Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এটিএম কার্ডে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 September 2021
এটিএম কার্ডে নতুন নিয়ম
Share on FacebookShare on Twitter

যারা ভ্রমণ থেকে শুরু করে কেনাকাটায় নগদ অর্থ ব্যবহার করতে চান না তাদের জন্য রয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ড। আবার অনেকে নিরাপত্তার কথা ভেবে হাতে নগদ অর্থ না রেখে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এবার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম হচ্ছে।

নগদ লেনদেন কমানোর উদ্যোগ অনেক আগে থেকেই শুরু হয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের। ডিজিটাল পেমেন্টের সঙ্গে কার্ডের মাধ্যমে লেনদেনে জোর দেওয়া হয়েছে। কিন্তু এই পদ্ধতি শুরু হওয়ার পরেই গ্রাহকদের নানা রকম জাল চক্রের ফাঁদেও পড়তে হয়। তাই একের পর এক নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধও আরোপ করে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এবার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের আগামী ১ অক্টোবর থেকে কড়া নিয়ম কার্যকর করতে যাচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ডেবিট ও ক্রেডিট কার্ড, ইউপিআই ও অন্যান্য প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের (পিপিআই) মাধ্যমে ৫ হাজার টাকার কম সব অটো-ডেবিট ট্রানজাকশনের আগে গ্রাহককে নোটিফিকেশন পাঠানো হবে। তাতে সাড়া দিলেই হবে লেনদেন। ৫ হাজার টাকার বেশি অটো-ডেবিট ট্রানজাকশনের জন্য গ্রাহকদের ওয়ান টাইম পাওয়ার্ড (ওটিপি)-র মাধ্যমে ম্যানুয়ালি অথেন্টিকেট করতে হবে। এর জন্য যে কোনও পেমেন্টের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে গ্রাহকদের ব্যাংকের তরফে মেসেজ বা ই-মেল পাঠাতে হবে। প্রি ট্রানজাকশন নোটিফিকেশনে কার্ড হোল্ডারকে মার্চেন্টের নাম, অর্থের অংক, ডেবিটের সময়, ট্রানজাকশনের রেফারেন্স নম্বর, ই-ম্যান্ডেট, ডেবিটের কারণের বিষয়ে জানানো হবে। এর পরে গ্রাহক অ্যাপ্রুভাল দিলেই ট্রানজাকশন হবে।

বেসরকারি এইচডিএফসি ব্যাংক গ্রাহকদের ফোনে মেসেজ পাঠিয়ে ইতিমধ্যেই জানিয়েছে, গ্রাহকদের সুরক্ষার স্বার্থে রিজার্ভ ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য নয়া সুরক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে। এটি চলতি বছরের ১ অক্টোবর থেকেই কার্যকর হবে। ফলে কার্ডের মাধ্যমে রেকারিং লেনদেনের জন্য যারা ই-ম্যানডেট দিয়ে রেখেছেন তা রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী কার্যকর হবে না। তাই গ্রাহকরা আপাতত যে সংস্থাকে টাকা দিতে হবে তার ওয়েবসাইটে গিয়ে ওটিপি-র মাধ্যমে জমা দিন। নিরবচ্ছিন্ন পরিষেবার জন্য সরাসরি কার্ড ব্যবহার করে মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন। শুধু এইচডিএফসি-ই নয়, অন্যান্য অনেক ব্যাংকেই এই ব্যাপারে গ্রাহকদের সতর্ক করেছে এবং করছে। বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে, গ্রাহকরা যেন প্রয়োজনে সংশ্লিষ্ট কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নম্বর আপডেট করে নেন। কারণ, সেই নম্বরেই যাবে নোটিফিকেশন। এবং সেখান থেকেই অথেন্টিকেশন পাঠাতে হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভারতের রিজার্ভ ব্যাংক যে নিয়ম ১ অক্টোবর থেকে কার্যকর করতে চলেছে তাতে কোনও কার্ডের মাধ্যমে অটো-ডেবিটের সুবিধা যারা নেন তারা আরও নিরাপত্তা পাবেন। এটা বাধ্যতামূলকও হবে। কোনও রেকারিং বিল (ইলেকট্রিক, ফোন) বিমার প্রিমিয়াম বা অন্যান্য ইএমআই অনেকেই অটো ডেবিট পদ্ধতিতে করে থাকেন। এখনও পর্যন্ত অনেক ব্যাংকের ক্ষেত্রেই এর জন্য কিছুই করতে হয় না গ্রাহককে। কিন্তু ১ অক্টোবর থেকে গ্রাহককে মত জানাতে হবে। সবটাই অটো ডেবিট হবে না, কিছুটা কাজ ম্যানুয়ালি করতে হবে। সেই নিয়ম না মানলে পরবর্তী লেনদেন হবে না বলে কয়েকটি ব্যাংক ইতিমধ্যেই গ্রাহকদের সতর্ক করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস ১৫টি (OnePlus 15T): ক্যামেরায় কি তবে সেই পুরোনো আমেজ?
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ১৫টি (OnePlus 15T): ক্যামেরায় কি তবে সেই পুরোনো আমেজ?

সাইবার প্রযুক্তি ক্রেতাদের তালিকা সংক্ষেপ করল ইসরায়েল
প্রযুক্তি সংবাদ

সাইবার প্রযুক্তি ক্রেতাদের তালিকা সংক্ষেপ করল ইসরায়েল

ব্যবহারকারীদের ওপর নজরদারি, গুগল–ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের ওপর নজরদারি, গুগল–ফেসবুককে বিশাল অঙ্কের জরিমানা

দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করল অনার বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করল অনার বাংলাদেশ

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
নির্বাচিত

এনইআইআর চালু: ‘আতঙ্কিত হবেন না, আগামী ৯০ দিন বন্ধ হবে না কোনো ফোন’

রিক্সায় যাত্রী নিয়ে যাচ্ছে রোবট কুকুর (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

রিক্সায় যাত্রী নিয়ে যাচ্ছে রোবট কুকুর (ভিডিও)

Load More

ট্রেন্ডিং টপিক

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 September 2021

এটিএম কার্ডে নতুন নিয়ম

Techzoom.TV |
TechzoomTV