Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নগদ’ এর পেমেন্ট সিস্টেমের দুর্বলতায় উধাও হচ্ছে টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 October 2021
‘নগদ’ এর পেমেন্ট সিস্টেমের দুর্বলতায় উধাও হচ্ছে টাকা
Share on FacebookShare on Twitter

মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা দাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’। এমএফএস সেবা দেশে মোবাইল ব্যাংকিং নামে পরিচিত। সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় নগদ পরিচালিত হচ্ছে। সম্প্রতি নগদের মাধ্যমে দেওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ‘নগদ’ এর পেমেন্ট সিস্টেমের দুর্বলতায় একাউন্ট থেকে উধাও হয়ে গেছে।

সম্প্রতি নগদের পেমেন্ট সিস্টেমের দুর্বলতায় প্রায় অর্ধশত কোটি টাকা লুট হওয়ার ঘটনায় মোবাইল ব্যাংকিং সেবা প্রশ্নের সম্মুখীন হয়েছে। নগদে অর্থ লোপাটের ঘটনাটি সংঘটিত হয় পাঁচ সপ্তাহ আগে, কিন্তু এতদিন বিষয়টি ধামাচাপা দিয়ে রাখার পর অবশেষে থানায় মামলা দায়ের করেছে নগদ কর্তৃপক্ষ। গত ৩০ ও ৩১ আগস্ট সিরাজগঞ্জশপ ডটকম নামক প্রতিষ্ঠানের মাধ্যমে নগদ থেকে ৪৭ কোটি ৪৩ লাখ টাকার বেশি অর্থ লোপাটের ঘটনা ঘটে। সিরাজগঞ্জশপের গ্রাহকদের হিসাব ব্যবহার করে এ অর্থ লুটে নেয় একটি চক্র।

ঈশ্বরদী থানায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের টাকা ‘নগদ’ একাউন্ট থেকে উধাও হয়ে গেছে। একাউন্ট হ্যাক করে কে বা কারা হতদরিদ্রদের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে টাকার শোকে হতদরিদ্ররা আহাজারি করলেও কোনো প্রতিকার পাচ্ছে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হ্যাক করার পর এবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোটি কোটি টাকা হ্যাক করে উঠিয়ে নেয়া হলো।

পাবনা জেলায় ঈশ্বরদী থানায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা বিশেষ করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের টাকা ‘নগদ’ একাউন্ট থেকে উধাও হয়ে গেছে। ঈশ্বরদী উপজেলা শহরের আলহাজ মোড়ে থেকেন রজিনা । সরকারের দেওয়া ভাতার টাকাতে চলে তার দিন। বয়স্ক ভাতার টাকা মোবাইলে আসবে মোবাইল ভাতা নিয়ে দোকানে গেলে দেখেন তার মোবাইলে কোন টাকা নেই টাকা গতকালই কেও তুলে নিয়েছে ।

ঈশ্বরদী শহরের বাসিন্দা সাথী আক্তার জানান, আমার মেয়ের উপবৃত্তির টাকা নগদ একাউন্টে আসে কিন্তু টাকা তুলতে গেলে দেখেন ‘নগদ’ একাউন্টে টাকা নেই । কে বা করা এই টাকা নিয়ে গেলো বুঝতে পারি নি । তিনি আরো বলেন, শধু তিনি না এই ঘটনা তার পরিচিত আরো অনেকের সাথে হয়েছে ।

নগদ গড়িমসির কারণে শহর ও গ্রামাঞ্চলের শত শত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী এবং শিক্ষার্থীদের মাঝে হা-হুতাশ বাড়ছে।

সার্ভিস চার্জ তুলনামূলক কম হওয়ায় নগদের প্রতি গ্রাহকরা আকৃষ্ট হচ্ছেন প্রতিনিয়ত। আর এ সুযোগে প্রতিনিয়ত বাড়ছে তাদের গ্রাহক। এ ব্যাপারে সোবহানবাগ এর রাব্বি বলেন, নগদে টাকা পাঠানো সাশ্রয়ী, এ কারণে স্বল্প আয়ের মানুষের পছন্দ নগদ। কিন্তু প্রতিষ্ঠানটির সাম্প্রতিক জালিয়াতির ঘটনায় আমরা শঙ্কিত। এ ঘটনায় বেশ বড় ধরনের ইমেজ সংকটে পড়েছে নগদ। এই বিষয়ে জানতে নগদের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক লিংকন মো. লুৎফরজামান সরকার নম্বরে একাধিকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ব্যবস্থা দেখিয়ে পরে আর কল রিসিভ করেনি ।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, একটি মোবাইল ব্যাংকিং সিস্টেমের সাইবার নিরাপত্তা যদি হুমকির মুখে থাকে তাহলে তার পরিণতি কতোটা ক্ষতিকর হতে পারে সেটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা থেকেই আঁচ করা যায়। ব্যাংক প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি সাইবার হামলার শিকার বলেই বলা হচ্ছে, ব্যাংক খাতগুলোকে আইটি খাতে বেশি বেশি হারে বিনিয়োগ করতে হবে। বিশেষ করে, সাইবার নিরাপত্তার পেছন বিনিয়োগ জোরদার করতে হবে। নগদ এর গড়িমসির কারণে আরো বড় ক্ষতি হতে পারে যদি তারা সাইবার নিরাপত্তায় গুরুত্ব না দেয় ।

‘নগদ’ নামে ডাক অধিদফতর ফিন্যান্সিয়াল সার্ভিস চালু করলেও এর কার্যক্রম পরিচালিত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। থার্ড ওয়েব টেকনোলজিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেছে ‘নগদ’ এর কার্যক্রম। অন্যদিকে, ডাক অধিদফতরের সেবা হলেও দেশের সব পোস্ট অফিসে নেই নগদ-এর সেবা। মোবাইল ব্যাংকিংয়ের আদলে কার্যক্রম পরিচালনা করলেও অনুমোদন না নেওয়ায় আপত্তি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক । গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় প্রচলিত মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মতো ডাক অধিদফতরের নগদ পরিচালনা নিয়ে আলোচনা হয়। সে সভার অভিমত অর্থ মন্ত্রণালয়ের আর্থক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে চিঠি দিয়ে জানানো হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ অ্যাপনগদ থেকে ভাতা টাকা উধাওনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাশ্মীর ট্যুরসহ ইনফিনিক্সের একাধিক ঈদ উপহার
ছাড় ও অফার

কাশ্মীর ট্যুরসহ ইনফিনিক্সের একাধিক ঈদ উপহার

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
টেলিকম

নেটওয়ার্ক সম্প্রসারণসহ নয় দাবি টেলিটকের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের

অভাবনীয় সাড়ায় ডিভাইসের স্টক শেষ
নির্বাচিত

অভাবনীয় সাড়ায় ডিভাইসের স্টক শেষ

নভেল করোনাভাইরাসে কমবে পিসির বৈশ্বিক সরবরাহ
নির্বাচিত

নভেল করোনাভাইরাসে কমবে পিসির বৈশ্বিক সরবরাহ

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
ই-কমার্স

১৩ ই-কমার্সের গ্রাহককে ৩০৩ কোটি টাকা ফেরত

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ

Load More

ট্রেন্ডিং টপিক

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2021

‘নগদ’ এর পেমেন্ট সিস্টেমের দুর্বলতায় উধাও হচ্ছে টাকা

Techzoom.TV |
TechzoomTV