Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় না : পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় না : পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় না। আমাদের ছাত্রলীগের যারা ভাই বোনেরা আছে তারা সবাই মিলেই একটা পরিবার। মাসুদের এই ঘটনাটা ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ভাই-বোনদের হৃদয়ে নাড়া দিয়েছে এ জন্য আমরা গর্বিত।

তিনি বলেন, আগামী দিনে এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়াই চালাবো। এ লড়াই মাসুদের একার লড়াই না। মাসুদ অবার নিজের পায়ে দাঁড়াবে এবং সম্মানের সাথে স্বাভাবিক জীবনযাপন করবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবিরের নির্মম হামলায় পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় আইসিটি টাওয়ারের প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গেলে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের চিকিৎসা ও কৃত্রিম পা সংযোজন ও আর্থিকভাবে সহযোগিতার সার্বিক দায়িত্ব নেয়ার কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রীর কক্ষে সাবেক এই আহত ছাত্রলীগ নেতা প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে যান। এ সময় উপস্থিত ছিলেন বিবার্তা২৪.নেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি।

তখন মাসুদের পায়ের বর্তমান অবস্থার খোঁজখবর নেয়ার পর সাথে সাথে একটা কৃত্রিম পা সংযোজন প্রতিষ্ঠানের সাথে মুঠোফোনে নিজে কথা বলেন প্রতিমন্ত্রী। কৃত্রিম পা প্রতিস্থাপনের খরচ পড়বে সাড়ে ৭ লাখ টাকা। ইতিমধ্যে তথ্য প্রতিমন্ত্রীর দেওয়া আর্থিক সাহায্যের পর যে খরচটা বাকি থাকে সেটা পুরোটা দেয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী পলক।

সাবেক ছাত্রলীগ নেতা মাসুদের চিকিৎসা ও কৃত্রিম পা সংযোজনের জন্য আর্থিকভাবে সাহায্য করার বিষয়ে পলক বলেন, বিবার্তার খবর প্রকাশের পরে আমাদের এই ভাইকে যে বা যারা অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য অনেক শুভ কামনা। আমি আমার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে মাসুদের জন্য নিজের বেতন থেকে টাকা দিতে চাই। আমি চাই মাসুদ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

এসময় পলক আরো বলেন, আমি ছাত্রলীগের পরিবারের সদস্য হিসেবে একজন পা হারানো ছাত্রলীগ নেতা মাসুদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। এমন ছোটখাটো বিষয়ে আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমি করবো। আগেই মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টা জানাতে চাই না। জানালে হয়তো সাথে সাথে সমাধান হয়ে যেতো। আমরা যদি বিষয়টা সমাধান করতে পারি তাহলে তো হয়ে গেল।

একই সঙ্গে মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। আগামী কাল থেকেই তার চিকিৎসা শুরু হবে।

এর আগে সোমবার (১৬ আগস্ট) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি মাসুদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন। এছাড়াও নাটোর – ০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসও আর্থিক সহযোগিতা করছেন।

প্রতিমন্ত্রী চিকিৎসার দায়িত্ব নেয়ায় এ সময় আবেগাপ্লুত মাসুদ বিবার্তাকে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ধন্যবাদ জানাবার ভাষা জানা নেই। প্রতিমন্ত্রীর প্রতি রইল কৃতজ্ঞতা। সেই সাথে বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই বিবার্তা২৪.নেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসি আপাকে। উনার নিউজের কারণে আমার এই চিকিৎসা ব্যবস্থা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জামাত-শিবিরের নারকীয় হামলায় নির্মমভাবে আহত ও পা হারানো একই বিশ্ববিদ্যালয়ের উদীয়মান ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। মঙ্গলবার (১০ আগস্ট) দেশের অন্যতম প্রধান অনলাইন গণমাধ্যম বিবার্তা২৪ ডটনেটে ‘শিবিরের হামলায় পা হারানো মাসুদের এখন ভরসা শুধুই প্রধানমন্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরপরই বিবার্তার সম্পাদকের সাথে যোগাযেগ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি সাবেক ছাত্রলীগকর্মী আব্দুল্লাহ আল মাসুদ এর খোঁজখবর নেন। এরপর মাসুদের স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
প্রযুক্তি সংবাদ

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!

জুনিয়র সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

জুনিয়র সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু করলো স্যামসাং

বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ
প্রযুক্তি সংবাদ

মুজিব জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিসিএস এর পুষ্পার্ঘ্য অর্পণ

‘থিংকফোন’ নিয়ে ফিরল লেনোভো
প্রযুক্তি সংবাদ

‘থিংকফোন’ নিয়ে ফিরল লেনোভো

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি
প্রযুক্তি বাজার

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি

ইন্টারনেট বন্ধে বিশ্বে প্রথম ভারত
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট বন্ধে বিশ্বে প্রথম ভারত

Load More

ট্রেন্ডিং টপিক

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix