Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একাধিক নতুন ফিচার আনার পরিকল্পনা করছে টুইটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 4 September 2021
একাধিক নতুন ফিচার আনার পরিকল্পনা করছে টুইটার
Share on FacebookShare on Twitter
পুরনো টুইট লুকিয়ে ফেলাসহ একাধিক নতুন ফিচার চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এ ছাড়াও যোগ হতে পারে কোনো ফলোয়ারকে ব্লক না করে শুধু রিমুভ করে দেওয়ার ফিচার।

টুইটার নতুন যে ফিচারগুলো নিয়ে যাচাই-বাছাই করছে, ব্লুমবার্গ সেগুলোকে আখ্যা দিয়েছে ‘সোশাল প্রাইভেসি স্যুট’ হিসেবে। টুইটার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উপভোগ্য ও স্বনিয়ন্ত্রিত করতে নতুন ফিচারগুলো বিবেচনা করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

টুইটারের অভ্যন্তরীণ এক জরিপের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীদের একটা বড় অংশ এটাই জানেন না যে তাদের অ্যাকাউন্টটি পাবলিক নাকি প্রাইভেট। সেপ্টেম্বর মাস থেকেই ব্যবহারকারীদের এই বিষয়টি রিভিউ করে দেখতে বলবে মাইক্রোব্লগিং সেবাটি।

উল্লিখিত ফিচারগুলো এখনও পরিকল্পনা পর্যায়ে আছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। এগুলো কবে নাগাদ চালু হতে পারে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি। তবে চলতি বছর শেষ হওয়ার আগেই ব্যবহারকারীর কনভার্সেশন থেকে নিজেকে সরিয়ে ফেলার ফিচার এবং চলতি মাসেই ফলোয়ারদের ব্লক না করে রিমুভ করে দেওয়ার ফিচার চালু হতে পারে বলে উঠে এসেছে প্রতিবেদনে।

অন্যদিকে ভার্জকে দেওয়া এক বিবৃতিতে নতুন ফিচার নিয়ে পরিকল্পনার খবর নিশ্চিত করেছে টুইটার। এই প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “টুইটারের কাছে ব্যবহারকারীর ডেটা দিয়ে আমরা কী করবো তার থেকেও বেশি গুরুত্ব পায় গোপনতার প্রশ্ন”।

মুখপাত্র আরও বলেন, “আমরা জানি যে গোপনতা প্রশ্নে সবার কাছে গ্রহনযোগ্য কোনো একক উত্তর নেই। তাই ব্যবহারকারীরা যেন নিজের টুইটার অভিজ্ঞতার উপর বাড়তি নিয়ন্ত্রণ পান এমন নতুন ফিচার ও টুল চালু করার বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্দীপ্ত”।

“গোপনতা নিয়ে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের ভাবনা এবং প্রয়োজনীয়তা বুঝতে আমাদের পরিচালিত একটি বৈশ্বিক গবেষণা থেকে পাওয়া প্রতিক্রিয়া থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সোশাল গোপনতার দিকে নজর দিচ্ছি। আগামী সপ্তাহেই হয়তো কয়েকটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালানো শুরু করবো আমরা।”– যোগ করেন ওই মুখপাত্র।

চলতি বছরে বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছে টুইটার। প্রায় এক বছর ধরে ‘অডিও রুম’ ফিচার নিয়ে পরীক্ষার পর অগাস্টের শেষ সপ্তাহে সবার জন্য ফিচারটি উন্মুক্ত করা শুরু হয়েছে। সেপ্টেম্বরের প্রধম সপ্তাহেই চালু হয়েছে সাবস্ক্রিপশন ভিত্তিক ‘সুপার ফলোস’ ফিচার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
প্রযুক্তি বাজার

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে শীর্ষে শাওমি

ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং

নতুন হায়াবুসা বাইক আনলো সুজুকি
অটোমোবাইল

নতুন হায়াবুসা বাইক আনলো সুজুকি

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন
নির্বাচিত

মেরামতের কথা ‘মাথায় রেখে’ আসছে নকিয়ার নতুন ফোন

৯০ শতাংশ দাম কমলো হুয়াওয়ের পি৩০ প্রো স্মার্টফোনের
নির্বাচিত

৯০ শতাংশ দাম কমলো হুয়াওয়ের পি৩০ প্রো স্মার্টফোনের

জনপ্রিয় ফিচার সরিয়ে নিচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় ফিচার সরিয়ে নিচ্ছে নেটফ্লিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2021

একাধিক নতুন ফিচার আনার পরিকল্পনা করছে টুইটার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix