Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ খালি করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৩ জুলাই ২০২১
করোনাভাইরাস: চীনে স্মার্টফোন বিক্রিতে ধস
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে মেমোরি বা ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে যাওয়ার সমস্যা প্রায় সবসময়ই শোনা যায়। ফোনের মেমোরি ভর্তি হয় কেন? আর এর থেকে সুরক্ষার উপায়ই বা কী? এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে-

ইন্টারনাল স্টোরেজ কী?
ফোনে সাধারণত অ্যাপ, ছবি, ভিডিও, ফাইল রাখার জন্য নির্ধারিত ধারণক্ষমতা থাকে। একেই বলা হয় ইন্টারনাল স্টোরেজ বা মেমোরি। যখন এই ক্ষমতা শেষ হয়ে যায়, তখন ফোনে নতুন কিছু ডাউনলোড করতে গেলে মেমোরি ফুল দেখানো হয়। যেমন ধরুন আপনি কোনো স্মার্টফোন কিনেছেন। সেখানে ৩২ জিবি পর্যন্ত ধারণক্ষমতা রয়েছে। অর্থাৎ ৩২ জিবি পর্যন্ত আপনি ছবি, ভিডিও, ফাইল বা অ্যাপ রাখতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যায়, একটি নতুন স্মার্টফোনে ৩২ জিবির মধ্যে ধারণক্ষমতা রয়েছে ২২ জিবি। তাহলে ব্যবহারকারীর মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, বাকি ১০ জিবি গেল কোথায়?

 

এটি খুব ভালো প্রশ্ন। বিশেষজ্ঞরা বলেন, অ্যান্ড্রয়েড অথবা আইফোনে অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য ইন্টারনাল স্টোরেজের প্রয়োজন হয়। সেই কারণে স্মার্টফোনের অ্যাপগুলোতে ফোনের বেশিরভাগ জায়গাই আপনি পাচ্ছেন না।

 

এসডি কার্ড ব্যবহার করলে ইন্টারনাল স্টোরেজ পুরোপুরি পাওয়া যাবে?
আপনি যতোই এসডি কার্ড ব্যবহার করুন, নতুন স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ পুরোপুরি কখনোই পাওয়া যাবে না। কারণ ইতোমধ্যেই ফোনে কয়েকটি অ্যাপ রয়েছে। আর সেই অ্যাপগুলোই একটি বড় জায়গা দখল করে রেখেছে। তাই এসডি কার্ড ব্যবহার করুন আর না করুন, ফোনের পুরোপুরি ইন্টারনাল স্টোরেজ আপনি কখনোই পাবেন না।

 

আরেকটি প্রশ্ন আসতে পারে, গুগল প্লে-স্টোর ও আইফোনের অ্যাপস্টোর থেকে প্রায়ই ব্যবহারকারীকে অ্যাপ ডাউনলোড করতে হয়। সেক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজ ব্যবহৃত হয় কি না। উত্তর হলো, হ্যাঁ, ব্যবহৃত হয়। অপারেটিং সিস্টেম বলুন আর ডাউনলোড করা অ্যাপ অথবা গেমস বলুন, সব ক্ষেত্রেই ফোনের ইন্টারনাল স্টোরেজ ব্যবহৃত হয়। এসডি কার্ড বা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করলেও আপনার ডাউনলোড করা অ্যাপ বা গেমস ব্যবহৃত হয় ইন্টারনাল স্টোরেজ থেকে। মনে রাখবেন, ফোনে যত অ্যাপ অথবা গেমস ডাউনলোড করা হয়, ততই ইন্টারনাল স্টোরেজ কমতে থাকে।

 

অল্প অ্যাপে কেন মেমোরি ফুল হয়?
অনেক ব্যবহারকারীর ফোনেই সচরাচর বেশি অ্যাপ থাকে না। কিন্তু তারপরেও ইন্টারনাল স্টোরেজ কমতে থাকে। কেন এমনটি হয়? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, ফোনে অনেক সময় কোনো অ্যাপ বেশি ব্যবহৃত হয়। সেই অ্যাপই বেশিরভাগ জায়গা ধরে রাখে। এই কারণে আপনার ফোনে অল্প অ্যাপ থাকা সত্ত্বেও মেমোরি ফুল দেখানো হয়।

 

ইন্টারনাল স্টোরেজ কমে যাওয়ার সমাধান কী?
স্টোরেজ কমে যাওয়ার সবচেয়ে ভালো সমাধান হলো নতুন ফোন কেনার সময় খেয়াল করুন যেন ফোনের ইন্টারনাল স্টোরেজ বেশি থাকে। আর পুরনো ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য দুটি কাজ করতে হবে-

১. অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলুন,

২. ম্যানুয়ালি সবগুলো অ্যাপের ‘অ্যাপ ডেটা’ ও ‘ক্যাশড ডেটা’ মুছে ফেলুন।

‘অ্যাপ ডেটা’ মোছার উপায়
ফেসবুক, মেসেঞ্জারসহ অন্যান্য অ্যাপের ‘অ্যাপ ডেটা’ মোছার জন্য প্রথমে অ্যাপের আইকনটির ওপর ট্যাপ করুন। এরপর শেয়ার, ক্রিয়েট ডুয়াল অ্যাপ ও অ্যাপ ইনফো- তিনটি অপশন আসবে। আপনি অ্যাপ ইনফো সিলেক্ট করুন। এবার কিছু তথ্য আপনি দেখতে পাবেন। স্টোরেজে ক্লিক করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। নিচের দিকে ‘ক্লিয়ার ডেটা’ ক্লিক করে ‘ক্লিয়ার অল ডেটা’ সিলেক্ট করলেই অ্যাপের স্টোরেজ খালি হয়ে যাবে।

‘ক্যাশড ডেটা’ মোছার উপায়
ফোনের ‘সেটিংসে’ ‘অ্যাবাউট ফোন’ অপশন সিলেক্ট করুন। এবার ‘স্টোরেজ’ অপশন সিলেক্ট করুন। ‘ক্যাশড ডেটা’ অপশন সিলেক্ট করুন। আপনাকে প্রশ্ন করা হবে, আপনি কী ‘ক্যাশড ডেটা’ মুছে ফেলতে চান? আপনাকে এখানে ‘ওকে’ ‍ক্লিক করতে হবে। তাহলেই ফোনের সব ‘ক্যাশড ডেটা’ মুছে যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এপিএ বাস্তবায়নে দ্বিতীয়বারের মতো প্রথম আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

এপিএ বাস্তবায়নে দ্বিতীয়বারের মতো প্রথম আইসিটি বিভাগ

আপনার ফোন ভাইরাসের আস্তানা
প্রযুক্তি সংবাদ

যেভাবে বুঝবেন আপনার ফোন ভাইরাসের আস্তানা: লক্ষণ ও প্রতিকার

বিজয় দিবসে ওয়ালটন ল্যাপটপে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়
ছাড় ও অফার

বিজয় দিবসে ওয়ালটন ল্যাপটপে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

কমছে মুঠোফোনের ইন্টারনেট গ্রাহক
টেলিকম

ইন্টারনেট সাশ্রয়ী করতে ভ্যাট কমাতে হবে

‘বঙ্গবন্ধু’র নামে অ্যাপ বানাল প্রথম শ্রেণির ছাত্রী রাইশা
প্রযুক্তি সংবাদ

‘বঙ্গবন্ধু’র নামে অ্যাপ বানাল প্রথম শ্রেণির ছাত্রী রাইশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালু করল ডাকসু
প্রযুক্তি সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালু করল ডাকসু

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix