Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রান্তিক পর্যায়ে ফোরজি ডিভাইস প্রাপ্তিতে ১২ দফা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৭ জুন ২০২১
প্রান্তিক পর্যায়ে ফোরজি ডিভাইস প্রাপ্তিতে ১২ দফা প্রস্তাব
Share on FacebookShare on Twitter

প্রান্তিক পর্যায়ে ডিজিটাল সুবিধার অন্তরায় নেটওয়ার্ক ব্যবহারে ডিভাইসের সহজলভ্যতার অভাব। তবে মানসম্মত নেটওয়ার্কিং সেবাও এই পথে বড় বাধা। একইসঙ্গে রয়েছে স্থানীয় সেবার অপ্রতুলতাও। আর তাই সমন্বিতভাবে এই প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করা না হলে পরিবর্তিত পরিস্থিতিতে শটডাউন-লকডাউন কাজে আসবে না। তাই ডিজিটাল কানেক্টিভিটি এবং ডিভাইস এই দুইটি খাতকে মৌলিক চাহিদা হিসেবে গণ্য করে নীতিনির্ধারক এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণে দৃষ্টি আকর্ষণ করেছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২৬ জুন) ‘বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন’ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে এমন পরামর্শ দেন সংশ্লিষ্টরা।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় ‘প্রান্তিক পর্যায়ে সেবা প্রাপ্তিতে ডিভাইসের স্বল্পতা প্রধান অন্তরায়’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী আবু সালেহ।

সভায় প্রধান অতিথি ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মৈত্র। বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি কমিশনার এ কে এম শহিদুজ্জামান।

অতিথি বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন প্রযুক্তিবিদ ও টেলিকম খাত বিশেষজ্ঞ টিআইএম নূরুল কবীর, বিটিআরসির স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, অ্যামটব জেনারেল সেক্রেটারি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এসএম ফরহাদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ৫-জি কমিটির সদস্য অধ্যাপক খালেদ মাহমুদ, ক্যাব ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এবং মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন উপদেষ্টা মুহাম্মাদ কামরুজ্জামান।

এছাড়াও অংশীজনদের মধ্যে শাওমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, গ্রামীণফোন ডেপুটি ডিরেক্টর সরদার শওকত হোসেন, রবি আজিয়েটার চিফ রেগুলেটর অ্যাফেয়ার্স অফিসার ব্যারিস্টার সাহেদ আলম ও ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৫জি কমিটির সদস্য অধ্যাপক খালেদ মাহমুদ বলেন, শাটডাউনে গেলে ভার্চুয়াল ছাড়া উপায় নেই। ফোরজির পূর্ণতা ছাড়া ফাইভজি গ্রহণ করা যাবে না তা নয়। আমাদের থ্রিজি, ফোরজি ও ফাইভজি সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। প্রযুক্তি গ্রহণে দেরি করার সুযোগ নেই।

হ্যান্ডসেটের মান ঠিক থাকলেও আলোচনায় অংশ নিয়ে মোবাইল নেটওয়ার্কের মান নিয়ে প্রশ্ন তোলেন শাওমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান।

এছাড়া শিক্ষার্থীদের জন্য হ্যান্ডসেট সহজলভ্য করার পাশাপাশি কোয়ালিটি সার্ভিস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ক্যাব ভিপি এসএম নাজির হোসাইন।

নিজেদের প্যাকেজের কথা তুলে ধরে গ্রাহকের জন্য ভালো সেবা দেয়ার চেষ্টা করছে বলে জানান গ্রামীণফোন ডেপুটি ডিরেক্টর সরদার শওকত হোসেন।

আলোচনায় মোবাইল অপারেটরদের হ্যান্ডসেট তৈরির সুযোগ করে দিতে দাবি জানিয়েছেন রবি আজিয়েটার চিফ রেগুলেটর অ্যাফেয়ার্স অফিসার ব্যারিস্টার সাহেদ আলম।

অপরদিকে ভোল্টি সুবিধার প্রসার এবং কিস্তি সুবিধা দিলে পরিস্থিতির উন্নয়ন হবে বলে মত দেন ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।

দেশে ওয়্যার কানেক্টিভিটিতে ডিজিটাল বাংলাদেশ গতি পাচ্ছে মন্তব্য করে বিটিআরসির এসএম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম বলেন, মহামারিতে দেখা গেছে মোবাইল বিক্রি কমেছে। কিন্তু এই সময়ে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। এর অর্থ, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মোবাইলের চেয়ে ল্যাপটপ-ডেস্কটপ ডিভাইস অধিক যৌক্তিক।

দেশের মোবাইল অপারেটরদের মুনফা কম তা ঠিক নয় বলে মন্তব্য করেন বিটিআরসির স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ। তিনি বলেন, ফোরজি নেটওয়ার্কের মান ধরে রাখতে পারছে না দেশের মোবাইল অপারেটররা। মোবাইল ড্রাইভ টেস্টের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে। একই সঙ্গে মোবাইল হ্যান্ডসেট ভেদেও নেটওয়ার্কের মানে ভিন্নতা মিলেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি কমিশনার একেএম শহিদুজ্জামান বলেন, টাওয়ার অপারেটর লাইসেন্স দিয়ে মোবাইল অপারেটরদের বিনিয়োগ চাপ কামানো হয়েছে। একইভাবে দ্রুততার বিটিএস স্পেক্ট্রামের প্রযুক্তি উন্নয়ন করার সুযোগ পেয়েছে। ফলে প্রত্যন্ত গ্রামেও ফোরজির পূর্ণ সুবিধা পাবেন।

একইসঙ্গে ট্যাক্স কমালেও হ্যান্ডসেটের দাম কমানো হয়নি মন্তব্য করে এ বিষয়ে মোবাইল উৎপাদকদের নৈতিক উন্নয়নে পরামর্শ দিয়েছেন বিটিআরসি কমিশনার।

প্রধান অতিথির বক্তব্যে সভার সকলের বক্তব্য নোট করেছেন উল্লেখ করে বিটিআরসি ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মৈত্র বলেন, বিটিআরসি সকলের পরামর্শ নিয়েই ডিজিটাল কানিক্টিভিটির প্রসার ও মান উন্নয়নে গুরুত্বারোপ করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন বছরে নতুন লোগোতে দারাজ
ই-কমার্স

নতুন বছরে নতুন লোগোতে দারাজ

তথ্য চুরিতে ফেসবুককে নকল করা হচ্ছে
নির্বাচিত

তথ্য চুরিতে ফেসবুককে নকল করা হচ্ছে

গুরুত্বপূর্ণ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্ক অব্যাহতির ঘোষণা ট্রাম্পের
প্রযুক্তি সংবাদ

গুরুত্বপূর্ণ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্ক অব্যাহতির ঘোষণা ট্রাম্পের

৪ মিনিটে ৬৪ হাজার বিক্রি হল রিয়েলমি এক্সটি
প্রযুক্তি সংবাদ

আয় বাড়াতে ফোনে বিজ্ঞাপন দেখানো শুরু করলো রিয়েলমি

অটোমোবাইল

এবিএস ভার্সনে এল অ্যাপাচি আরটিআর

৮ কোটি আইফোন ১২ তৈরি করছে অ্যাপল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা
বিবিধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix