Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বড় মাপের ক্যামেরা আপগ্রেড আসছে আইফোন ১৩-তে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১১ আগস্ট ২০২১
আইফোন ১৩ সিরিজের ডিজাইন ফাঁস
Share on FacebookShare on Twitter

অ্যাপলের নতুন আইফোন লাইনআপে অন্তত তিনটি বড় ধরনের ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং ফিচার চোখে পড়বে। শুধু তা-ই নয়, থাকবে দ্রুতগতির এ১৫ চিপ এবং দেখা মিলবে আরও ছোট নচের।

ব্লুমবার্গে মার্ক গারম্যান সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, ফোনের পোর্ট্রেইট মোড ফিচারের ভিডিও সংস্করণের দেখা মিলবে নতুন হ্যান্ডসেটে। এর ফলে ‘প্রোরেজ’ নামের উচ্চ মানের ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যবহারকারীরা। আইফোন ১৩ এর বেলায় ক্যামেরা ফিচারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্যামেরার পাশাপাশি নতুন আইফোনে আরও কিছু আপগ্রেড থাকবে বলে জানিয়েছেন গারম্যান। এরকমই এক আপগ্রেড হলো দ্রুতগতির নতুন এ১৫ চিপ। এ ছাড়াও আগের তুলনায় ছোট আকারের নচও চোখে পড়বে ব্যবহারকারীদের।

সাধারণত সেপ্টেম্বরে নিজেদের নতুন আইফোন নিয়ে হাজির হয় অ্যাপল। কিন্তু গত বছর মহামারীর মুখে অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল আইফোন অবমুক্তির অনুষ্ঠান। সে সময় কোভিড-১৯ এর কারণে উৎপাদন জটিলতায় পড়েছিল প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, গত বারের মতো এবারও ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আইফোন দেখাবে অ্যাপল।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাপল মুখপাত্র।

আইফোনে প্রথমবারের মতো পোর্ট্রেইট মোডের দেখা মেলে ২০১৬ সালে। আইফোন ৭ প্লাসের মাধ্যমে ফিচারটির সঙ্গে আইফোন প্রেমীদের পরিচয় করিয়ে দিয়েছিল অ্যাপল। এরপর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে ফিচারটি। বড় অ্যাপার্চারের ইফেক্ট বা সামনে-পেছনে ঘোলাটে আবহ বজায় রেখে বিষয়বস্তুকে ফোকাসে রেখে ছবি তোলার এ প্রক্রিয়াটি ‘বোকেহ এফেক্ট’ নামেও পরিচিত।

নতুন আইফোনের ক্ষেত্রে একই প্রক্রিয়া ভিডিওতেও আনতে চাইছে অ্যাপল। ভিডিও সংস্করণের ফিচারটিকে অভ্যন্তরীণভাবে ‘সিনেম্যাটিক ভিডিও’ নামে ডাকা হচ্ছে বলে উল্লেখ করেছেন গারম্যান। স্থির ছবির মতোই আইফোনের ডেপথ সেন্সর এফেক্টটি ফুঁটিয়ে তুলবে এবং রেকর্ডিংয়ের পর ব্যবহারকারীদেরকে ঘোলাটে আবহের মাত্রা ঠিক করে নিতে দেবে।

নতুন প্রোরেজ ভিডিও-রেকর্ডিং ফিচার আইফোন ব্যবহারকারীতেরকে উচ্চ-মানের ফরম্যাটে ক্লিপ ধারণ করতে দেবে। এতে করে সম্পাদনার সময় ভিডিও সম্পাদকের হাতে থাকবে বাড়তি নিয়ন্ত্রণ।

এ ফরম্যাটটি চলচ্চিত্র শিল্পে পেশাদার ভিডিও সম্পাদকরা ব্যবহার করে থাকেন। এর ফাইল আকার যথেষ্ট বড় হয়ে থাকে। এ কারণে সাধারণের ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে ফরম্যাটটি। গারম্যান জানিয়েছেন, পরবর্তী আইফোনে প্রোরেজ ফিচারটি এইচডি অথবা ৪কে রেজুলিউশনে ভিডিও ধারণ করবে।

গত বছরই ‘প্রো-র’ (ProRaw) নামের নতুন ফিচার আইফোনে দিয়েছে অ্যাপল। ফিচারটি স্থির ছবির বেলায় সম্পাদকদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। নতুন প্রোরেজ আগের ফিচারটিকে অনুসরণ করবে বলেই জানিয়েছেন গারম্যান। ধারণা করা হচ্ছে, ‘প্রো-র’ এর মতোই প্রোরেজ ভিডিও রেকর্ডিং শুধু দামি প্রো মডেলের জন্য আসবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরে পাওয়ার ৩ উপায়
নির্বাচিত

ফোনের ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরে পাওয়ার ৩ উপায়

শিগগিরই রাশিয়ায় স্মার্টফোন বিক্রি শুরু করবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

শিগগিরই রাশিয়ায় স্মার্টফোন বিক্রি শুরু করবে স্যামসাং

মোবাইলে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার
নির্বাচিত

মোবাইলে পর্নো সাইট ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার

নদীতে ভেসে যাওয়া সাইক্লিস্টকে বাঁচালো অ্যাপল ওয়াচ
নির্বাচিত

নদীতে ভেসে যাওয়া সাইক্লিস্টকে বাঁচালো অ্যাপল ওয়াচ

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য
ই-কমার্স

অনলাইনে পাওয়া যাচ্ছে মিনিস্টার পণ্য

বাংলাদেশ থেকে রকেট উৎক্ষেপণ ?
প্রযুক্তি সংবাদ

যেকোনো স্থানে আছড়ে পড়তে পারে ধেয়ে আসা রকেটের অংশ

Load More

ট্রেন্ডিং টপিক

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
বিবিধ

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের
বিবিধ

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix