Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দোহারে ‘নগদ’ থেকে বয়স্ক ভাতা ও উপবৃত্তির টাকা উধাও!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ জুলাই ২০২১
৫ কোটি গ্রাহক পাচ্ছে নগদ

নগদ-techzoom.tv

Share on FacebookShare on Twitter

ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার টাকাসহ প্রাথমিক বিদ্যালয়গুলোর শিশু-শিক্ষার্থীদের দেয়া উপবৃত্তির টাকা একাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেশ কয়েকটি এলাকায় এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে অতঙ্কের জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক উপকারভোগীদের ‘নগদ’ একাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে। এসব ঘটনার সাথে কিছু নগদের এজেন্ট ব্যাংকিং এর মালিকদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে জানা যায়,উপজেলার কাটাখালী এলাকায় আয়েশা ষ্টোরের মালিক আছলাম হোসেন প্রায় ৮ থেকে ১০ জনের উপবৃত্তির টাকা তার ‘নগদ’ একাউন্টের এজেন্ট নাম্বারে নিয়ে নেন।

একই এলাকার বাসিন্দা আকলিমা আক্তারের নগদ একাউন্ট থেকে ৩৯০০ ও হাসান নামের এক ব্যক্তির মোবাইল থেকে ১৪০০ টাকা নগদ একাউন্টে স্থানান্তর করে নেন আছলাম।

তারা জানান একাউন্টে টাকা এসেছে কিনা জানতে কাটাখালী আয়েশা ষ্টোরে গেলে কৌশলে টাকা স্থানান্তর করেন আছলাম। কাটাখালী হ্যাপি আক্তার নামে আরও এক শিক্ষার্থীর মোবাইল থেকে ৪৫০০ টাকা ০১৯০৬৪৯৪৮১১ এই নাম্বারে স্থানান্তর করে প্রতারক চক্রটি। তবে উল্লেখিত নাম্বারে তথ্য সংগ্রহ করে জানা যায় উপজেলার জয়পাড়া মোল্লা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের নামে নগদের রেজিষ্ট্রেশন করা হয়েছে। একাধিকবার ঐ মোবাইলে ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগী হ্যাপি জানান, ২৮ জুন রাত সারে আটটার দিকে আমি জয়পাড়া একটি মোবাইলে দোকানে নগদের ব্যালেন্স চেক করি এরপর রাত ৮ টা ৪৬ মিনিটে আমার একাউন্ট থেকে একটি নাম্বারে টাকা স্থানান্তর দেখতে পাই।

দোহার পুরী এলাকায় ১৯নং দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছু শিক্ষার্থীর উপবৃত্তির টাকা অন্য নাম্বারে স্থানান্তর করা হয়। উপজেলার কুসুমহাটি ইউনিয়নে শিলাকোঠা এলাকায় বেশ কয়েকজনের টাকা নগদ একাউন্ট থেকে স্থানান্তরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা এবিষয়ে কুসুমহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাওন ইসলাম বাদশা মন্ডলের কাছে গেলে তাদের নগদ একাউন্ট খালি দেখতে পান তিনি।

এবিষয়ে ইউপি সদস্য বাদশা মন্ডল বলেন, আমার ওয়ার্ডে বয়স্ক ভাতার উপকারভোগীদের মধ্যে কয়েকজনের টাকা স্থানান্তরের খবর পেয়েছি। কিন্তু কারা কবে স্থানান্তর করেছে এবিষয়ে কোন তথ্য পাইনি। কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ জানান, এমন কোন অভিযোগ আমি এখনো পাইনি। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে প্রশাসনের উচিৎ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা।

সুতারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ বেপারী জানান, প্রধানমন্ত্রীর দেয়া টাকা নিয়ে যদি কোন প্রতারক গরীবের টাকা স্থানান্তর করে নেয় তাদের খুঁেজ বের করে প্রশাসনের হাতে তুলে দেয়া উচিৎ। টাকা স্থানান্তরের বিষয়ে ‘নগদ’এর এরিয়া ম্যানেজার মো.মাহফুজ হোসেন বলেন, কোন এজেন্ট এবং প্রতারক সরকারি কোন ভাতা বা অনুদানের টাকা আত্মসাৎ করলে তাদের এজেন্ট বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে দোহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.নাঈম বলেন, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা নিয়ে যদি কেউ সাধারণ মানুষের সাথে প্রতারণা করেন অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tags: নগদনগদ অ্যাপনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ডিজাইনের ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড ডিজাইনের ‘হট ৫০ প্রো প্লাস’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

গ্লোবাল বিপিও অ্যালায়েন্সের সঙ্গে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল বিপিও অ্যালায়েন্সের সঙ্গে বাংলাদেশ

৩০টি আইএসপি’র লাইসেন্স বাতিল
নির্বাচিত

আদালতের নির্দেশে নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু

ভেলভেট নামে আসবে এলজির কার্ভড প্রিমিয়াম ফোন
নির্বাচিত

ভেলভেট নামে আসবে এলজির কার্ভড প্রিমিয়াম ফোন

৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার প্রথম ফোন
নির্বাচিত

৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার প্রথম ফোন

আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন
নির্বাচিত

আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
বিবিধ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
প্রযুক্তি সংবাদ

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা

এআই চিপ কিনতে এএমডির সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের চুক্তি করল মেটা
প্রযুক্তি সংবাদ

এআই চিপ কিনতে এএমডির সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের চুক্তি করল মেটা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix