Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুককে অনলাইন মেটাভার্স এ পাল্টে ফেলতে চান জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ জুলাই ২০২১
Share on FacebookShare on Twitter

আগামী পাঁচ বছরের মধ্যে ফেইসবুককে একটি ‘মেটাভার্স কোম্পানি’তে পরিণত করতে চান মার্ক জাকারবার্গ।

সোজা ভাষায় বললে, মেটাভার্স হচ্ছে এমন একটা অনলাইন জগৎ, যেখানে ভার্চুয়াল দুনিয়ার মধ্যেই গেইমিং, অফিসের কাজ এবং যোগাযোগের সবকিছুই করতে পারবেন একজন ব্যবহারকারী; অনেক ক্ষেত্রেই প্রয়োজন হবে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফেইসবুক নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনার কথা জানান সামাজিক মাধ্যমটির প্রধান। জাকারবার্গ ভবিষ্যত ফেইসবুকের বর্ণনা দিয়েছেন এভাবে একটা এমবডিড ইন্টারনেট যেখানে আপনি শুধু কনটেন্ট দেখবেন না, আপনি নিজে এর ভেতরে থাকবেন”। মোবাইল ফোনকে ‘ছোট জ্বল জ্বলে বাক্স’ আখ্যা দিয়ে স্মার্টফোন নির্ভরশীলতা নিয়ে জাকারবার্গের মন্তব্য, “এইভাবে যোগাযোগ করার জন্য মানুষের সৃষ্টি হয়নি।

“এখন যতো মিটিং হয়, বেশিরভাগ সময় আপনি স্ক্রিনের বিভিন্ন মানুষের মুখের একটা গ্রিডের দিকে তাকিয়ে থাকেন, যোগ করেন জাকারবার্গ। যোগাযোগ বা আলোচনার কাজগুলো ঠিক এভাবে হওয়ার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।

ইনফিনিট অফিস

মেটাভার্স’-এর ব্যাখ্যা দিতে যেয়ে উদাহরণ হিসেবে থ্রিডি কনসার্টে ভার্চুয়ালি নাচার সম্ভাবনার কথা বলেন জাকারবার্গ। “আপনার মনে হবে যে আপনি ভিন্ন একটা জায়গায় সবার সঙ্গে আছেন, যেটা দ্বিমাত্রিক অ্যাপ বা ওয়েবপেইজে সম্ভব নয়।

ফেইসবুক ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি কাজে লাগিয়ে ‘ইনফিনিট অফিস’ সেবা তৈরিতে কাজ করছে বলেও জানান তিনি, যেখানে ব্যবহারকারী নিজের পছন্দমতো কাজের পরিবেশ তৈরি করে নিতে পারবেন। জাকারবার্গ ইনফিনিট অফিসের কার্যক্ষমতা ব্যাখ্যা করে বলেন “ভবিষ্যতে ফোনে আলাপ করার বদলে, আপনি হয়তো হলোগ্রাম হিসেবে আমার কাউচে বসে কথা বলবেন, অথবা হলোগ্রাম হিসেবে আমি আপনার কাউচে বসে কথা বলবো। হাজার মাইল দূরে থেকেও মনে হবে আমরা একই জায়গায় আছি। ব্যাপারটা খুবই শক্তিশালী হবে বলে মনে করি আমি।

ভার্চুয়াল রিয়ালিটি খাতে ব্যাপক হারে বিনিয়োগ করেছে ফেইসবুক। ২০০ কোটি ডলার খরচ করে ভিআর পণ্য নির্মাতা অকুলাস কিনে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর ২০১৯ সালে ‘ফেইসবুক হরাইজন’ সেবা চালু করে ফেইসবুক। ওই ‘ইনভাইটেশন-অনলি’ বা আমন্ত্রণভিত্তিক ভার্চুয়াল জগতে ব্যবহারকারীরা অকুলাস হেডসেট ব্যবহার করে কার্টুন অ্যাভাটার-এর মাধ্যমে কথা বলা বা মেলামেশার সুযোগ পান। বর্তমান ভার্চুয়াল হেডসেট প্রযুক্তির আরও অগ্রগতির সুযোগ আছে বলে স্বীকার করেন জাকারবার্গ। কিন্তু জাকারবার্গের পাল্টা দাবি, ফেইসবুকের ‘মেটাভার্স’ যে কোনো প্লাটফর্ম থেকে ব্যবহার করা যাবে, এর মধ্যে আছে ভিআর, এআর (অগমেন্টেড রিয়ালিটি), পিসি, মোবাইল ডিভাইস এবং গেইমিং কনসোল।

কোথা থেকে এলো এই ‘মেটাভার্স

বিবিসি জানিয়েছে, ‘মেটাভার্স’-এর ধারণা বা চিন্তা সবচেয়ে বেশি জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে। ওই ডিজিটাল দুনিয়ায় সবাই দেখা শোনা, মেলামেশা করবে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির মাধ্যমে।

‘মেটাভার্স’ নামটি এসেছে ১৯৯২ সালে প্রকাশিত নিল স্টিফেনসন-এর সায়েন্স ফিকশন উপন্যাস ‘স্নো ক্র্যাশ’ থেকে। উপন্যাসে ইন্টারনেট উত্তর জগত হিসেবে কাজ করে ‘মেটাভার্স’।

ইতোমধ্যে এই তথাকথিত ‘মেটাভার্স’-এর কিছু ফিচার অ্যানিমাল ফার্ম, ফোর্টনাইট এবং রোব্লক্স-এর মতো গেইমে ব্যবহার করার চেষ্টাও করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। গেইমে কনসার্ট বা টুর্নামেন্টের মতো লাইভ ইভেন্ট আয়োজন করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গেইমারদের মেলামেশার সুযোগ করে দেওয়া হয়।

আসল লক্ষ্য ব্যবহারকারীর ডেটা

তবে ফেইসবুক নিয়ে জাকারবার্গের এই পরিকল্পনার মূল লক্ষ্য যে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করা, সেদিকেই আলোকপাত করেছেন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ড-এর ভিআর বিশেষজ্ঞ ভেরিটি ম্যাকলনটশ। “ভিআর/এআর প্রযুক্তিতে ফেইসবুকের বড় বিনিয়োগের একটা বড় কারণ হল গ্রাহক ডেটা। এই প্লাটফর্মগুলো থেকে যে বিপুল পরিমাণ গ্রাহক ডেটা পাওয়া যায় তা স্ক্রিনভিত্তিক মিডিয়া থেকে কয়েক গুণ বেশি জানান তিনি।

বিবিসি’কে পুরো ব্যাপারটি ব্যাখ্যা করতে গিয়ে ম্যাকলনটশ বলেন এটা শুধু আমি কোথায় ক্লিক করছি বা কী শেয়ার করছি, সেই ডেটা নয়। আমি কোথায় যাচ্ছি, কীভাবে দাঁড়াচ্ছি, আমার নড়াচড়ার ধরন, ভিন্ন ভিন্ন উদ্দীপকের বিপরীতে আমার প্রতিক্রিয়া, এর সবই আমার অবচেতন মনের পথ খুলে দেয় এবং একজন ডেটা ক্যাপিটালিস্টের কাছে এটি একটি সোনার খনি”।

তিনি আরও বলেন, ফেইসবুক তার ব্যাবসা কাঠামো থেকে যে ব্যাপক সাফল্য পেয়েছে, সেটা বাদ দিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিস্বাধীনতাকে প্রাধান্য দেওয়া বা ‘মেটাভার্স’ থেকে সংগ্রহ করা ডেটা কীভাবে ব্যবহার করা হবে, সে ব্যাপারে ব্যবহারকারীদের কার্যকর কিছু বলার সুযোগ রাখবে বলে মনে হয় না।

অন্যদিকে ফেইসবুকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভার্চুয়াল জগতকে নিজস্ব কলোনি বানিয়ে ফেলতে থাকলে, প্রচলিত শাসন ব্যবস্থা ওই প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে হিমসিম খাবে এবং নতুন নতুন জটিলতা সৃষ্টি হবে আশংকার কথা জানান তিনি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিল্যান্সারদের জন্য ওয়ালটন কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সারদের জন্য ওয়ালটন কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা

ভ্যালেন্টাইনে ওয়ালটন স্মার্টফোনে ২১% মূল্যছাড়, ফ্রি বিমান টিকেট
ছাড় ও অফার

ভ্যালেন্টাইনে ওয়ালটন স্মার্টফোনে ২১% মূল্যছাড়, ফ্রি বিমান টিকেট

নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে এই অ্যানড্রয়েড ফোনে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে এই অ্যানড্রয়েড ফোনে

পৃথীবির সবচেয়ে ছোট কিছু কম্পিউটার !
নির্বাচিত

পৃথীবির সবচেয়ে ছোট কিছু কম্পিউটার !

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আন্তর্জাতিক মানের ইনোভেশন সেন্টার করবে হুয়াওয়ে

মাঠ পর্যায়ের কর্মীদের গ্রিন ডেল্টার মাধ্যমে স্বাস্থ্য বীমা সুবিধা দেবে রবি
টেলিকম

মাঠ পর্যায়ের কর্মীদের গ্রিন ডেল্টার মাধ্যমে স্বাস্থ্য বীমা সুবিধা দেবে রবি

Load More

ট্রেন্ডিং টপিক

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix