Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জি৭ নির্ধারিত করপোরেট করহারে সন্তুষ্ট গুগল ও ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 June 2021
জি৭ নির্ধারিত করপোরেট করহারে সন্তুষ্ট গুগল ও ফেসবুক
Share on FacebookShare on Twitter

সদ্য শেষ হওয়া বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি৭-এর গৃহীত আন্তর্জাতিক করনীতিকে সমর্থন জানিয়েছে ফেসবুক ও গুগল। জি৭-এর সম্মেলন শেষে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর বৈশ্বিক ১৫ শতাংশ করপোরেট কর আরোপের সিদ্ধান্ত নেয়ার পর এমন প্রতিক্রিয়া জানায় প্রতিষ্ঠান দুটি।

গতকাল ফেসবুকের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান নিক ক্লেগ জানান, ন্যূনতম কর নির্ধারণের ব্যাপারে জি৭-এর সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের প্রতি ফেসবুক সমর্থন জানায়। এ সিদ্ধান্তের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আরো বেশি কর দিতে হবে। বিশ্বের বিভিন্ন স্থানে এ কর প্রযোজ্য হবে।

এক টুইটার বার্তায় ক্লেগ জানান, ফেসবুক আরো আগে থেকেই বৈশ্বিক করনীতি সংস্কারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। জি৭-এর দ্বারা এ-সংক্রান্ত উল্লেখযোগ্য অগ্রগতিকে আমরা স্বাগত জানাই।

ক্লেগ আরো বলেন, কর ব্যবস্থা নিয়ে এ চুক্তি বৈশ্বিক শুল্ক ব্যবস্থায় ব্যবসায়ের নিশ্চয়তা ও জনগণের আস্থা বৃদ্ধির প্রতি একটি উল্লেখযোগ্য প্রাথমিক ধাপ। আমরা চাই, আন্তর্জাতিক শুল্ক পরিমার্জন প্রক্রিয়া সফল হোক। এ ব্যবস্থাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে বিভিন্ন স্থানে ফেসবুককে আরো বেশি কর দিতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) জেনেট ইয়েলেন বলেন, জি৭-এর গৃহীত বৈশ্বিক ন্যূনতম করহারের আওতায় অ্যামাজন ও ফেসবুককে আসতে হবে।

গতকাল এক যৌথ বিবৃতিকে জি৭ভুক্ত দেশের অর্থমন্ত্রীরা জানান, বৃহৎ আকারের এবং বড় অংকের মুনাফা অর্জনকারী বহুজাতিক কোম্পানিগুলো যাতে কর এড়িয়ে যেতে না পারে, সে ধরনের সব ব্যবস্থা নেয়া হবে।

অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলোর চেয়ে অ্যামাজন স্বল্প মুনাফাজনক কোম্পানি হওয়ার ফলে আশঙ্কায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির ধারণা, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কর থেকে রেহাই পেতে পারে অ্যামাজন।

তবে গতকাল গুগল জানায়, নতুন প্রস্তাবিত করনীতির সঙ্গে সহযোগিতা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এক বিবৃতিকে গুগলের মুখপাত্র জোস কাস্তেনেদা বলেন, হালনাগাদকৃত আন্তর্জাতিক শুল্কনীতিকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি। আমরা আশা করছি দেশগুলো একসঙ্গে কাজ করার মাধ্যমে শিগগরিই একটি ভারসাম্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিপূর্ণ চুক্তিতে আসতে পারবে।

এর আগে শনিবার করপোরেট কর প্রদানে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাতটি (জিসেভেন) দেশ। চূড়ান্ত চুক্তিসংক্রান্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, শিল্পোন্নত সাতটি দেশের অর্থমন্ত্রীরা এক দেশ থেকে আরেক দেশে ন্যূনতম ১৫ শতাংশ কর দেবেন। সেই সঙ্গে বিশ্বে জলবায়ুগত পরিবর্তনের পেছনে তাদের প্রতিষ্ঠানগুলোর প্রভাব কেমন সে ব্যাপারে বিনিয়োগকারীদের আরো সহজভাবে তথ্য প্রদান এবং বিনিয়োগের যথার্থ ক্ষেত্র নির্বাচনের ব্যাপারেও সিদ্ধান্ত নেন।

অন্যদিকে জার্মানির অর্থমন্ত্রী ওলাফ স্কোলজ বলেন, ওয়াশিংটন থেকে ১৫ শতাংশ করের যে প্রস্তাব দেয়া হয়েছে সেটি কভিড-১৯ মহামারী থেকে পুনরুদ্ধারে সাহায্য করবে। সেই সঙ্গে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান যাতে করের বাইরে থেকে না যায়, সেজন্য নতুন পদক্ষেপ কিংবা নিয়ম প্রয়োগ করা জরুরি।

তিনি আরো বলেন, করপোরেট কর প্রদান নিয়ে বর্তমান বিশ্বে যে চিত্রের সৃষ্টি হয়েছে, সেটি বন্ধে করের হার নির্ধারণ করা খুবই জরুরি। বিশেষ করে করোনা মহামারী-পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতের পাশাপাশি অর্থনীতির সুরক্ষায় আমরা যে বিনিয়োগ করেছি সেগুলোর জন্য হলেও এটি জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৭ মার্চ আসছে শাওমি মি ১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২৭ মার্চ আসছে শাওমি মি ১০ সিরিজ

লো-কার্বন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে সবুজ-বান্ধব ফাইভজি নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

লো-কার্বন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে সবুজ-বান্ধব ফাইভজি নেটওয়ার্ক

ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র
প্রযুক্তি সংবাদ

ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

নতুন মডেল ও আপডেট না থাকায় বিক্রি কমল অ্যাপল স্মার্টওয়াচের
নির্বাচিত

বিশ্বব্যাপী স্মার্টওয়াচ ব্যবহারকারী ৪৫ কোটি ছাড়িয়েছে

গরমে বিদ্যুৎ বিল কমাতে এসির সেটিংসে যে পরিবর্তন করবেন
নির্বাচিত

গরমে বিদ্যুৎ বিল কমাতে এসির সেটিংসে যে পরিবর্তন করবেন

নাম বদলালেন ইলন মাস্ক, কারণ জানলে অবাক হবেন
নির্বাচিত

নাম বদলালেন ইলন মাস্ক, কারণ জানলে অবাক হবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 June 2021

জি৭ নির্ধারিত করপোরেট করহারে সন্তুষ্ট গুগল ও ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix