Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের বিকাশ: ওয়ালটন এমডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
উন্নত বাংলাদেশ গড়তে প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের বিকাশ: ওয়ালটন এমডি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেক জায়ান্ট খ‌্যাত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা। সেই লক্ষ্য অর্জনে গবেষণা ও উন্নয়ন খাতের পাশাপাশি প্রয়োজন ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্পখাতের বিকাশ। আর এ খাতে ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড, ইলেকট্রনিক্স জায়ান্ট। বিশ্বের ৪০টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। বর্তমান সরকারের দেয়া অবকাঠামোগত সুবিধা ও নীতিগত সহায়তা কাজে লাগিয়ে ওয়ালটন এখন গ্লোবাল ব্র্যান্ড।

সোমবার (২০ সেপ্টেম্বর, ২০২১) সুইজারল্যান্ডের জুরিখ শহরের দি ডলডার গ্রান্ড হোটেলের বলরুমে অনুষ্ঠিত রোড শো’র প্রথম দিনের সমাপনী অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপনকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ এসব কথা বলেন। বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক ওই রোড শো’র আয়োজন করে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোড শো’তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, বিএসইসি চেয়ারম‌্যান অধ‌্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, অর্থ বিভাগের সিনিয়র সেক্রেটারি আব্দুর রউফ তালুকদার, আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এন এম জিয়াউল আলম, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহম্মেদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইবরাহিম প্রমুখ।

গোলাম মুর্শেদ আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পোসমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে উন্নত এক সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস শ্রম, দূরদৃষ্টি, প্রজ্ঞা ও মেধায় বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন। জিডিপি বৃদ্ধি, দারিদ্র দূরীকরণ, জীবনমান উন্নয়ণ, শিক্ষার হার বৃদ্ধি, নারীর ক্ষমতায়ণ, বৈদেশিক মুদ্রার যোগান বৃদ্ধি, স্থিতিশীল পুুঁজিবাজার, রাজনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো ও নীতিগত উন্নয়নসহ অসংখ্য ক্ষেত্রে বাংলাদেশ দারুণ সফলতা দেখাচ্ছে। অফুরন্ত সম্ভাবনার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ।

উল্লেখ‌্য, বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শো করছে বিএসইসি। এর আগে দুবাই এবং যুক্তরাষ্ট্রের চারটি শহরে রোড শো হয়েছে। সুইজারল্যান্ডের পর পর্যায়ক্রমে লন্ডন, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেও বিএসইসির রোড শো হবে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড রোড শো’র অন্যতম সহযোগি ওয়ালটন। সুইজারল্যান্ড রোড শো’র দ্বিতীয় ও শেষ পর্ব ২২ সেপ্টেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে।

রোড শোতে ওয়ালটনের নিজস্ব অত্যাধুনিক কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন আপডেটে শক্তিশালী হল শাওমি রেডমি নোট ৭ প্রো
নির্বাচিত

২ কোটি ছাড়িয়েছে রেডমি ৭ সিরিজের বিক্রি

নতুন ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ফোল্ডিং ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

ফোল্ডিং ফোন আনছে ওয়ানপ্লাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ দেশের তরুণ উদ্যোক্তারা: পলক
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ দেশের তরুণ উদ্যোক্তারা: পলক

স্মার্টওয়াচ উৎপাদন নয়েজের নতুন রেকর্ড
নির্বাচিত

স্মার্টওয়াচ উৎপাদন নয়েজের নতুন রেকর্ড

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
নির্বাচিত

স্প্যাম মেইলে ভরে গেল জিমেইল গ্রাহকের ইনবক্স!

Load More

ট্রেন্ডিং টপিক

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!
নির্বাচিত

গেম চেঞ্জার স্যামসাং: Galaxy S26 Ultra-তে এলো বিশ্বের প্রথম বিল্ট-ইন ‘প্রাইভেসী ডিসপ্লে’!

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী
প্রযুক্তি সংবাদ

কামিকাজি ড্রোন কেন এতো বিধ্বংসী

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix