Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভাতা ও উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

এক উপজেলাতেই ১২৪৪ ভাতাভোগীর টাকা বেহাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ আগস্ট ২০২১
সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’
Share on FacebookShare on Twitter

মাগুরার মহম্মদপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ ১২৪৪ জন ভাতাভোগীদের টাকা গেছে অজ্ঞাত মোবাইল নাম্বারের নগদ অ্যাকাউন্টে। শুধু মহম্মদপুরেই নয়, এ চিত্র সারা দেশেই। দেশের বিভিন্ন স্থান থেকেই অন্যের মোবাইলে টাকা চলে যাওয়ার অভিযোগ এসেছে। শুধু ভাতাভোগী নয়, এ পন্থায় বেহাত হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও।

মাগুরার মহম্মদপুর উপজেলার ১২৪৪ জন ভাতাভোগীর ভাতার টাকা ফেরত বা উদ্ধার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জানা যায়, মাগুরার মহম্মদপুরে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ অন্যান্য ভাতাভোগীদের টাকা যাচ্ছে অজ্ঞাত অপরিচিত মোবাইল নাম্বারের নগদ অ্যাকাউন্টে। ভাতার উপকারভোগীরা বেশিরভাগই বৃদ্ধ মানুষ। এসব ভাতা আগে সোনালী ব্যাংকের মাধ্যমে দেওয়া হতো। কিন্তু ব্যাংকিং সিস্টেমে উপকারভোগীদের ভোগান্তিতে পড়তে হতো। কারণ বেশির ভাগ ভাতাভোগী বৃদ্ধ, তারা চলাফেরা করতে পারেন না।

এ কারণে মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে সবার নগদ অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দেওয়া হবে এ সিদ্ধান্ত নেয় সরকার। যার ফলে তারা ঘরে বসেই টাকা তুলতে পারবেন। কিন্তু একটি প্রতারকচক্র মোবাইল নাম্বার পরিবর্তন করে ভাতাভোগীদের টাকা নিয়ে যাচ্ছে। নাম্বারগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকে। টাকা না পাওয়ার কারণে বৃদ্ধ ভাতাভোগীদের টাকার জন্য সমাজসেবা অফিসের সামনে ভিড় করে কাঁদতে দেখা গেছে। কেঁদে কেঁদে তারা বলছেন- যখন ব্যাংকে টাকা দিত তখন আমাদের টাকা কেউ নিতে পারত না।

সমাজসেবা অফিস থেকে জানানো হয়, এমআইএস সফটওয়্যারের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে এমএফএসভুক্ত সব ইউনিট থেকে ভাতাভোগীদের মোবাইল হিসাবে ২০২০-২১ অর্থবছরের ২য়, ৩য় এবং ৪র্থ কিস্তির ভাতার পেরোল প্রেরণ করা হয়েছে এবং ইএফটির মাধ্যমে ভাতাভোগী ভাতার অর্থ প্রাপ্ত হচ্ছেন। কিন্তু কোনো কোনো ইউনিট থেকে কিছু কিছু ক্ষেত্রে ভুলক্রমে প্রকৃত ভাতাভোগীর মোবাইল হিসাব ভিন্ন অন্য মোবাইল হিসাবে অর্থ প্রেরিত হয়েছে।

নির্দেশনা মোতাবেক ভুল নাম্বারে প্রেরিত অধিকাংশ ভাতার অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে। মোবাইল বন্ধ থাকা কিংবা অন্য কারণে বাকি ভাতার অর্থ ফেরত আনা সম্ভব হচ্ছে না। এ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক স্থানীয় থানায় জিডির নির্দেশনা দিয়েছেন।

অফিস থেকে আরও জানানো হয়, এ উপজেলায় ১১ হাজার ৩৮ জন পান বয়স্ক ভাতা, ৫ হাজার ৬৩৩ জন পান বিধবা ভাতা এবং ৩ হাজার ৩৫৭ জন পান অসচ্ছল প্রতিবন্ধী ভাতা। এদের মধ্যে ১৬৩ জন প্রতিবন্ধী, ৬৩৬ জন বয়স্ক এবং ৪৪৫ জন বিধবার ভাতার টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মো. জয়নুর রহমান বলেন, যেসব ভাতাভোগীর ভাতার টাকা উদ্ধার সম্ভব হচ্ছে না তাদের নাম, ঠিকানা, আইডি নম্বর বিকাশ বা নগদ মোবাইল নম্বর, ভাতার পরিমাণ, ভুল মোবাইল নম্বর উল্লেখ করে ১২৪৪ জনের নামের তালিকা সমাজসেবা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এছাড়া মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখা তদন্ত করছে।

Tags: নগদনগদ অ্যাপনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর এক্সপ্লোর ট্যাবে নিয়ন্ত্রণ বাড়লো
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর এক্সপ্লোর ট্যাবে নিয়ন্ত্রণ বাড়লো

তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার প্রশংসা পাচ্ছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার প্রশংসা পাচ্ছে বাংলাদেশ

স্মার্টফোনে গুগলের সেবা বর্জনে প্রস্তুত হুয়াওয়ে
নির্বাচিত

স্মার্টফোনে গুগলের সেবা বর্জনে প্রস্তুত হুয়াওয়ে

ক্ষতিকর কনটেন্ট: সামাজিক মাধ্যমকে নিয়মে বাঁধবে যুক্তরাজ্য
নির্বাচিত

ক্ষতিকর কনটেন্ট: সামাজিক মাধ্যমকে নিয়মে বাঁধবে যুক্তরাজ্য

ফোনের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে
নির্বাচিত

ফোনের ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে

ধুলাবালু ও ব্যাকটেরিয়া ঠেকাবে যে হেডফোন
নির্বাচিত

ধুলাবালু ও ব্যাকটেরিয়া ঠেকাবে যে হেডফোন

Load More

ট্রেন্ডিং টপিক

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা
বিবিধ

পেজেশকিয়ান নিরাপদ, খামেনিকে নিয়ে ধোঁয়াশা

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix