Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যত অভিযোগ রিং আইডি বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 September 2021
রিং আইডি বিরুদ্ধে যত অভিযোগ
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে ২০১৫ সালে যাত্রা শুরু করে ‘রিং আইডি’। ফেসবুকের মতো এ প্ল্যাটফর্মের মাধ্যমেও বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল, মেসেজিং ও গোপন চ্যাটিং করা যায়। কানাডায় নিবন্ধিত প্রতিষ্ঠান হলেও এর প্রায় সব কার্যক্রম বাংলাদেশ ঘিরে। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বলা হলেও মূলত বাংলাদেশিদের জন্যই তৈরি হয়েছে রিং আইডি। এখানে সোশ্যাল কমার্স (সামাজিক বাণিজ্য) নামে গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করা যায়। এসব পণ্যের দাম বাজারমূল্যের চেয়ে বেশি বলে অভিযোগ রয়েছে। তবে চলতি বছরের মার্চে আয়ের প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে ব্যাপক পরিসরে গ্রাহক বানানোর কাজ শুরু করলে দেখা দেয় সন্দেহ।

রিং আইডি নামের সাথে কাজের তেমন একটা মিল নেই। এইটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম জাতীয় অ্যাপ্লিকেশান।মানে এইখানে মেসেজ, ছবি, ভিডিও ইত্যাদি পাঠানো যায়। পাশাপাশি এইখানে আপনি বিভিন্ন টিভি শো দেখতে পারবেন।আর আমাদের দেশের তরুণদের যে বিষয়টি সবথেকে বেশি আকৃষ্ট করেছিল সেটি হলো এই জায়গা থেকে আয় করা যায় আর বিকাশ, রকেট ও পে প্যাল থেকে ক্যাশ আউট করা যায়। পদ্ধতিটি অনেকেই ফেসবুক এ হয়ত এতো দিনে একবার হলেও দেখেছেন।

চলুন জেনে নেই কিভাবে এমন একটি অ্যাপ্লিকেশান গ্রাহকদের সাথে বাটপারি করে।

রিং আইডি তে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হলে শুধু একটি ফোন নাম্বার থাকলেই চলবে। আর অ্যাকাউন্ট খুললে আপনাকে অন্য একটা আইডির রেফার কোড দিতে হবে আর এটা করলে আপনার অ্যাকাউন্ট এ প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা চলে আসবে আর আপনি চাইলে এই টাকা বিকাশ, রকেট বা পে প্যাল দিয়ে ক্যাশ আউট করে নিতে পারবেন।

আর এটা করলে শুধু আপনারই যে টাকা আয় হবে তা কিন্তু নয়, আপনি যার রেফার কোড ব্যবহার করেছেন তারও টাকা আয় হবে। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এত টাকা আসে কোথা থেকে? হ্যাঁ, এখানেই মূল খেলা। আপনি সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সেখান থেকে উঠাতে পারবেন। সেই রিং আইডি ধীরে ধীরে আপনার এই সীমা কমিয়ে দেবে আর একসময় তারা আপনার এই ক্যাশ আউট অপশনকেই বাতিল করে দিবে।

গ্রাহকদের অর্থ হাতিয়ে নিতে রিং আইডির নতুন ফাঁদ!

তাহলে যে টাকা পরে থাকবে সেটা দিয়ে কী করবেন? এই অ্যাপ্লিকেশান এর মধ্যেই একতা অনলাইন শপ আছে যেখান থেকে আপনি চাইলে বিভিন্ন জিনিস যেমন কলম থেকে শুরু করে বডিস্প্রে ইত্যাদি কিনতে পারবেন। তবে সেখানে দাম দেখলে আপনার চক্ষু চড়াক গাছ হয়ে যাবে। কারণ সেখানে সব জিনিসের দামই কয়েক গুণ পরিমাণ বেশি।

একজন ভুক্তভোগী জানান যে তিনি একটি ২০০ টাকার বডিস্প্রে ১,৪০০ টাকা দিয়ে অর্ডার করেছলেন কিন্তু কয়েক মাস হয়ে গেলেও সেই বডিস্প্রে তিনি পান নি। এখন হয়ত বুঝতে পারছেন যে তারা কিভাবে মানুষদের এত টাকা দেয়।

এবার সিদ্ধান্ত আপনার।আপনি চাইলেই এই প্রতারনার শিকার হতে পারেন আবার চাইলেই অন্যকে এই তথ্য জানিয়ে সতর্ক করতে পারেন।ভাল হবে যদি আপনি নিজে সচেতন থেকে অন্যকেও সচেতন করেন।

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রিং আইডি খানিকটা ভিন্ন আঙ্গিকে এমএলএম পদ্ধতির ব্যবসাই করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটিতে তিন ক্যাটাগরিতে এজেন্ট হওয়া যায়। এর মধ্যে ডায়মন্ড ক্যাটাগরির এজেন্ট হতে পাঁচ লাখ টাকা, গোল্ডেন দুই লাখ টাকা এবং সিলভার ক্যাটাগরির এজেন্ট হতে এক লাখ টাকা দিতে হচ্ছে। এজেন্ট হওয়ার পর তারা রিং আইডির অফিসিয়াল প্রতিনিধি হিসেবে ব্র্যান্ড প্রমোটার নিয়োগ করতে পারেন। ১২ হাজার টাকায় সিলভার এবং ২২ হাজার টাকায় গোল্ড ক্যাটাগরির ব্র্যান্ড প্রমোটার নিয়োগ করেন তারা। এ ছাড়া এক বছরের জন্য ২৫ হাজার টাকায় ভিভিআইপি এবং ১৫ হাজার টাকায় ভিআইপি সদস্যপদ দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রবাসী ক্যাটাগরিতে বিনিয়োগ করেও প্রতিদিন এক হাজার টাকা আয়ের লোভনীয় অফার রয়েছে। এ ছাড়া ‘সোশ্যাল কমার্স’ নামে পণ্য বেচাকেনায়ও এসব এজেন্ট ও ব্র্যান্ড প্রমোটারদের জন্য রয়েছে কমিশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিং আইডির প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৭
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ সিরিজ আসছে ৯ সেপ্টেম্বর, থাকছে নতুন ওয়াচসহ অন্য ডিভাইস

আইএসপিএবি ২০২৫-২৭ নির্বাচন: নতুন নেতৃত্বে আমিনুল হাকিম
প্রযুক্তি সংবাদ

আইএসপিএবি ২০২৫-২৭ নির্বাচন: নতুন নেতৃত্বে আমিনুল হাকিম

অ্যাপলের সাবেক ওয়্যারলেস প্রযুক্তি প্রধান গেলেন মাইক্রোসফটে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের সাবেক ওয়্যারলেস প্রযুক্তি প্রধান গেলেন মাইক্রোসফটে

দেশে মোবাইল ব্যবসায়ী ১২ হাজারের বেশি নয়, ২৫ হাজারের দাবি ভিত্তিহীন
প্রযুক্তি সংবাদ

দেশে মোবাইল ব্যবসায়ী ১২ হাজারের বেশি নয়, ২৫ হাজারের দাবি ভিত্তিহীন

‘ডিজিটাল বাংলাদেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে’
নির্বাচিত

‘ডিজিটাল বাংলাদেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে’

১০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন
নির্বাচিত

১০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 September 2021

যত অভিযোগ রিং আইডি বিরুদ্ধে

Techzoom.TV |
TechzoomTV