Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিরাপত্তা নয়, ব্যবসায়িক স্বার্থ দেখে ফেসবুক: তথ্য ফাঁসকারী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 4 October 2021
লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

অবশেষে জনসমক্ষে এলেন শীর্ষ সামাজিক মাধ্যম ফেসবুককে নিয়ে তোলপাড় ফেলে দেওয়া তথ্য ফাঁসকারী। ফেসবুক বারবার গ্রাহকদের নিরাপত্তার বদলে ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দিয়েছে– ফাঁস হওয়া নথিপত্র তারই প্রমাণ বলে দাবি করেছেন তিনি।

সিনেটে সাক্ষ্য দেওয়ার একদিন আগেই মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে সাক্ষাৎকার দিয়েছেন ৩৭ বছর বয়সী সাবেক ফেইসবুক কর্মী ফ্রান্সেস হাউগেন। ফেসবুকের ব্যবসায়িক কর্মকাণ্ড আর মেনে নিতে না পেরে চলতি বছরেই প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে দিয়েছেন বলে সাক্ষাৎকারে জানান তিনি। তবে, চাকরি ছাড়ার আগে কপি করে নিয়েছিলেন ফেসবুকের বেশ কিছু অভ্যন্তরীণ নথিপত্র।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে ফেসবুকের অভ্যন্তরীণ নথিপত্র হাউগেনই সরবরাহ করেন বলে জানিয়েছে বিবিসি। ওই নথিগুলোর উপর ভিত্তি করেই একের পর এক প্রতিবেদন প্রকাশ করা শুরু করে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনগুলোতে সেবাগ্রাহকদের প্রতি ফেসবুকের আন্তরিকতার অভাব, নীতিমালার ব্যত্যয়, প্রতিশ্রুতি আর বাস্তবিক কর্মকাণ্ডের অসামঞ্জস্যসহ বিভিন্ন বিষয় উঠে আসায় কঠোর সমালোচনার মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী হিসেবে পরিচিত সামাজিক মাধ্যমটি।

মঙ্গলবার “প্রোটেক্টিং কিডস অনলাইন” শিরোনামের এক সিনেট অধিবেশনে কিশোর বয়সীদের মানসিক স্বাস্থ্যের উপর ইস্টাগ্রামের নেতিবাচক প্রভাব নিয়ে ফেসবুকের গবেষণা প্রসঙ্গে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে হাউগেনের।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ফেইসবুক দাবি করেছে, ভুলভাবে উপস্থাপিত হয়েছে তাদের গবেষণার ফলাফল, গুরুত্ব পায়নি ইনস্টাগ্রামের ইতিবাচক প্রভাবের বিষয়টি। সম্প্রতি সিনেটে সাক্ষ্য দেওয়ার সময়েও একই বক্তব্য দিয়েছেন ফেসবুকের নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক প্রধান অ্যান্টিগন ডেভিস।

কিন্তু সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সেস হাউগেন বলেন, “জনসাধারণের জন্য যেটা ভালো আর ফেসবুকের জন্য যেটা ভালো, তার মধ্যে বিশাল পার্থক্য আছে। ফেইসবুক বারবার নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করে, যেমন মুনাফার পরিমাণ আরও বাড়ানো।”

সাক্ষাৎকারে জানুয়ারি মাসের ক্যাপিটল হিল দাঙ্গায় ফেসবুকের ভূমিকা নিয়েও বলেছেন হাউগেন। ওই ঘটনায় ফেসবুকের ভূমিকা সহিংসতার আগুনে ঘি ঢেলেছিলো বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালীন ভুয়া তথ্যের প্রচার ঠেকাতে ফেসবুক নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সাময়িকভাবে চালু রেখেছিলো বলে জানান হাউগেন। “নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, তারা সেটি বন্ধ করে দিয়েছিলো অথবা সেটিংস পাল্টে আগের অবস্থায় নিয়ে গিয়েছিলো, যা সত্যিকার অর্থেই গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা মনে হয়েছে”, বলেন তিনি।

তবে সিএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল অ্যাফেয়ার্স নিক ক্লেগ দাবি করেন, সহিংস দাঙ্গার জন্য ফেসবুককে দায়ী করা হাস্যকর।

“মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণের প্রযুক্তিগত ব্যাখ্যা আছে ভেবে কিছু মানুষ মিথ্যে স্বস্তি পান বলে মনে হয় আমার”, বলেন ক্লেগ।

তারকা, রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে ফেসবুকের কাছ থেকে আলাদা খাতির পেতেন, সেই বিষয়টি উঠে এসেছে হাউগেনের ফাঁস করা নথি থেকে। সাধারণ ব্যবহারকারীদের উপর প্রযোজ্য নীতিমালা খাটতো না ওই ‘হাই প্রোফাইল’ ব্যক্তিদের বেলায়। ‘ক্রস-চেক’ নামের সম্পূর্ণ আলাদা একটি ব্যবস্থা ছিলো তাদের জন্য, যার অধীনে ক্ষেত্রবিশেষে ‘যা ইচ্ছা তাই’ পোস্ট করার সুযোগ পেতেন ওই হাই প্রোফাইল ব্যক্তিরা।

হাউগেনের হাত দিয়ে ফাঁস হওয়া নথি থেকে সবচেয়ে চমকপ্রদ যে তথ্যগুলো উঠে এসেছে, তার মধ্যে একটি হলো, নিজস্ব শেয়ার মালিকদের মামলার ঝুঁকিতে আছে ফেইসবুক। ক্রেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে ফেইসবুককে পাঁচশ কোটি ডলার জরিমানা করেছিলো যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। ওই শেয়ার মালিকরা বলছেন, ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গকে একক দায় নেওয়া থেকে রক্ষা করতে গিয়েই এতো বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে প্রতিষ্ঠানকে।

তবে মার্কিন রাজনীতিবিদরা ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম নিয়েই বেশি চিন্তিত বলে জানিয়েছে বিবিসি। ইনস্টাগ্রাম কিশোর বয়সীদের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে– ফেসবুকের নিজস্ব গবেষণা থেকেই উঠে এসেছে এই তথ্য। আর পুরো বিষয়টি দীর্ঘ দিন ধরে জেনেও চেপে গেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ফেসবুকের জরিপে অংশ নেওয়া ৩২ শতাংশ কিশোরী বলেন, তারা যখন নিজের শারীরিক গঠন নিয়ে হীনমন্যতায় ভুগছিলেন, সেই অনুভূতিকে আরও জোরালো করেছে ইনস্টাগ্রাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে
প্রযুক্তি সংবাদ

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তিতে

রাশিয়া: নিষেধাজ্ঞায় বিধ্বস্ত হতে পারে মহাকাশ স্টেশন!
প্রযুক্তি সংবাদ

ভূমিতে নিষেধাজ্ঞা রেখে মহাকাশে সহযোগিতা নয়: রাশিয়া

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাজারে আসছে দেশে তৈরি অপো স্মার্টফোন

মাইক্রোটিকের সর্বোচ্চ সার্টিফিকেশন পেলেন তিতাস সরকার
প্রযুক্তি সংবাদ

মাইক্রোটিকের সর্বোচ্চ সার্টিফিকেশন পেলেন তিতাস সরকার

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মন জয় করল স্যামসাং গ্যালাক্সি A06
প্রযুক্তি বাজার

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মন জয় করল স্যামসাং গ্যালাক্সি A06

ওয়ানপ্লাস সিরিজের প্রদর্শনী বাতিল হচ্ছে না
নির্বাচিত

ওয়ানপ্লাস সিরিজের প্রদর্শনী বাতিল হচ্ছে না

Load More

ট্রেন্ডিং টপিক

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

অ্যাপলের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুওর পর্দায় ফাটল...

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2021

নিরাপত্তা নয়, ব্যবসায়িক স্বার্থ দেখে ফেসবুক: তথ্য ফাঁসকারী

Techzoom.TV |
TechzoomTV