোনে দেখা যাচ্ছে ক্যানসারের ঝুঁকি

এনইআইআর চালুতে আর্থিক প্রতারণা ও জালিয়াতি কমবে : ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

এনইআইআর চালুতে আর্থিক প্রতারণা ও জালিয়াতি কমবে : ফয়েজ আহমদ তৈয়্যব

অ্যাপলের আইমেসেজের ত্রুটি খুঁজে দিল গুগল!
নির্বাচিত

মিউজিকপ্রেমীদের পছন্দের ৫ অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ...

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 May 2021

চলতি বছর গুগলের বিভিন্ন অ্যাপে যেসব পরিবর্তন আসছে

Techzoom.TV |
TechzoomTV