Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ মোবাইল ফোন ঠেকানোর মূল দায়িত্ব বিটিআরসি’র : টিক্যাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ জুলাই ২০২১
বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
Share on FacebookShare on Twitter

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর কার্যক্রমকে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ আখ্যা দিয়ে একে স্বাগত জানালেও, এ নিয়ে বিটিআরসি-কে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)।

শনিবার (৩ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব) এর আহ্বায়ক মুর্শিদুল হক বলেন, এনইআইআর কার্যক্রমের মাধ্যমে অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের মূল দায়িত্ব বিটিআরসি’র, গ্রাহকের নয়। আমাদের দেশের বেশির ভাগ গ্রাহক নিম্নমধ্যবিত্ত। প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণা কম থাকায় প্রতারক চক্র যাতে তাদেরকে প্রতারিত করতে না পারে সে ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকেই মূল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, মোবাইল ফোন চুরি, ছিনতাই, সরকারি রাজস্ব ফাঁকিরোধ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এনইআইআর কার্যক্রমের মূল লক্ষ্য। কিন্তু আগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের সময় অনেক অনিয়মের সংবাদ প্রকাশিত হয়েছে। তাছাড়া প্রযুক্তি যত উন্নত হয়, প্রতারকরাও তত স্মার্ট হয়। ডিজিটাল অপরাধের বিস্তার নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তাই আমাদের সবাইকে সতর্ক হতে হবে। অবৈধ হ্যান্ডসেট বিক্রয়-বিপণন বন্ধে বিটিআরসিকে নিয়মিত নজরদারি চালাতে হবে। যেকোনো ধরনের অভিযোগের বিরুদ্ধে দ্রুততার সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

টিক্যাব আহ্বায়ক বলেন, গ্রাহকদের বুঝতে হবে তাদের হাতে থাকা হ্যান্ডসেট চুরি বা হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করে হ্যান্ডসেটটি উদ্ধার বা বন্ধ করে দেওয়া খুবই গুরত্বপূর্ণ। অন্যথায় এ হ্যান্ডসেট দিয়ে ঘটিত যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের দায় গ্রাহকের ওপর বর্তাবে। পাশাপাশি হ্যান্ডসেট ক্রমের সময় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে হ্যান্ডসেট ক্রয় করতে হবে। হ্যান্ডসেট রেজিস্ট্রেশনকে সহজলভ্য করা বিটিআরসি ও বিভিন্ন স্টেক হোল্ডারদের দায়িত্ব। গ্রাহকদেরও এক্ষেত্রে সচেতন হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় এ কার্যক্রমকে সফল করা গেলে তা দেশকে নিরাপত্তা ও সমৃদ্ধির দিকে আরো একধাপ এগিয়ে দেবে।

বাংলাদেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী দেশের মোবাইল নেটওয়ার্ক পাওয়া নিয়ে উদ্বেগ জানিয়ে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব) এর আহ্বায়ক বলেন, বর্তমান বিশ্বে মোবাইল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজলভ্য একটি প্রযুক্তি। বিভিন্ন ধরনের জ্যামার ব্যবহার করে খুব সহজেই আমরা নিজেদের ভূখণ্ডে অন্য দেশের নেটওয়ার্ক পাওয়া রোধ করতে পারি। এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী।

Tags: অবৈধ মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজনি ব্ল্যাকআউটে ইউটিউব টিভি দেবে ২০ ডলারের ক্রেডিট
প্রযুক্তি সংবাদ

ডিজনি ব্ল্যাকআউটে ইউটিউব টিভি দেবে ২০ ডলারের ক্রেডিট

৫জি সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার ?
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর বাংলাদেশে ৫জি চালু: টেলিযোগাযোগমন্ত্রী

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট
নির্বাচিত

ভিভো এক্স৩০০ প্রো: জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট

ফাঁস হল ওয়ানপ্লাসের আসন্ন ফোনের স্পেসিফিকেশন
নির্বাচিত

ফাঁস হল ওয়ানপ্লাসের আসন্ন ফোনের স্পেসিফিকেশন

স্কাইপ ফর বিজনেস অনলাইন সেবা বন্ধের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

স্কাইপ ফর বিজনেস অনলাইন সেবা বন্ধের ঘোষণা

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর
টেলিকম

ফাইভজি টাওয়ার কি মানবদেহের জন্য ক্ষতিকর

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড বিতরণের ডাটাবেস সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix