Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজয়ীদের হাত ধরে বিশ্ব জয়ের পথে এগিয়ে যাবে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ জুন ২০২১
বিজয়ীদের হাত ধরে বিশ্ব জয়ের পথে এগিয়ে যাবে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

‘ওয়ালটন ফিউচার লিডার্স প্রোগ্রাম (ডব্লিউএফএলপি)- ২০২১’ এর গ্র্যান্ড ফিনালে বিজয়ীরা নিয়োগ পেলেন ওয়ালটনে। ম্যানেজমেন্ট ট্্েরইনি অফিসার্স পদে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত ওয়ালটনে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে চাকুরী পেয়ে তারা আনন্দিত। ‘ভিশন- গো গ্লোবাল ২০৩০’ অর্জনের পথে ভবিষ্যৎ সৃজনশীল, মেধাবী ও তরুণ নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে ফিউচার লিডার্স প্রোগ্রামের আওতায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সুপারব্র্যান্ড ওয়ালটন।

শনিবার (জুন ২৬, ২০২১) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ‘ডব্লিউএফএলপি-২০২১’ এর গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়। চুড়ান্ত রাউন্ডে বিজয়ী হয়েছেন ১৪ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ। তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। সেইসঙ্গে তাদেরকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ পত্র তুলে দেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেড এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান, কর্ণেল (অব.) এস এম শাহাদাত আলম ও আমিন খান, চিফ মার্কেটিং অফিসার মো. ফিরোজ আলম, এয়ারকন্ডিশনার এর প্রোডাক্ট সিইও তানভীর রহমান, রেফ্রিজারেটর প্রোডাক্ট সিইও আনিসুর রহমান মল্লিক, টিভি প্রোডাক্টের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিইও সোহেল রানা, হোম অ্যাপ্লায়েন্স এর প্রোডাক্ট সিইও আল-ইমরান, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও রাকিব উদ্দিন. ফিউচার লিডার্স প্রোগ্রামের প্রকল্প পরিচালক তানভীর আঞ্জুম ও উপ-প্রকল্প পরিচালক মাশহারার ভূঁইয়া প্রমুখ।

সদ্য নিয়োগ প্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিনন্দন ও ওয়ালটন পরিবারে স্বাগত জানান প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ। তিনি বলেন, ওয়ালটনের টার্গেট বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠা। যার নাম দেয়া হয়েছে ‘ভিশন- গো গ্লোবাল ২০৩০’। ফিউচার লিডার্স প্রোগ্রামের বিজয়ীরা এই লক্ষ্য বাস্তবায়নে নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদী।

প্রকল্প উপ-পরিচালক মাশহারার ভূঁইয়া জানান, ফিউচার লিডার্স প্রোগ্রামে গত এপ্রিল, মে মাসে সিভি গ্রহন করা হয়। ওই সময় ২৬ হাজার প্রার্থী ছিলেন। তাদের মধ্য থেকে ৩টি রাউন্ডে আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী লিখিত পরিক্ষা, কেস স্ট্যাডি ও গ্রুপ ডিসকাশন, ভাইবা ইত্যাদি প্রক্রিয়ায় দুইশ জনকে বাছাই করা হয়। গ্রান্ড ফিনালেতে ভাগ্যবান এবং মেধাবী ১৪ জন বিজয় হন।

সূত্রমতে, ‘ভিশন-গো গ্লোবাল ২০৩০’ অর্জনে দীর্ঘ ও স্বল্প মেয়াদি পরিকল্পনার সমন্বয়ে রোডম্যাপ তৈরি করেছে ওয়ালটন। যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ২০২১-২২ অর্থবছরে ওয়ালটন পণ্য রপ্তানি ৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং পরের বছর (২০২৩-২০২৪) ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার টার্গেট।
সেজন্য ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজারে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নিজস্ব ব্র্যান্ড বিজনেস বাড়ানোর পাশাপাশি ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানফ্যাকচারার) হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ব্র্যান্ডের নামে পণ্য তৈরির মাধ্যমেও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করছে ওয়ালটন।
এছাড়া বিশ্বের ৬টি দেশে শাখা অফিস খোলার উদ্যোগ প্রক্রিয়াধীন। বর্তমানে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে এশিয়া, মধ্যপ্রাচ্য , আফ্রিকা ও ইউরোপের প্রায় ৪০টি দেশে। এর মধ্যে ইউরোপের জার্মানি, পোল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, রোমানিয়াসহ মোট ১০ টি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য।

 

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন এসইউভি গাড়ি আনছে হুন্ডাই
অটোমোবাইল

নতুন এসইউভি গাড়ি আনছে হুন্ডাই

ফেসবুক-গুগল-ইউটিউব নিয়ন্ত্রণ জরুরি
নির্বাচিত

ফেসবুক-গুগল-ইউটিউব নিয়ন্ত্রণ জরুরি

পিক্সেলের নেটওয়ার্ক সমস্যা সমাধানে বড় পদক্ষেপ! Tensor G6 চিপে স্যামসাং নয়, আসছে MediaTek মডেম
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের নেটওয়ার্ক সমস্যা সমাধানে বড় পদক্ষেপ! Tensor G6 চিপে স্যামসাং নয়, আসছে MediaTek মডেম

‘আইসিএসবি করপোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন
নির্বাচিত

‘আইসিএসবি করপোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন

ভিভো ভি৫০ লাইট: যাত্রার শুরুতেই বাজিমাত
প্রযুক্তি সংবাদ

ভিভো ভি৫০ লাইট: যাত্রার শুরুতেই বাজিমাত

জার্মানির রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড পেল রিয়েলমি এক্স২ প্রো মাস্টার এডিশন
নির্বাচিত

জার্মানির রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড পেল রিয়েলমি এক্স২ প্রো মাস্টার এডিশন

Load More

ট্রেন্ডিং টপিক

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

বিবিধ

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল

আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের
বিবিধ

আফগানিস্তানের ২৭টি সামরিক চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix