Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বপ্ন এবার ক্যাশলেস বাংলাদেশের: সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
স্বপ্ন এবার ক্যাশলেস বাংলাদেশের: সজীব ওয়াজেদ জয়

????????????????????????????????????

Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এবার নগদ অর্থে লেনদেন হবে না, এমন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ।

সজীব ওয়াজেদ আরো বলেন, আমার ডিজিটাল বাংলাদেশের এখন নেক্সট (পরবর্তী) স্বপ্ন যে বাংলাদেশের সকল ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন ক্যাশলেস হয়ে যাবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে সোনালী ব্যাংকের উদ্যোগে চালু হওয়া রেমিটেন্স সেবা ‘ব্লেজ’ উদ্বোধন করে একথা বলেন তিনি।

ক্যাশলেস বাংলাদেশে সাধারণ মানুষের অংশগ্রহণ কীভাবে হবে, তা তুলে ধরে তিনি বলেন, তারা তাদের মোবাইল ফোনে টাকা পাবে। যে টাকাটা তারা একটা দোকানে গিয়ে খরচ করবে, সেটাও তারা মোবাইলে পেমেন্ট করে দেবে। তাদের হাতে আর ক্যাশ রাখার প্রয়োজন হবে না। তাদের কষ্ট করে আয় করা টাকাটা তাদের থেকে কেউ চুরি করে নেবে না।

‘ক্যাশলেস সোসাইটি’ হলে দুর্নীতি নির্মূলেও তা ভূমিকা রাখবে বলে আশাবাদী প্রধানমন্ত্রীপুত্র জয়।

আজকে আমাদের বাংলাদেশের ৫ কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তারা সম্পূর্ণ ক্যাশের (নগদ) উপর নির্ভরশীল। তবে এই ক্যাশ টাকা তো চুরি হতে পারে। তাদের টাকা লুট হতে পারে, দুর্নীতির সুযোগ থাকে। আমরা যখন ক্যাশলেস সোসাইটিতে চলে যাব, তখন দুর্নীতির সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, আজ যত সরকারি ভাতা দেওয়া হয়, এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে দেওয়া হয়। আগে টাকা চুরি করার সুযোগ থাকত, সেই সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।

তথ্য প্রযুক্তির প্রসারে গত এক দশকে বদলে যাওয়া বাংলাদেশকে উপস্থাপন করে জয় বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত করা, আরও এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের জীবনকে আরও সহজ ও উন্নত করা।

কোভিড-১৯ মহামারীর সময়ে গত ১৭ মাসে ডিজিটাল বাংলাদেশের সুফল যেভাবে পাওয়া গেছে, তাও তুলে ধরেন তিনি।

“অন্যান্য দেশের সরকার, ধনী ধনী দেশের সরকার বসে গেছে। তাদের সরকার পরিচালনা সম্ভব হয়নি। তাদের স্কুল-কলেজ পরিচালনা বন্ধ হয়ে গেছে। কারণ তাদের ডিজিটাল সিস্টেম ছিল না।”

জয় বলেন, পূর্ব প্রস্তুতি থাকার কারণেই কোভিড-১৯ মহামারীর সময়ে দ্রুত ডিজিটাল পদ্ধতিতে যাওয়া গেছে।

“আমাদের দেশের অর্থনীতিতে কোভিডের সেই রকম প্রভাব পড়েনি। কারণ আমরা এই প্রস্তুতি অনেক আগে থেকে নিয়ে রেখেছি।”

তিনি বলেন, বর্তমান নয়, ভবিষ্যতে কী প্রয়োজন, তাতে নজর আওয়ামী লীগ সরকারের।

“আমরা শুধু ভাবছি না যে বাংলাদেশ এখন কোথায়? আমরা সারাক্ষণ ভাবছি, বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে চাই? আজকে এই ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে? সেটাই হচ্ছে আমাদের ভিশন, সেটাই হচ্ছে আওয়ামী লীগ সরকারের ভিশন।”

জয় বলেন, “আমাদের আওয়ামী লীগ সরকারের স্বপ্ন ভবিষ্যত বাংলাদেশ হবে সম্পূর্ণ ডিজিটাল, ক্যাশলেস।”

‘ব্লেজ’ সেবাটি ‘ক্যাশলেস সোসাইটি’র পথে এগিয়ে যাওয়ার একটি ধাপ, বলেন তিনি।

সারাবিশ্বে প্রবাসীরা যেখানেই আছে তাদের কাছে এই সার্ভিস পৌছে দেওয়ারও আশা প্রকাশ করেন তিনি।

ব্লেজ সেবা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সজীব ওয়াজেদ অন্যান্য সব ব্যাংককে এতে যুক্ত হওয়ার অনুরোধ জানান।

ব্লেজ’র উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান এতে যুক্ত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম স্ত্রীকে কর্মচারী মনে করতেন ইলন মাস্ক?
প্রযুক্তি সংবাদ

প্রথম স্ত্রীকে কর্মচারী মনে করতেন ইলন মাস্ক?

ক্লাউড সেবায় বড় বিনিয়োগ আলিবাবার
ই-কমার্স

ভেঙে ৬ টুকরা হতে যাচ্ছে চীনের আলিবাবা গ্রুপ

গেম খেলতে না দেওয়ায় বাবাকে হত্যা!
গেম

গেম খেলতে না দেওয়ায় বাবাকে হত্যা!

ওয়ানপ্লাস ৮ প্রো ফোন ফিরিয়ে নেওয়ার দাবি ব্যবহারকারীদের
নির্বাচিত

ওয়ানপ্লাস ৮ প্রো ফোন ফিরিয়ে নেওয়ার দাবি ব্যবহারকারীদের

ইউটিউব চ্যানেল থাকলে যেসব কাজ করবেন না
নির্বাচিত

ইউটিউব চ্যানেল থাকলে যেসব কাজ করবেন না

আইফোনে সবুজ-কমলা বিন্দু দেখায় কেন
প্রযুক্তি সংবাদ

আইফোনে সবুজ-কমলা বিন্দু দেখায় কেন

Load More

ট্রেন্ডিং টপিক

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা
বিবিধ

ইরানে আকাশ ও সমুদ্রপথে মার্কিন হামলা

বিবিধ

ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix