Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের উন্নয়নে শোকেস ওয়ালটন: গোলাম মুর্শেদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 August 2021
বাংলাদেশের উন্নয়নে শোকেস ওয়ালটন: গোলাম মুর্শেদ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেক জায়ান্ট খ‌্যাত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ বলেছেন, আক্ষরিকভাবে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ অভাবনীয় সাফল‌্য অর্জন করেছে। তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির উন্নয়নে বিশেষ করে দেশের ইলেক্ট্রোনিক্স ম্যানুফ্যাচারিং সেক্টরে ওয়ালটন শোকেস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের দ্রুত বর্ধনশীল উন্নয়নের রূপকার হিসেবে প্রধানমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশের স্থপতি হিসেবে প্রধানমন্ত্রীর তথ‌্য-প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ধন‌্যবাদ জানান তিনি। শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের অর্থনীতি, ব‌্যবসা-বাণিজ‌্য এবং পূঁজিবাজারের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম‌্যান অধ‌্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলামকে ধন‌্যবাদ জানান তিনি।

শুক্রবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস এ‌্যাঞ্জেলেস শহরের হোটেল ইন্টারকন্টিনেন্টালের উইলশায়ার গ্রান্ড বল রুমে অনুষ্ঠিত রোড শো’র তৃতীয় পর্বের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপনকালে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব‌্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন।

লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় শনিবার, ৩১ জুলাই ভোর সাড়ে ৬টা) তৃতীয় দিনের এ রোড শো শুরু হয়। সমাপনী পর্বে ভোট অব থ‌্যাংকস বা ধন‌্যবাদ প্রস্তাবে গোলাম মুর্শেদ বলেন, বাংলাদেশ আসলে কি করছে, কতটা উন্নতি করেছে- সে বিষয়ে সম‌্যক ধারণা দিয়েছেন পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম‌্যান। আক্ষরিক অর্থে বাংলাদেশ ব‌্যাপক উন্নতি করেছে উল্লেখ করে তা দেখতে বিদেশী এবং অনাবাসি বাংলাদেশীদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তিনি। ওয়ালটনের এমডি বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা দেখে যে কারো আত্মবিশ্বাস বাড়বে। ইলেক্ট্রোনিক্স ম্যানুফ্যাচারিং সেক্টরে বাংলাদেশের উন্নয়নে ওয়ালটন শোকেস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সফলতা দেখিয়েছে দেশ।

সেইসঙ্গে গোলাম মুর্শেদ বলেন, ‘আমি বলতে পারি যে, পাঁচ ভাইয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ৭শ’ একরের বেশি জায়গাজুড়ে গড়ে উঠা ওয়ালটন কারখানা ঘুরে দেখলে আপনাদের আত্মবিশ্বাস আরো বাড়বে।’ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তার ধন‌্যবাদ প্রস্তাবে আরো বলেন, বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। এজন‌্য তিনি সবাইকে বাংলাদেশে বিনিয়োগ করা আহ্বান জানান।

শুক্রবার তৃতীয় দিনের কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন সালমান এফ রহমান। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম রুহুল আজাদ, বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান এবং রোড শো’র সহযোগী পৃষ্ঠপোষক ইবিএল ও নগদকে ধন্যবাদ জানান গোলাম মুর্শেদ। শেয়ার বাজারের উদ‌্যোক্তাদের অভিনন্দন জানানোর পাশাপাশি তার ধন‌্যবাদ তালিকায় ছিলো ইভেন্ট ম‌্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্পেল বাউন্ড।

উল্লেখ‌্য, বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বিনিয়োগে আকৃষ্ট করতে যুক্তরাষ্ট্রের চারটি শহরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে এই রোড শো’র আয়োজন করা হয়েছে।
এর আগে নিউ ইয়র্কে গত ২৬ জুলাই অনুষ্ঠিত হয় রোড শো’র প্রথম পর্ব। ২৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে ছিলো দ্বিতীয় পর্ব। ৩০ জুলাই তৃতীয় দিনের কর্মসুচিতে বিকাল ৫টা থেকে আমন্ত্রিত অতিথিদের রেজিস্ট্রেশন শুরু হয়। রেজিস্ট্রেশন শেষে সাড়ে ৫টায় শুরু হয় দিনের মূল কর্মসূচি। অনুষ্ঠানে বিভিন্ন সেক্টর থেকে আগত অতিথিরা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নীতি আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরা হয়। এরপর ছিলো প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড এবং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ- শীর্ষক তৃতীয় পর্বের এ রোড শোতে লস অ্যাঞ্জেলসের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডাররা অংশ নেন । আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের উন্নতি ও প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এসব রোড শো’র আয়োজন করা হয়েছে। রোড শো’র চতুর্থ বা শেষ পর্ব অনুষ্ঠিত হবে ২ আগস্ট, সিলিকন ভ‌্যালিতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল ওয়াচ বিস্ফোরণে আহত তরুণ, মুখ না খুলতে হুমকি
নির্বাচিত

অ্যাপল ওয়াচ বিস্ফোরণে আহত তরুণ, মুখ না খুলতে হুমকি

স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চলতি বছরেই
নির্বাচিত

স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চলতি বছরেই

অ্যান্ড্রয়েড ১০ বাধ্যতামূলক করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১০ বাধ্যতামূলক করল গুগল

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়

একাধিক নতুন ফিচার যুক্ত হল ওয়ানপ্লাসের হাইড্রোজেন ওএস ১১ এ
নির্বাচিত

একাধিক নতুন ফিচার যুক্ত হল ওয়ানপ্লাসের হাইড্রোজেন ওএস ১১ এ

Load More

ট্রেন্ডিং টপিক

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2021

বাংলাদেশের উন্নয়নে শোকেস ওয়ালটন: গোলাম মুর্শেদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix