Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ সংকট আরো বাড়বে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ জুন ২০২১
কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি বাজারে বর্তমান সময়ের অন্যতম আলোচ্য বিষয় চিপ স্বল্পতা। এ কারণে স্মার্টফোন, কম্পিউটার থেকে শুরু করে গাড়ি উৎপাদন শিল্পে বিরূপ প্রভাবের পাশাপাশি উৎপাদনও বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে এ সংকট গৃহস্থালি পণ্যের উৎপাদন ও সরবরাহেও প্রভাব ফেলতে শুরু করেছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী সংকট অবসানের আগে পরিস্থিতির আরো অবনতি হবে বলে ধারণা করা হচ্ছে।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানগুলো চিপের উৎপাদন স্বাভাবিক হওয়ার পাশাপাশি গ্রীষ্মের মধ্যে পণ্য উৎপাদনের ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু জুনের শেষে এসেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সেই সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নতুন পণ্য উন্মোচন ও হলিডে শপিং শুরু হলে এ সংকট আরো গুরুতর হবে বলে আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা।

জন ডেরের প্রধান প্রযুক্তিবিদ জাহমি হিন্ডম্যান বলেন, ছয়-সাত মাস আগে আমরা সবাই ভেবেছিলাম এ সংকট বেশিদিন থাকবে না। কিন্তু এখন আমার মনে হচ্ছে এ সমস্যা আরো ১২-১৮ মাস থাকবে।

ওয়াল স্ট্রিট জার্নালের কাছে দেয়া এক সাক্ষাত্কারে ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট গেলসিঙ্গার বলেন, স্বল্পতার প্রভাব শুধু ট্রাক্টির কিংবা ট্রাকের ওপর পড়েনি। উৎপাদন স্বাভাবিক হতে আরো দুই বছরের বেশি সময় লাগবে।

এএমডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. লিসা সু জানান, চিপ স্বল্পতার কারণে স্বল্পমূল্যের যন্ত্রাংশের পরিবর্তে উচ্চমূল্যের চিপ নির্মাণের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে।

চিপ স্বল্পতার ব্যাপারে এক বিবৃতিতে সনির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিরোকি টটোকি বলেন, আমরা যদি আমাদের ডিভাইসগুলো সংরক্ষণ করি এবং আগামী বছর আরো বেশি প্লেস্টেশন ফাইভ উৎপাদন করি, তবু বাজারের চাহিদা পূরণ হবে না।

অন্যদিকে গত কয়েক সপ্তাহ পর গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) দাম কমতে শুরু করেছে। মূলত ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বন্ধে চীন সরকারের কঠোর অবস্থান এবং বিটকয়েনের মূল্য কমায় জিপিইউর চাহিদা কমছে।

অন্যদিকে পুরনো চিপের সরবরাহেও সমস্যার সৃষ্টি হয়েছে। ফোর্ডের ট্রাক কিংবা জন ডেরের ট্রাক্টরে টিএসএমসি কিংবা স্যামসাংয়ের ৫ ন্যানোমিটারের উন্নত চিপ ব্যবহারের প্রয়োজন হয় না। এখানে কম মূল্যের পুরনো চিপ ব্যবহার করা হয়। গাড়ি উৎপাদন খাতে চিপ স্বল্পতার প্রভাব থাকায় বর্তমানে কিছু প্রতিষ্ঠান নেভিগেশন সিস্টেম ও অতিরিক্ত ডিসপ্লে প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

চিপ সংকটের পেছনে আরো একটি বিষয় জড়িত। সেটি হচ্ছে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বল্পতা। প্রযুক্তি বাজারে উচ্চমানসম্পন্ন চিপের চাহিদা থাকলেও এসব চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা সেভাবে বাড়েনি।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশ্বের মোট ৯২ শতাংশ এবং স্যামসাং বাকি ৮ শতাংশ চিপ উৎপাদন করে। এছাড়া টিএসএমসি বিশ্বের গাড়ি উৎপাদন শিল্পের জন্য ৬০ শতাংশ চিপ সরবরাহ করে। তাই এসব প্রতিষ্ঠানের উৎপাদন যদি ব্যাহত হয় তখন অন্য কোনো মাধ্যম থেকে এ বিপুল পরিমাণ চিপ পাওয়া সম্ভব নয়।

টিএসএমসি, ইন্টেল, স্যামসাংসহ অন্যান্য প্রতিষ্ঠান চিপ উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন কারখানা স্থাপনের কাজ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। তবে এসব উদ্যোগ পরিপূর্ণভাবে কার্যকর হতে কয়েক বছর না হলেও কয়েক মাস সময় লাগবে।

Tags: চিপচিপসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম হেডফোন তৈরি হয়েছিল রান্নাঘরে!
নির্বাচিত

বিশ্বের প্রথম হেডফোন তৈরি হয়েছিল রান্নাঘরে!

‘মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’
নির্বাচিত

‘মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’

ডিজিটাল বাংলাদেশ ২০২০ পুরস্কার পেল সিনেসিস আইটি লিমিটেড
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ ২০২০ পুরস্কার পেল সিনেসিস আইটি লিমিটেড

টিকটকের মতো ইউটিউবে ভিডিও তৈরির সুযোগ মিলবে
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে

উন্নতমানের গেমিং প্রসেসরে আসছে ভিভো এক্স৮০
নির্বাচিত

উন্নতমানের গেমিং প্রসেসরে আসছে ভিভো এক্স৮০

চায়না রাউন্ড ট্রিপ সহ নেপাল এবং কক্সবাজার এয়ার টিকেট জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা
ই-কমার্স

চায়না রাউন্ড ট্রিপ সহ নেপাল এবং কক্সবাজার এয়ার টিকেট জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা

Load More

ট্রেন্ডিং টপিক

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix