Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 14 September 2021
ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেলের গ্রাহকরা। এছাড়াও যেসব গ্রাহক উপায় অ্যাপ ডাউনলোড ও রেজিস্ট্রেশন করবেন তারা সর্বোচ্চ ৪৫০ টাকা ক্যাশ রিওয়ার্ড সহ এক জিবি ইন্টারনেট বোনাস পাবেন।

দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায়-এর সাথে রবি আজিয়াটার সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ঢাকার ওয়েস্টিন হোটেলে।

উপায় এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সাইদুল হক খন্দকার এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেডের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড উপায় এর যাত্রা শুরু হয় এবছরের ১৭ মার্চ।

এই চুক্তির আওতায় রবি-এয়ারটেলের গ্রাহকরা উপায় অ্যাপের মাধ্যমে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কোন ইন্টারনেট চার্জ প্রযোজ্য হবে না। উপায় অ্যাপ ডাউনলোড করে সেল্্ফ রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহকরা এক জিবি ইন্টারনেট বোনাসসহ সর্বোচ্চ ৪৫০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড পাবেন।

উপায় এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সাইদুল হক খন্দকার বলেন, “উপায় এর লক্ষ্য হচ্ছে গ্রাহকদের নতুন নতুন সেবা দেওয়া। ইন্টারনেট খরচ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহারের এই উদ্যোগের মাধ্যমে আমরা গ্রাহকদের দীর্ঘস্থায়ী একটি সমস্যা সমাধানে কাজ করছি। অনেক গ্রাহকই হঠাৎ করে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ কিংবা ডেটা প্যাক কেনা না থাকার কারনে অ্যাপের মাধ্যমে লেনদেন করতে পারতেন না। এখন কোন ডেটা চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারা হবে গ্রাহকদের জন্য চমৎকার অভিজ্ঞতা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই পার্টনারশিপের মাধ্যমে ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি গঠনে অবদান রাখবে।”

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, “দেশব্যাপী ডিজিটাল জীবনযাত্রার রুপান্তরে উচ্চ গতির মোবাইল ডাটা নেটওয়ার্ক স্থাপন করা থেকে শুরু করে নানা ধরনের ডিজিটাল সেবা নিয়ে আসার ক্ষেত্রে রবি অগ্রণী ভূমিকা রেখেছে। উপায় এর সাথে চুক্তি স্বাক্ষর করে আমরা আনন্দিত কারণ এর মাধ্যমে রবি-এয়ারটেল গ্রাহকদেও বহুমুখী ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ আরও প্রসারিত হবে। আশা করি আমাদের গ্রাহকরা আরও বেশি করে উপায় এর সেবা গ্রহণের মাধ্যমে ডিজিটাল অর্থনীতিকে সামনে এগিয়ে নেবেন।

এসময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপায় এর চিফ ফিনান্সিয়াল অফিসার মো. নূর-ই-আলম সিদ্দিকি, চিফ স্ট্রাটেজি অফিসার জিয়াউর রহমান, চিফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন অফিসার মাহবুবুর রহমান জিসান, ডিরেক্টর-ডিস্ট্রিবিউশন সেল্্স বিপ্লব ব্যানার্জি এবং রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-সেল্্স অপারেশন অ্যান্ড এমএফএস মো. শওকত কাদের চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং এটিএম শামিম উজ জামান, ভাইস প্রেসিডেন্ট-মিডিয়া ম্যানেজমেন্ট গাজি আল আমিন।

উপায় এর প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে রয়েছে মোবাইল ট্রান্সজেকশন, ইউটিলিটি বিল পরিশোধ, ইন-স্টোর, এবং ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন বিতরণ, মোবাইল রিচার্জ এবং অন্যান্য মূল সংযোজিত আর্থিক পরিষেবাগুলো। গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে দেশব্যাপী ছড়িয়ে থাকা এজেন্ট এবং মার্চেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে এ সেবা নিতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উপায়

এই বিভাগ থেকে আরও পড়ুন

বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েড সংস্করণের নাম
নির্বাচিত

স্মার্টফোন হ্যাক থেকে বাঁচাবে অ্যান্ড্রয়েডের এই অপারেটিং সিস্টেম

রিয়েলমি সি৮৫ প্রো
নির্বাচিত

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেলিগ্রাম অ্যাপ বন্ধের পায়তারা চলছে, দাবি পাভেল দুরভের
নির্বাচিত

টেলিগ্রাম অ্যাপ বন্ধের পায়তারা চলছে, দাবি পাভেল দুরভের

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

২০২০ সালের মার্চ নাগাদ মহাকাশে ৩ উপগ্রহ পাঠাবে ইরান
নির্বাচিত

২০২০ সালের মার্চ নাগাদ মহাকাশে ৩ উপগ্রহ পাঠাবে ইরান

কল রিসিভের আগেই নাম জানাবে গুগল!
নির্বাচিত

কল রিসিভের আগেই নাম জানাবে গুগল!

Load More

ট্রেন্ডিং টপিক

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 September 2021

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা

Techzoom.TV |
TechzoomTV