Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৯ জুন ২০২১
খরচ বাঁচাতে বিকাশ-রকেট–উপায়ের টাকা তুলুন এটিএম থেকে
Share on FacebookShare on Twitter

মোবাইল নম্বরই হয়ে গেছে এখন মোবাইল ব্যাংকিং হিসাব। এই সেবায় খরচ বেশি, তা এখন সবার মুখে মুখে। তবে টাকা তুলতে খরচ কমানোর কৌশল আছে। শহুরে গ্রাহকেরা এই সুযোগ কাজে লাগাতে পারেন। আর তা হলো এজেন্টের পরিবর্তে এটিএম থেকে টাকা উত্তোলন। এ জন্য আলাদা কোনো নিবন্ধনও লাগছে না। আর এ দোকান ২৪ ঘণ্টাই খোলা। এতে আপনার খরচ অর্ধেক পর্যন্ত কমে আসতে পারে। আপাতত বিকাশ, রকেট এবং উপায়-এর গ্রাহকেরা এই সুযোগ পাচ্ছেন।

দেশে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা দেওয়া শুরু হয় ২০১১ সালে। এখন বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত ১৫টি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে, তবে এটিএমের সুযোগ দিচ্ছে কেবল এই তিনটি। ডাক বিভাগের সেবা নগদ এই সুবিধা দিতে পারছে না, কারণ এটি কোনো ব্যাংকের সেবা না। তবে নগদে টাকা তোলার খরচ অন্যদের চেয়ে কিছুটা কম।

কত খরচ, বাঁচবে কত
বিকাশ ও রকেট গ্রাহকদের এজেন্ট থেকে ১০০০ টাকা তুলতে ১৮ টাকা ৫০ পয়সা খরচ করতে হয়। হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে এই টাকা কেটে নেওয়া হয়।

তবে অনেক গ্রাহক আলাদা করে ২০ টাকা পরিশোধ করেন। এজেন্টরাও দেড় টাকা ফেরত দিতে পারেন না। তাই প্রতি হাজারে দেড় টাকা বাড়তি খরচ পড়ে যায়। তবে বেশি টাকা উত্তোলনে বাড়তি খরচ কম হয়।

বিকাশ গ্রাহকেরা যদি এটিএম থেকে টাকা তোলেন, তাহলে প্রতি হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচ হচ্ছে। এতে নগদ লেনদেন হয় না, ফলে বাড়তি খরচও নেই। বিকাশ গ্রাহকেরা ৮ ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারছেন।

রকেটের গ্রাহকদের এটিএম থেকে টাকা তুলতে প্রতি হাজারে লাগে ৯ টাকা। অর্থাৎ খরচ পুরো অর্ধেক। ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোনো শাখা থেকে একই খরচে টাকা তোলা যায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘উপায়’ গ্রাহকেরা তাঁদের ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারছেন। তাঁদের এজেন্ট থেকে টাকা তুলতে প্রতি হাজারে খরচ হচ্ছে ১৪ টাকা। আর এটিএম থেকে ৮ টাকা।

বিকাশের জন্য আছে ৮টি ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার সুযোগ। রকেট ও উপায়-এর একটি করে।

কোন সেবায় কোন এটিএম
বিকাশ: ব্র্যাক, বেসিক, ফাস্ট সিকিউরিটি, আইএফআইসি, যমুনা, মিডল্যান্ড, শাহজালাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সব এটিএম
রকেট: ডাচ্‌-বাংলার সব এটিএম ও শাখা
উপায়: ইউসিবির সব এটিএম

কীভাবে টাকা তুলবেন এটিএম থেকে
এটিএম থেকে টাকা তুলতে বিকাশ, রকেট ও উপায় গ্রাহকদের আলাদা করে কোনো নিবন্ধন করতে হচ্ছে না। তবে প্রতিটি লেনদেনের সময় আপনার নির্ধারিত মোবাইল ফোনটি সঙ্গে নিতে হবে।

রকেটের গ্রাহকেরা শুধু ডাচ্‌-বাংলা ব্যাংকের সব শাখা ও এটিএম থেকে টাকা তুলতে পারছেন। তবে সারা দেশে এই একটি ব্যাংকেরই এটিএম রয়েছে ৪ হাজার ৭৭১টি আর শাখা আছে ২১০টি।
কারণ টাকা তোলার আগে গ্রাহক পরিচিতি নিশ্চিত হতে ওই মোবাইলে আসবে একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড। এরপরই বুথ থেকে টাকা তোলা যাবে।

বিকাশ এই সেবাটি শুরু করেছিল ব্র্যাক ব্যাংকের ৩৫০টি এটিএম বুথ দিয়ে। এখন ৮ ব্যাংকের প্রায় ১ হাজার ৩০০ এটিএম বুথ থেকে বিকাশের টাকা তোলা যায়। বিকাশের অ্যাপে কাছের এটিএমগুলোর খোঁজ মেলে।

রকেটের গ্রাহকেরা শুধু ডাচ্‌-বাংলা ব্যাংকের সব শাখা ও এটিএম থেকে টাকা তুলতে পারছেন। তবে সারা দেশে এই একটি ব্যাংকেরই এটিএম রয়েছে ৪ হাজার ৭৭১টি আর শাখা আছে ২১০টি।

একইভাবে নবাগত উপায়ের গ্রাহকদের জন্য রয়েছে ইউসিবিএলের ৫৬৩টি এটিএম বুথ।

সবগুলো প্রতিষ্ঠান মিলে দেশজুড়ে এখন মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক ১০ কোটিরও বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এপ্রিল মাসে তাঁরা ৬৩ হাজার কোটি টাকার বেশি লেনদেন করেছেন। দিনপ্রতি গড়ে দাঁড়ায় ২ হাজার কোটি টাকার বেশি।

Tags: উপায়বিকাশরকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপো ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন এলো, রয়েছে আইফোনের ফিচার
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স৮ সিরিজের ফোন এলো, রয়েছে আইফোনের ফিচার

সিমবিহীন মোবাইল হতেই কল করা যাবে ৯৯৯ নম্বরে
প্রযুক্তি সংবাদ

সিমবিহীন মোবাইল হতেই কল করা যাবে ৯৯৯ নম্বরে

হুয়াওয়ে ফোনে কাস্টমড অ্যানড্রয়েড আপডেট শুরু
নির্বাচিত

স্মার্টফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে হুয়াওয়ে?

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি

ফেসবুক ‘ভেরিফায়েড’ এ মন্ত্রী-এমপিরা অগ্রাধিকার পান
নির্বাচিত

ফেসবুক ‘ভেরিফায়েড’ এ মন্ত্রী-এমপিরা অগ্রাধিকার পান

উইকিপিডিয়া কনটেন্ট আপডেট করবে এআই
প্রযুক্তি সংবাদ

এআই বিপজ্জনক কি না নিশ্চিত নন বাইডেন

Load More

ট্রেন্ডিং টপিক

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

৪০ সেনা চৌকি দখল অসংখ্য হত্যা, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা
ফিচার

৪০ সেনা চৌকি দখল অসংখ্য হত্যা, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix