Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

র‌্যাবের প্রযুক্তি ওআইভিএস ব্যবহারে মিলছে সাফল্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 June 2021
র‌্যাবের প্রযুক্তি ওআইভিএস ব্যবহারে মিলছে সাফল্য
Share on FacebookShare on Twitter

তাৎক্ষণিকভাবে যেকোনও ব্যক্তির পরিচয় শনাক্ত করতে অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস) নামের একটি আধুনিক প্রযুক্তির ডিভাইস ব্যবহার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোবাইল সদৃশ ওআইভিএস ডিভাইসটি ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনও জায়গা থেকে পরিচালনা করা যায়। সহজেই বহনযোগ্য ডিভাইসটি দিয়ে বর্তমানে ঘটনাস্থল থেকেই অজ্ঞাতনামা ব্যক্তির আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট), জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্মতারিখ ব্যবহার করে জানা যাচ্ছে ব্যক্তির পরিচয়সহ অন্যান্য তথ্য।

র‌্যাব বলছে, নতুন এই ডিভাইস ব্যবহারের শুরু থেকেই মিলেছে সাফল্য। বিশেষ এই ডিভাইসটির বিভিন্ন বিষয় বাংলা ট্রিবিউনের কাছে তুলে ধরেন র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, প্রযুক্তির আধুনিকায়নের সাথে সাথে অপরাধীরাও নানা কৌশল অবলম্বন করছে। আগে কোনও ঘটনা ঘটলে আলামত সংগ্রহ করে তা নিকটস্থ র‌্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হতো। পরবর্তী সময়ে উদ্ধারকৃত আলামত যেমন ফিঙ্গারপ্রিন্ট, জাতীয় পরিচয়পত্রের নম্বর শনাক্ত করতে হতো। যাতে অনেকটাই সময়ক্ষেপণ হতো। বর্তমানে ওআইভিএস প্রযুক্তির মাধ্যমে ঘটনাস্থল থেকে ব্যক্তির আলামত সংগ্রহ করে (ফিঙ্গারপ্রিন্ট) দ্রুততম সময়ে অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে। এতে অপরাধ তদন্তে আরও গতি বাড়ছে।

তিনি বলেন, অপরাধী শনাক্তের জন্য সহজে বহনযোগ্য এই ডিভাইসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিভাইসটির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, অপরাধীদের ডাটাবেজ ও কারাগারের ডাটাবেজের তথ্য পাওয়া যাবে। এতে কোনও ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ বা ফিঙ্গারপ্রিন্ট প্রবেশ করালে ওই ব্যক্তির থাকা তথ্য আমরা দেখতে পাবো। এতে করে নিমিষেই জানা সম্ভব হবে, হত্যাকাণ্ডের শিকার কিংবা হত্যাকাণ্ডে জড়িত বা অপরাধমূলক যেকোনও কাজের সাথে ওই ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কিনা।

তিনি আরও জানান, এই ডিভাইসের মাধ্যমে শুধু অপরাধী শনাক্তই নয়, বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হচ্ছে। আধুনিক এই ডিভাইসটি ব্যবহার শুরুর প্রায় ৪ মাসের মাথায় ১০টির বেশি ঘটনায় সাফল্য পাওয়া গেছে।

খন্দকার আল মঈন আশা প্রকাশ করেন, পাসপোর্ট, বিআরটিএ এবং পুলিশের ডাটাবেজের সহায়তা ওআইভিএস ডিভাইসটির মাধ্যমে তথ্য পাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়টি অবহিত করা হয়েছে। আমরা আশা করছি, এই ডাটাবেজগুলোর তথ্য আমরা পাবো। এ ব্যাপারে কাজ চলছে।

ওআইভিএস ডিভাইসটি ব্যবহারে অপরাধী শনাক্তসহ অজ্ঞাতনামা ভুক্তভোগীর পরিচয় নিশ্চিতে র‌্যাবের বেশ সাফল্য রয়েছে উল্লেখ করে বাহিনীটির গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খাইরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ডিভাইসটি সারাদেশের ১৫টি ব্যাটালিয়নে কার্যকর রয়েছে। ডিভাইসটি পরিচালনার দক্ষতা জন্য, বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে বর্তমানে বিভিন্ন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডাররা ডিভাইসটি পরিচালনা করছেন। ফিঙ্গারপ্রিন্ট, জাতীয় পরিচয়পত্র এবং জন্মতারিখ ছাড়াও এই প্রযুক্তিতে ছবিও সংযোজন করা হবে। এ বিষয়ে কাজ চলছে। এছাড়া তদন্তের প্রয়োজনে যে কাউকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করলে তার বিষয়েও তথ্য থাকবে এই ডিভাইসে।

ওআইভিএস ডিভাইসটি র‌্যাবে কর্মরত এএসপি পদমর্যাদা থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের নিজস্ব আইডি দিয়ে পরিচালনা করতে পারবেন। যে কেউ কোনও ধরনের অপতৎপরতামূলক কাজে যেন ডিভাইসটি ব্যবহারের সুযোগ না পায় সেজন্য ডিভাইসটির সুরক্ষা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বলে জানান র‌্যাবের কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মনস্টারল্যাবের আয়োজনে ‘বিপিও বিয়ন্ড বর্ডারস’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

মনস্টারল্যাবের আয়োজনে ‘বিপিও বিয়ন্ড বর্ডারস’ অনুষ্ঠিত

৩০ সেকেন্ডে ঘর ঠান্ডা, ৬০ সেকেন্ডেই গরম!
প্রযুক্তি সংবাদ

৩০ সেকেন্ডে ঘর ঠান্ডা, ৬০ সেকেন্ডেই গরম!

স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪
নির্বাচিত

স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ালটন বিশেষভাবে সম্পৃক্ত : শ্রম সচিব
প্রযুক্তি সংবাদ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ালটন বিশেষভাবে সম্পৃক্ত : শ্রম সচিব

দ্বিতীয়বারের মতো আসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয়বারের মতো আসছে ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’

স্পেসএক্সে বৃহস্পতির চাঁদে যাবে নাসার মহাকাশযান
প্রযুক্তি সংবাদ

স্পেসএক্সে বৃহস্পতির চাঁদে যাবে নাসার মহাকাশযান

Load More

ট্রেন্ডিং টপিক

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী
সোশ্যাল মিডিয়া

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2021

র‌্যাবের প্রযুক্তি ওআইভিএস ব্যবহারে মিলছে সাফল্য

Techzoom.TV |
TechzoomTV