Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সে ছাড়ের হার বেঁধে দেওয়া হবে: আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 September 2021
‘সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাতে হবে’
Share on FacebookShare on Twitter

ই-কমার্স থেকে কেনাকাটায় আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ই-কমার্সে বিভন্ন পণ্যের ছাড়ের হার বেধে দেওয়া হবে। তা হতে হবে পণ্যটির বাজার মূল্যের সঙ্গে মিল রেখে বা কাছাকাছি। অতিরিক্ত ছাড় ক্রেতাদের প্রলুব্ধ করছে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘করোনাকালে ই-কমার্সে অনেক প্রবৃদ্ধি হয়েছে। এটা ধরে রাখতে হবে।’ এজন্য তিনি বেশি বেশি এসক্রো সার্ভিস ব্যবহারের পরামর্শ দেন।

বিট কয়েন নিয়ে এক প্রশ্নের জবাবে পলক বলেন, ‘বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে। বাংলাদেশও পিছিয়ে থাকতে চায় না। বিট কয়েন, ক্রিপ্টো কারেন্সির মতো ডিজিটাল মুদ্রা নিয়ে আলোচনা করতে চাই। একবারে বাদ দিয়ে দিতে চাই না। আলোচনা অন্তত হোক। তাহলে এর ভালো মন্দ-বেরিয়ে আসবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অক্টোবর মাসকে সরকার সাইবার সিকিউরিটি মাস ঘোষণা করতে যাচ্ছে। এই আয়োজন আমাদের সাইবার দুনিয়ায় নিরাপদ থাকতে সহায়তা করবে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দেশের ৫০ শতাংশ ব্যাংক দেশে তৈরি সফটওয়ার ও নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে।’

তিনি জানান, দেশের প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ ১৫ শতাংশের বেশি। ২০৩০ সালের মধ্যে সরকার তা ৩০ শতাংশে উন্নীত করতে চায়।

পরে পলক পেশাদার সাংবাদিকদের সংগঠন ডিআরইউ’র সদস্যদের জন্য উদ্বোধন করেন ডিআরইউ অ্যাপ। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে সংগঠনের সদস্যদের বার্ষিক ও কল্যাণ তহবিলের চাঁদা পরিশোধ করা যাবে। অ্যাপে পাওয়া যাবে সংগঠনের সদস্যদের মোবাইল ফোন নম্বর। এছাড়াও পাওয়া যাবে অন্যান্য সেবাও।

অ্যাপ আপগ্রেডের জন্য আইসিটি বিভাগ সব ধরনের সহযোগিতা করবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ডিআরইউর সঙ্গে আমরা একটি চুক্তি করব। সাইবার সিকিউরিটি আওয়্যারনেস বাড়াতে সংগঠনটির সাংবাদিকদের সহযোগিতা আমরা নিতে চাই। তারা বিভিন্ন প্রশিক্ষণ ও ওয়ার্কশপ করবে। আগামী ৭ দিনের মধ্যেই এই চুক্তিটি করার লক্ষ্য রয়েছে।’

পলক আরও বলেন, ‘ডিআরইউতে আমরা একটি শেখ রাসেল ল্যাব স্থাপন করতে চাই। এর ফলে সংগঠনের সদস্য, সদস্য পরিবারের সন্তান, শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবে। সেখানে বিভিন্ন কোর্স, কারিকুলাম থাকবে। সেটি হবে এডুকেশনাল ল্যাব। এছাড়া ডিআরইউ মিডিয়া সেন্টার বা ল্যাবকে আরও উন্নত করতে আমরা সব ধরনের সহযোগিতা করব।’ এসময় তিনি তাৎক্ষণিক সিদ্ধান্তে ডিআরইউয়ের নেতাদের কাছে ১৫টি ডেস্কটপ কম্পিউটার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জামাল উদ্দীন, ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুক্কুর আলী শুভ, কবির আহমেদ খান প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি হ্যাকিং ঝুঁকিতে
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি হ্যাকিং ঝুঁকিতে

বাংলাদেশে গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু
নির্বাচিত

বাংলাদেশে গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু

ডটনিউ ডোমেইন উন্মুক্ত করছে গুগল
নির্বাচিত

ডটনিউ ডোমেইন উন্মুক্ত করছে গুগল

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

ছয়টি পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩
নির্বাচিত

ছয়টি পুরস্কার অর্জন করলো অপো’র কালারওএস ১৩

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেল ‘স্টার্টআপ বাংলাদেশ’
নির্বাচিত

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেল ‘স্টার্টআপ বাংলাদেশ’

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 September 2021

ই-কমার্সে ছাড়ের হার বেঁধে দেওয়া হবে: আইসিটি প্রতিমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV