Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ময়মনসিংহকে ডিজিটাল যুগের উপযোগী করতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
ময়মনসিংহকে ডিজিটাল যুগের উপযোগী করতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পলল বিধৌত উর্বর মাটি, বিপুল প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্যগত সংস্কৃতি এবং হাওরের বিস্তৃর্ণ জলরাশি পরিকল্পিত উপায়ে কাজে লাগানোর মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহকে জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ময়মনসিংহ বৃটিশ ভারতের বৃহত্তর জেলা থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নেবার আগে এই অঞ্চলের অগ্রগতিতে তেমন গুরুত্ব দেয়া হয়নি।

মন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাতে বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট নাগরিক, ময়মনসিংহ বিভাগ গঠন আন্দোলনের নেতা এডভোকেট আনিসুল ইসলাম খানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগীয় সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ঢাকাস্থ ময়মনসিংহ বিভাগীয় সমিতির সভাপতি ম. হামিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু,সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান,ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন এবং মরহুম নজরুল ইসলাম খান-এর স্ত্রী রোকেয়া বেগম ফেরদৌস প্রমূখ বক্তৃতা করেন। ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক, ডেপুটি এটর্নি জেনারেল আশরাফুল আলম জজ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগীয় শহরটিকে একটি স্মার্ট শহর হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে এডভোকেট মো: আনিসুল ইসলাম খানের প্রতি সম্মান জানানোর চেয়ে ভাল কাজ আর হতে পারে না বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলকে ঐতিহাসিকভাবে বঙ্গবন্ধুর আদর্শের মানুষদের ঘাঁটি হিসেবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। তারই হাত ধরে অতীতের পশ্চাদপদতা অতিক্রম করে পাল্টে যাচ্ছে দেশের সকল অঞ্চলের সকল মানুষের জীবনযাত্রা।

কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত  মোস্তাফা জব্বার ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা, ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা,নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ,জামালপুর ও শেরপুরে মেডিকেল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, হাইটেক পার্ক ও অর্থনৈতিক অঞ্চল, বিসিক শিল্পনগরী স্থাপন এবং সড়ক, রেল ও ডিজিটাল সংযোগসহ এই অঞ্চলের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, এগিয়ে যাওয়ার এবং এগিয়ে নেওয়ার এখনই সময়।তিনি বিভাগীয় শহরের জন্য গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, মহান মুক্তিযুদ্ধ, রেলযোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে মরহুম এডভোকেট আনিসুল ইসলাম খানের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণে করেন।

অনুষ্ঠানে সমাজকল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান মরহুম এডভোকেট আনিসুল ইসলাম খানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি তার কাজের মাধ্যমে অমর হয়ে থাকবেন।

সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট আনিসুল ইসলাম খানের সাথে পারিবারিক স্মৃতি রোমন্থন করে বলেন, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠায় তার অবদান চিরজাগরূক হয়ে থাকবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তারাকান্দি হয়ে জামালপুর যমুনা সেতু রেল সংযোগ প্রতিষ্ঠায় এই অঞ্চলের মানুষের দাবি প্রতিষ্ঠার লড়াইয়ে তার ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এডভোকেট আনিসুল ইসলাম খান তার কাজের মাধ্যমে চির অম্লান হয়ে থাকবেন।

বক্তারা এডভোকেট আনিসুল ইসলাম খানের স্মৃতি চারণ করেন এবং তারা এই মহান মানুষটিকে চিরজাগরূক করে রাখতে তার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

ফেসবুকের পুরনো ভার্সনে ফেরত যাবেন যেভাবে

ফেসবুক নিউজ ফিডে কী দেখতে চান ঠিক করুন নিজেই
প্রযুক্তি সংবাদ

জেনে নিন গোপনে কে আসে আপনার ফেসবুক প্রোফাইলে

ডেল এক্স পি এস ১৩ হাই বাজেটের সেরা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

ডেল এক্স পি এস ১৩ হাই বাজেটের সেরা ল্যাপটপ

২০২০ সালের ৫ টি সেরা অ্যান্ড্রোয়েড ব্রাউজার
কিভাবে করবেন

২০২০ সালের ৫ টি সেরা অ্যান্ড্রোয়েড ব্রাউজার

তিন ভাগে ভাঁজ করা যাবে, বাজারে আসছে ‘ফোল্ডেবল ট্যাব’
লিড স্টোরি

তিন ভাগে ভাঁজ করা যাবে, বাজারে আসছে ‘ফোল্ডেবল ট্যাব’

ইনফিনিক্স ইনবুক এক্স২: পেশাদারদের নিত্যদিনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স ইনবুক এক্স২: পেশাদারদের নিত্যদিনের সঙ্গী

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix