Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল ডিভাইসে ফেইসবুক ক্লাউড গেইমিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 July 2021
অ্যাপল ডিভাইসে ফেইসবুক ক্লাউড গেইমিং
Share on FacebookShare on Twitter

অ্যাপল ডিভাইসের জন্য নিজেদের ক্লাউড গেইমিং সেবা নিয়ে এসেছে ফেইসবুক। তবে, অ্যাপ স্টোরে কোনো অ্যাপ আনেনি প্রতিষ্ঠানটি। সরাসরি সাফারি ব্রাউজারে ওয়েব অ্যাপের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীদের সুবিধাটি দেবে তারা।

নতুন নিয়ম প্রশ্নে অ্যাপল-ফেইসবুক এর যে বিতণ্ডা চলছিল তা এখনও থামেনি। এরই মধ্যে ক্লাউড গেইমিং সেবা নিয়ে নিজেদের সাম্প্রতিক পদক্ষেপটি নিলো ফেইসবুক। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট মন্তব্য করেছে, ফেইসবুক যে ক্লাউড গেইমিংয়ে নিজেদের প্রচেষ্টা দ্বিগুণ করেছে, গোটা বিষয়টি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

ফেইসবুকের ক্লাউড গেইমিং সেবা ব্যবহার করে মোবাইল ডিভাইস বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো গেইম ডাউনলোড করা ছাড়াই খেলার সুযোগ পাবেন আগ্রহীরা।

এর আগে অ্যাপল নিজেদের ক্লাউড গেইমিং নীতিমালা আপডেট করেছিল। নতুন নীতিমালায় প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ক্লাউড গেইমিংয়ে থাকা প্রতিটি স্ট্রিমিং গেইমকে পৃথক পৃথক অ্যাপ হিসেবে বিবেচনা করে পর্যালোচনার জন্য অ্যাপ স্টোরে জমা দিতে হবে। অ্যাপলের এ নিয়মের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিল ফেইসবুক।

ফেইসবুক যে কৌশলে অ্যাপল ডিভাইসে ক্লাউড গেইমিং নিয়ে এসেছে তা নতুন নয়। এর আগে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোও একই কৌশলে ওয়েব অ্যাপের মাধ্যমে নিজ নিজ ক্লাউড সেবা পৌঁছে দিয়েছে অ্যাপল ব্যবহারকারীদের হাতে।

অন্যদের মতো বিকল্প রাস্তা বেছে নেওয়ার ব্যাপারটি স্বীকার করেছে ফেইসবুক গেইমিংও। বিভাগটির ভাইস প্রেসিডেন্ট ভিভেক শার্মা বলছেন, “আমরা অন্যদের মতো একই সিদ্ধান্তে এসেছি: এই মুহূর্তে আইওএসে ক্লাউড গেইম স্ট্রিম করার শুধু একটিই উপায়– ওয়েব অ্যাপ।”

তিনি আরও বলেন, “অনেকেই বলছেন, অ্যাপলের অ্যাপ স্টোরে ক্লাউড গেইমিংয়ে ‘অনুমোদন’ দেওয়ার নীতি তেমন কোনো কিছুর অনুমোদন দেয় না একেবারেই।” মানুষের “নতুন গেইম খুঁজে পেতে, বিভিন্ন ডিভাইসে খেলতে এবং হাতের আইওএস অ্যাপ দিয়েই উচ্চ মানের গেইমে প্রবেশ করা ক্ষেত্রে” অ্যাপলের ক্লাউডে গেইমিং নীতিমালা “প্রতিবন্ধকতা” তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।

কীভাবে অ্যাপল ডিভাইসে ক্লাউড গেইম খেলা যাবে তাও এক টুইটে তুলে ধরেছে ফেইসবুক। নিজেদের ক্লাউড গেইমিং সেবায় প্রতিষ্ঠানটি অ্যাসাসিন’স ক্রিড রিবেলিয়ন, রিস্ক: গ্লোবাল ডমিনেশন এবং লেগো লেগাসি: হিরোস আনবক্সড এর মতো গেইমগুলো খেলার সুযোগ করে দেবে। তবে, অবস্থান ভেদে অনেক গেইম না-ও পেতে পারেন আগ্রহীরা।

ফেইসবুকের ক্লাউড গেইমিং ওয়েব অ্যাপ রয়েছে গোটা বিশ্বেই। কিন্তু ফেইসবুকের ক্লাউড গেইম সেবা আপাতত রয়েছে শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডা ও মেক্সিকোর কিছু অংশে। তবে যারা অবস্থানগত কারণে ক্লাউড গেইম খেলার সুযোগ পাবেন না, তারা ফেইসবুক ওয়েব অ্যাপ ব্যবহার করে এইচটিএমএল৫ গেইম খেলতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আধুনিক প্রযুক্তির গাড়ির জগতে যাচ্ছে বাংলাদেশ
অটোমোবাইল

আধুনিক প্রযুক্তির গাড়ির জগতে যাচ্ছে বাংলাদেশ

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের
টেলিকম

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের

হাসিনার পিওনের অবৈধ সম্পদ তথ্য না দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

হাসিনার পিওনের অবৈধ সম্পদ তথ্য না দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে

৪৪ বিলিয়ন ডলারে আবারও টুইটার কেনার চুক্তিতে ফিরলেন মাস্ক
প্রযুক্তি সংবাদ

টুইটার: ভারত থেকে টিকে রইলেন মাত্র ১০ জন

ভিভোর এক্স৭০ সিরিজে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

র‌্যাম ও স্টোরেজ বাড়ানোর সুবিধা নিয়ে আসছে স্মাটফোন

এআই নিয়ে পেটেন্টে তৃতীয় স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এআই নিয়ে পেটেন্টে তৃতীয় স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2021

অ্যাপল ডিভাইসে ফেইসবুক ক্লাউড গেইমিং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix