Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিউজিক শেখার অনলাইন প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩ জুলাই ২০২১
মিউজিক শেখার অনলাইন প্ল্যাটফর্ম ‘মেথড মেলোডি’
Share on FacebookShare on Twitter

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে বেড়েছে ই-লার্নিংয়ের গুরুত্ব এবং জনপ্রিয়তা। এর মাধ্যমে দেশের বাজারে নিজেদের সম্প্রসারিত করার সুযোগ পেয়েছে বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্ম।

বেসিক একাডেমিক শিক্ষা প্রদানের পরিবর্তে দেশের অনেক ই-লার্নিং প্ল্যাটফর্ম এমন সব কোর্স অফার করছে যেগুলোর মাধ্যমে টেকনিক্যাল ও কগনিটিভ স্কিল অর্জন করা যায়। তেমনই একটি প্রতিষ্ঠান মেথড মেলোডি। মিউজিকের প্রতি আবেগের জায়গা থেকে করোনা মহামারির মধ্যে অর্ক নেওয়াজ মাহমুদ চালু করেছেন মেথড মেলোডি নামের প্ল্যাটফর্ম।

মেথড মেলোডি মূলত মিউজিক শিক্ষার অনলাইনভিত্তিক একটি প্রতিষ্ঠান। ২০২০ সালের আগস্টে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। জান্নাতুল ফেরদাউস তানিকে সঙ্গে নিয়ে অর্ক নেওয়াজ মাহমুদ চালু করেন ব্যতিক্রমী এই প্লাটফর্মটি। মেথড মেলোডি ডিজিটাল প্ল্যাটফর্মটিতে দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের কাছ থেকে যেকোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বিষয়ে শিক্ষা নেওয়া যাবে। মিউজিক সম্পর্কে যাদের আগ্রহ আছে তারা পছন্দের মিউজিশিয়ানের কাছ থেকে যেকোনো ইন্সট্রুমেন্ট বাজানো শিখতে পারবেন।

মেথড মেলোডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অর্ক নেওয়াজ মাহমুদ বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটছে। আমাদের একাডেমিক অনেক কিছু অনলাইনে পাওয়া যাচ্ছে সহজেই। এখন ই-লার্নিং প্ল্যাটফর্ম সবাই ভালোভাবে গ্রহণ করছে। ধীরে ধীরে ক্ষেত্রটির উন্নতি হচ্ছে এবং আমি নিশ্চিত আগামী দিনগুলোতে ই-লার্নিং প্ল্যাটফর্মের প্রতি মানুষ আরও বেশি ঝুঁকবে।

বর্তমানে মেথড মেলোডির ১৭৪টি লেসন চালু রয়েছে। এসব লেসন পরিচালনা করছেন দেশের ৮ জন খ্যাতনামা শিল্পী। যাদের মধ্যে আছেন- ওয়ারফেজের ইব্রাহিম আহমেদ কামাল, আর্টসেলের জর্জ লিংকন ডি কস্তা, অ্যাভয়েড রাফার রায়েফ আল হাসান রাফা ও ফয়সাল আহমেদ তানিম, অর্থহীনের শিশির আহমেদ ও ফাহিম, ওয়ারফেজের সামির হাফিজ এবং আরবোভাইরাসের নাফিজ আল আমিন।

বর্তমানে মেথড মেলোডি তাদের প্ল্যাটফর্মে ১১টি কোর্স অফার করছে। মিউজিক শিক্ষা সম্পর্কে অর্ক নেওয়াজ মাহমুদ বলেন, প্রথাগত শিক্ষার পাশাপাশি তরুণদের মিউজিক শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা প্রয়োজন। আমাদের প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের পছন্দের সময়ে মিউজিক শেখার সুযোগ রয়েছে, যেন তাদের একাডেমিক বা অন্যান্য কার্যক্রম ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এরই মধ্যে যথেষ্ট সাড়া পেয়েছি। বিশেষ করে আর্টিস্টদের কাছ থেকে। আমরা ক্যামেরায় যেমন দেখি, এখানে তারা একেবারেই ভিন্ন। তাদের সঙ্গে কাজ করে মজা পাচ্ছি।

প্ল্যাটফর্মটির ঠিকানা: www.methodmelody.com।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পূর্বাভাসের চেয়েও দ্রুত বাড়ছে রোবটের ব্যবহার
প্রযুক্তি সংবাদ

পূর্বাভাসের চেয়েও দ্রুত বাড়ছে রোবটের ব্যবহার

বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘হুয়াওয়ে ই-কিট’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে যাত্রা শুরু করলো ‘হুয়াওয়ে ই-কিট’

বিশ্বকাপ উপলক্ষ্যে ওয়ালটন টিভিতে হট সেল ক্যাম্পেইন
প্রযুক্তি বাজার

বিশ্বকাপ উপলক্ষ্যে ওয়ালটন টিভিতে হট সেল ক্যাম্পেইন

কিলার লুকে বাজার কাঁপাচ্ছে মটোরোলার এই স্মার্টফোন
নির্বাচিত

কিলার লুকে বাজার কাঁপাচ্ছে মটোরোলার এই স্মার্টফোন

ডিসেম্বরের থেকে অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ
প্রযুক্তি সংবাদ

১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু: বন্ধ হবে অবৈধ মোবাইল

গুগল ফটোসে এআই ফিচার এলো, যে সুবিধা পাবেন
নির্বাচিত

গুগল ফটোসে এআই ফিচার এলো, যে সুবিধা পাবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

নারী স্বাস্থ্য রক্ষা এবং বিশেষত পিসিওএস (PCOS) ও...

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix