Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকা ছাড়েন ১ কোটি ৫ লাখ , ফিরেছেন ৮ লাখ সিমধারী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৩ জুলাই ২০২১
ঢাকা ছাড়েন ১ কোটি ৫ লাখ , ফিরেছেন ৮ লাখ সিমধারী
Share on FacebookShare on Twitter

ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। তাঁদের মধ্যে ৮ লাখের কিছু বেশি গ্রাহক ঈদের পরের দিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন।

এর মানে দাঁড়ায় এই যে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় ফেরেননি অথবা ফিরতে পারেননি। আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ১৪ দিনের বিধিনিষেধ, যাকে ‘কঠোরতম লকডাউন’ বলে অভিহিত করছে সরকার। এই বিধিনিষেধকালে ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত ও খাদ্য এবং চামড়া প্রক্রিয়াজাতকারী কারখানা ছাড়া সব কলকারখানা বন্ধ থাকবে। জরুরি সেবা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান খোলা যাবে না।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৫ জুলাই থেকে গতকাল পর্যন্ত আট দিনে ঢাকা ছেড়ে যাওয়া মোবাইল অপারেটরদের গ্রাহকের একটি হিসাব তুলে ধরেন। এতে দেখা যায়, এই আট দিনে ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩ সিমধারী ঢাকা ছাড়েন। আর ঈদুল আজহার পরের দিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফেরেন ৮ লাখ ২০ হাজার ৫১৬ জন সিমধারী।

উল্লেখ্য, একজন গ্রাহকের একাধিক সিম থাকতে পারে। ফলে সিমসংখ্যা দিয়ে ঢাকা ছাড়া মানুষের প্রকৃত সংখ্যা বোঝা যায় না। তবে মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর হিসাবে, দেশে মোবাইল সংযোগের সংখ্যা ১৭ কোটির বেশি। তাঁদের মধ্যে ‘ইউনিক ইউজার’ ৫৪ শতাংশ। মানে হলো, দেশে প্রকৃত মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটির কিছু বেশি।

ঢাকা ছেড়ে যাওয়া সিম সংখ্যার ক্ষেত্রে ‘ইউনিক ইউজারের’ হারটি বিবেচনায় নিলে বলা যায়, ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে প্রায় ৫৬ লাখ ৭০ হাজার মানুষ। ফিরেছে প্রায় ৪ লাখ ৪৩ হাজার। অবশ্য এ হিসাবে মুঠোফোন ব্যবহারকারী নন এমন ব্যক্তি ও শিশুরা আসেনি।

আজ সকালে ঢাকায় ফিরে মানুষ কোনো যানবাহন না পেয়ে বিপাকে পড়ে। সকালে ঢাকার ফার্মগেট, পান্থপথ, গ্রিন রোড, মোহাম্মদপুর, শ্যামলী, রিং রোড, আদাবর, ধানমন্ডি এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় যান চলাচল ছিল না বললেই চলে। হাতে গোনা কয়েকটি রিকশা চোখে পড়েছে। সকাল নয়টার আগে পান্থপথ, শাহবাগ, ফার্মগেট এলাকায় বেশ কিছু মানুষকে মালপত্র নিয়ে হাঁটতে দেখা গেছে। মোড়ে মোড়ে অনেককে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের বেশির ভাগই ঈদ উদ্‌যাপন শেষে সকালে ঢাকায় এসে পৌঁছেছেন।

ফার্মগেট এলাকায় সকাল আটটার দিকে আব্দুল মতিন মিয়া (৪০) নামের এক ব্যক্তি জানান, তিনি লঞ্চে বরিশাল থেকে সদরঘাটে সকালে পৌঁছেছেন। কোনো যানবাহন না পেয়ে হাঁটতে হাঁটতেই সদরঘাট থেকে ফার্মগেটে এসেছেন। তাঁর দুই হাতে দুটি ভারী ব্যাগ দেখা যায়।

এবারের ঈদুল আজহায় গণপরিবহন চলার সুযোগ দেওয়া হলেও ঢাকা ছাড়া মানুষের সংখ্যা গত ঈদুল ফিতরের তুলনায় কিছুটা কম ছিল। ঈদুল ফিতরের ছুটিতে বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় ৬৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছিল। একটি মোবাইল অপারেটর তাদের তথ্যভান্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে এ হিসাব জানিয়েছিল। সংখ্যাটি ‘ইউনিক ইউজার’ ধরে। এর মানে হলো, এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাঁকে একজন গ্রাহক হিসেবেই গণ্য করা হয়েছিল।

এবার কঠোরভাবে বিধিনিষেধ বাস্তবায়ন করা হলে বিপুলসংখ্যক মানুষকে গ্রামে থাকতে হবে। সাম্প্রতিক জেলা পর্যায়ে করোনার সংক্রমণ বাড়ছে। জেলা হাসপাতালগুলোতে রোগীর ঠাঁই দেওয়া কঠিন হয়ে পড়ছে। মৃত্যু বেশি বিভাগীয় ও জেলা হাসপাতালগুলোতে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিএসএমসি
নির্বাচিত

টিএসএমসির মুনাফা বেড়েছে রেকর্ড ৬১ শতাংশ

করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে
নির্বাচিত

করোনার প্রভাব পড়বে না হুয়াওয়ের ৫জি সরবরাহে

সচল হলো আসিফ মাহমুদের ফেসবুক আইডি, চলে গেল ব্লু টিক
লিড স্টোরি

সচল হলো আসিফ মাহমুদের ফেসবুক আইডি, চলে গেল ব্লু টিক

প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজনে ভিভো

বাজেট রেঞ্জে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ১১
প্রযুক্তি সংবাদ

বাজেট রেঞ্জে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ১১

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

গোপনে কে ঘুরছে আপনার ফেসবুক প্রোফাইলে, জানুন সহজেই

Load More

ট্রেন্ডিং টপিক

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix