Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের মালিক কে? এটি কিভাবে কাজ করে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
ইন্টারনেটের মালিক কে? এটি কিভাবে কাজ করে?
Share on FacebookShare on Twitter

বর্তমান যুগে আমরা দুই তিন ঘণ্টা না খেয়ে থাকতে পারি অথবা সারারাত না ঘুমিয়ে থাকতে পারি কিন্তু ইন্টারনেট ছাড়া আমরা একটা মুহূর্তও কল্পনা করতে পারি না। আপনার মনে কি কখনো এই প্রশ্নটা আসে নি যে এই ইন্টারনেট কিভাবে কাজ করে? কিভাবে এটি আমাদের ডিভাইজ পর্যন্ত আসে অথবা এই ইন্টারনেটের মালিক কে? কে পরিচালনা করে এই ইন্টারনেট?

আজকের আলোচনায় থাকছে এইরকমই রোমাঞ্চকর কিছু অজানা প্রশ্নের উত্তর।

আমরা জানি বাংলাদেশসহ পৃথিবীর প্রত্যেকটি দেশেই ইন্টারনেটের সঙ্গে যুক্ত। সাধারণত আমরা সকলেই মনে করি যে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। কিন্তু বাস্তব একেবারে ভিন্ন। শতকরা ৯৯ ভাগ ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের সাহায্যে। এই অপটিক্যাল ফাইবার হচ্ছে অতান্ত সরু একটি জিনিস যেটা মানুষের চুলের থেকেও সরু। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মোবাইল ব্যবহারের সময় তো আমাদের সঙ্গে কেন ক্যাবল যুক্ত থাকে না? তাহলে কেনই বা ক্যাবল এর কথা বলা হয়।

আসলে বিষয়টা হচ্ছে যেই টাওয়ার থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে সেই টাওয়ার থেকে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করছেন সেখানকার সার্ভার পর্যন্ত ক্যাবল বিছানো থাকে। এবার আমি বিষয়টা একটু বিস্তারিতভাবে আপনাদের বলবো যে ঠিক কিভাবে এবং কোন কোন ধাপে ইন্টারনেট কাজ করে। ইন্টারনেট আমাদের কাছে পর্যন্ত আসে মূলত ভিন্ন ভিন্ন স্তরে। এই তিনটি স্তরকে বলা হয় টিআর ওয়ান, টিআর টু এবং টিআর থ্রি। টিআর ওয়ানের মধ্যে যেসব কোম্পানি রয়েছে তারা নিজেদের অর্থায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে জালের মত অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে। এভাবেই একটি দেশ বাকি অন্য সব দেশগুলোর সঙ্গে ক্যাবলের সাহায্যে যুক্ত হয়ে যায়। তারপর দেশ থেকে বিভিন্ন প্রদেশে বা জেলায় এই অপটিক্যাল ফাইবারগুলো বিভক্ত হয়ে যায়। তারপর সবশেষে আপনার এলাকার টাওয়ার এসে সেই সংযোগ পৌঁছায় এবং সেখান থেকেই আপনি কেবলবিহীন ইন্টারনেট সংযোগ পেয়ে থাকেন।

এবার বিষয়টা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো। সমুদ্রের তলদেশ দিয়ে ফাইবার অপটিক্যাল ক্যাবলগুলো বিছানো হয়। এই ফাইবার অপটিক্যাল ক্যাবলগুলো চুলের মত সরু হলেও এগুলোর ডাটা ট্র্যান্সফারের ক্ষমতা ছয় গিগাবাইট পার সেকেন্ড। আগেই বলেছিলাম যারা এই কাজ করে তারা টিআর ওয়ান কোম্পানি এবং তারা নিজেদের খরচ করে এমন কাজ করে বাংলাদেশে এমন একটি কোম্পানি টিআর ওয়ান কোম্পানি হলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

এবার আমরা একটি ওয়েব সাইটের ব্যাপারে জানবো যেখানে সারা দুনিয়া জুড়ে কিভাবে তারগুলো বিছানো রয়েছে তা এখানে আপনি দেখতে পারবেন। এই ক্যাবলগুলো দিয়ে যারা পুরো পৃথিবীকে কানেক্ট করেছে তারাই হচ্ছে টিআর ওয়ান কোম্পানি। বাংলাদেশের দুইটি ল্যান্ডিং পয়েন্ট রয়েছে। একটি হচ্ছে কুয়াকাটায় এবং আরেকটি হচ্ছে কক্সবাজারে। এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন আর সেটির সার্ভার যদি অন্য কোনো দেশে হয়ে থাকে তাহলে আপনার ব্রাউজ করা সমস্ত ডাটা পুনরায় এসে এই ল্যান্ডিং পয়েন্টের মধ্য দিয়ে সেই নির্দিষ্ট সার্ভারে গিয়ে পৌঁছাবে এবং পুনরায় সেই সার্ভার থেকে আপনার ডিভাইসে ডাটা রিসিভ হবে।

এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ডিং পয়েন্ট থেকে কিভাবে ইন্টারনেট আপনার হাত পর্যন্ত আসে। এমনকি এর জন্য আসলে কতই বা টাকা খরচ হয়। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে দেশের ভিতরের বিভিন্ন অপারেটর যেমন গ্রামীণফোন, রবি, বাংলালিংক এরা ল্যান্ডিং পয়েন্ট থেকে পরবর্তী ধাপে তারের মাধ্যমে নিজেদের কানেকশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয়। এরা হচ্ছে টিআর টু কোম্পানি। এই টি আর টু কোম্পানিগুলো প্রতি গিগাবাইট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা টিআর ওয়ান কোম্পানিকে হিসেব করে দেয়।

এছাড়াও লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টাএনেট সার্ভিস প্রোভাইডার বা আইএপিস রয়েছে যারা মূলত টিআর থ্রি কোম্পানি। মূলত টিআর ওয়ান, টিআর টু ও টিআর থ্রি এই তিনটি স্তরেই ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত আসে। ভালোভাবে পর্যবেক্ষণ করলে জানা যায় যে, ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই। যা আমরা দেই তা শুধুমাত্র কেবল বিছানো ও মেরামত করার জন্য। আর এতকিছুর মধ্যেই আমরা সহজেই বুঝতে পারছি যে, এখানে স্যাটেলাইটের কাজ নেই। ইন্টারনেট প্রায় পুরোটাই এই ক্যাবলের মাধ্যমেই আপনাদের হাতে এসে পৌছায়। তাই ইন্টারনেটের আসলে কোনো মালিক নেই।

Tags: গুগল ফটোজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইনোভেশন সেন্টার করবে হুয়াওয়ে

যেভাবে জানবেন সিমটি ফোরজি কিনা
টেলিকম

ফোর জি’র গ্রাহক বাড়াতে নতুন প্যাকেজ

ভার্চুয়াল ডিসপ্লের এআর ল্যাপটপ উন্মোচন সাইটফুলের
প্রযুক্তি সংবাদ

ভার্চুয়াল ডিসপ্লের এআর ল্যাপটপ উন্মোচন সাইটফুলের

এটাই  ভিভো ভি ১৯ ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তি সংবাদ

এটাই ভিভো ভি ১৯ ফিচারগুলি দেখে নিন

প্রযুক্তি সংবাদ

‘বঙ্গবন্ধু বিপিএল’ দেখা যাবে মাইজিপি অ্যাপে

ট্রাই-ফোল্ডের কভার ডিসপ্লে হতে পারে জেড ফোল্ড ৭-এর মতোই
নির্বাচিত

ট্রাই-ফোল্ডের কভার ডিসপ্লে হতে পারে জেড ফোল্ড ৭-এর মতোই

Load More

ট্রেন্ডিং টপিক

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix