Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি শুরু ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 September 2021
ইউরোপে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি শুরু ওয়ালটনের
Share on FacebookShare on Twitter

ইউরোপের বাজারে ওয়ালটন পণ্যের টেকসই ও উচ্চ গুণগতমান, তুলনামূলক সাশ্রয়ী দাম, অত্যাধুনিক প্রযুক্তি ও ডিজাইন ক্রেতাদের কাছে ব্যাপক সমাদৃত হচ্ছে। ফলে ইউরোপে ওয়ালটন পণ্যের রপ্তানি ও বাজার সম্প্রসারণ হচ্ছে অতি দ্রুত। ইতোমধ্যে ইউরোপের ১২টি দেশে টিভি রপ্তানি করছে ওয়ালটন। এবার ইউরোপে যাচ্ছে ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন। রোমানিয়া ও হাঙ্গেরি ইউরোপের এই দুটি দেশে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

এ উপলক্ষ্যে সোমবার (২৭ সেপ্টেম্বর, ২০২১) রাজধানীর করপোরেট অফিসে ‘ইনাগুরেশন সেরেমনি: এক্সপোর্টিং ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন টু রোমানিয়া এন্ড হাঙ্গেরি’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয়। ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ইউরোপের বাজারে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না।

অনুষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটিডের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান ও আমিন খান, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আল ইমরান, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ভাইস প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান ও তাওসীফ আল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, রোমানিয়া ও হাঙ্গেরির খ্যাতনামা দুটি ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে ওয়ালটনের তৈরি মাইক্রোয়েভ ওভেন সরবরাহ করবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক তাহমিনা আফরোজ তান্না বলেন, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ও ডিজাইনে অনুযায়ী ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি পণ্য তৈরি করছে ওয়ালটন। এসব পণ্যের ডিজাইন ও ফিচারে প্রতিনিয়ত নতুনত্ব আনছেন ওয়ালটন পণ্যের রিসার্চ ও ইনোভেশন বিভাগের প্রকৌশলীরা। এরই ধারাবাহিকতায় রোমানিয়া ও হাঙ্গেরিতে মাইক্রোওয়েভ রপ্তানি কার্যক্রম শুরু করলো ওয়ালটন। যা মধ্য এবং পূর্ব ইউরোপে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের বাজার সম্প্রসারণ সহজ করার পাশাপাশি অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্যে নেয়া ওয়ালটনের ‘ভিশন গো গ্লোবাল ২০৩০’ অর্জনে মাইলফলক হিসেবে কাজ করবে।

ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের সিবিও আল ইমরান জানান, নিজস্ব কারখানায় বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে বিভিন্ন ধারণক্ষমতার ২০টি মডেলের মাইক্রোওয়েভ ওভেন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি নেপাল, ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি করছে ওয়ালটন। এখন থেকে ইউরোপের উন্নত দেশেগুলোর বাজারেও রপ্তানি হবে ওয়ালটনের মাইক্রোওয়েভ ওভেন। ২০২২ সালের মধ্যে ইউরোপে ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের মার্কেট শেয়ার বৃদ্ধিতে কাজ চলছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

পুরনো সাদাকালো ছবি রঙিন হবে গুগল ফটোজে
প্রযুক্তি সংবাদ

পুরনো সাদাকালো ছবি রঙিন হবে গুগল ফটোজে

ঈদের আনন্দ বাড়াতে এলো অপোর ‘হাটে কী
নির্বাচিত

ঈদের আনন্দ বাড়াতে এলো অপোর ‘হাটে কী?’

২০২৪ সালের সেরা ৫ স্মার্টফোন জিম্বাল
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালের সেরা ৫ স্মার্টফোন জিম্বাল

বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু
প্রযুক্তি সংবাদ

বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 September 2021

ইউরোপে মাইক্রোওয়েভ ওভেন রপ্তানি শুরু ওয়ালটনের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix