Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ অক্টোবর ২০২১
উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে
Share on FacebookShare on Twitter

যশোরের শার্শায় বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তাদের হাতে আসার আগেই ‘নগদ’ একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের টাকা এভাবে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, যে সকল স্কুলে এমন ঘটনা ঘটেছে সে সব স্কুলের শিক্ষকদের আমরা তালিকা দিতে বলেছি। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কয়েকটি অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে সতর্ক করে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, আগে ‘বিকাশ’ বা ‘শিওরক্যাশে’র মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়া হতো। ‘নগদ’ এ উপবৃত্তির টাকা দেয়ার জন্য ২০২০ সালে রেজিষ্ট্রেশন করা হয়। এতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন, নাম, শ্রেণী, রোল নম্বর, মায়ের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিম নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। সম্প্রতি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তাদের মা’দের নামে রেজিস্ট্রেশনকৃত ওইসব মোবাইলে দেয়া হয়েছে। ওই টাকা তুলতে এজেন্ট ও কাস্টমার কেয়ারে গিয়ে অভিভাবকরা দেখেন তাদের একাউন্টে টাকা নেই। কে বা কারা তাদের টাকা উঠিয়ে নিয়েছে।

উপজেলার বড়বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী লামাইয়া, দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইমাম, তৃতীয় শ্রেণীর ছাত্রী নুরি, ৫ম শ্রেণীর ছাত্রী লামাইয়া, রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আছিয়া খাতুন ও রাকিবুল ইসলাম এবং সমন্ধকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শাহারিয়া, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জুহাইন হোসেনসহ প্রায় শতাধিক ছাত্রছাত্রী প্রণোদনার অর্থ পায়নি।

দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জুহাইন হোসেন অনন এর নানা সাংবাদিক জামাল হোসেন জানান, আগে বিকাশ একাউন্ট খোলা হয়েছিল। পরে স্কুল থেকে নগদ একাউন্ট খোলার পর এ পর্যন্ত কোন ম্যাসেজ পাননি। স্কুলে যোগাযোগ করা হলে তারা নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলেন। কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায় দুটি তারিখে কে বা কারা ১৮ শ‘ টাকা তুলে নিয়ে গেছে। যে নম্বর দিয়ে টাকা তুলেছে সেই নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ছাত্র-ছাত্রীদের অভিভাবক স্বরুপদাহ গ্রামের জাহাঙ্গীর হোসেন, মশিয়ার রহমান, শার্শার ডাক্তার আক্তারুজ্জামান, মনির হোসেন, মশামিম ইসলাম, হোমিও চিকিৎসক আবু মুছা জানান, সরকার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির প্রণোদনার অর্থ সহজে ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে পৌছানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি খুবই যৌক্তিক। কিন্তু কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে ভাবমর্তি অক্ষুন্ন রাখতে হলে প্রত্যেক ছাত্রছাত্রীরা তার অভিভাবকের নামে ব্যাংকে ১০ টাকার একাউন্ট খুলে ব্যাংকের মাধ্যমে টাকা দিলে এক
টাকাও ক্ষতি হবে না বরং প্রত্যেক অভিভাবক খুশি হবেন। ‘শিওরক্যাশ’ পরবর্তীতে ‘নগদে’ যে অনিয়ম দূর্নীতি ও আত্মসাত হয়েছে সেখানে থেকে বেরিয়ে এসে ১০ টাকার একাউন্ট খুলে অভিভাবকরা উপবৃত্তির টাকা ও প্রণোদনার টাকা পেতে সাচ্ছন্দবোধ করবে।

এ বিষয়ে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজ্জত আলী বলেন, আমার স্কুলের ১০-১৫ জন অভিভাবক এভাবে এসে অভিযোগ করেছেন। আমরা বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার মহোদয়কে জানিয়েছি।

তিনি আরও বলেন, অনেক অভিভাবকই এসে বলেছেন টাকা এসেছে কিন্তু আমরা তুলতে পারছি না। উপজেলার আরো কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও এভাবে প্রতারকরা তুলে নিয়েছে বলে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।

কয়েকজন প্রধান শিক্ষক জানিয়েছেন, শিওরক্যাশে টাকা দেয়ার সময়ও প্রথম দিকে এভাবে প্রতারকরা উপবৃত্তির টাকা তুলে নিয়েছিলো।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলার প্রতিটি স্কুলে ২/৫ জন বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের ‘নগদে’র মাধ্যমে প্রণোদনার টাকা আসেনি। এ পর্যন্ত ৬০ জনের নামের তালিকা পাওয়া গেছে। শিওরক্যাশে দেয়ার সময়ও প্রথমদিকে এমন হয়েছিল জানিয়ে তিনি বলেন, ওটিপি নম্বর নিয়ে টাকা তুলে নেয়া মোবাইল নম্বরগুলো এরপর থেকেই বন্ধ পাওয়া যাচ্ছে। আমরা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা দিয়েছি। প্রণোদনার অর্থ না পাওয়ার তালিকা দেওয়ার জন্য। সরকারী অর্থ যেভাবেই দেয়া হোক না কেন অভিভাবক, ছাত্রছাত্রীরা যাতে পায় তা নিশ্চিত করতে হবে।

Tags: নগদনগদ অ্যাপনগদ থেকে উপবৃত্তির টাকা উধাওনগদ থেকে ভাতা টাকা উধাওনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

কমদামে ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এল শাওমি পোকো এফ২ প্রো
নির্বাচিত

কমদামে ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে এল শাওমি পোকো এফ২ প্রো

ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হলেন শবনম ফারিয়া
ই-কমার্স

ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হলেন শবনম ফারিয়া

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
টেলিকম

হুয়াওয়ের বিরুদ্ধে তদন্তে বাধা, যুক্তরাষ্ট্রে গ্রেফতার ২ চীনা গোয়েন্দা

দেশে প্রথম বারের মতো ভ্যাট দিল আমাজন
নির্বাচিত

দেশে প্রথম বারের মতো ভ্যাট দিল আমাজন

মোবাইল চোরদের ‘মাথায় হাত’: ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এনইআইআর; চুরি করা ফোন হবে ‘খেলনা’
নির্বাচিত

‘শুল্ক ফাঁকি’র মোবাইল বিক্রির সুযোগ রেখে চালু হচ্ছে এনইআইআর

ছাড় ও উপহার নিয়ে শুরু হল ল্যাপটপ মেলা
প্রযুক্তি সংবাদ

ছাড় ও উপহার নিয়ে শুরু হল ল্যাপটপ মেলা

Load More

ট্রেন্ডিং টপিক

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের
বিবিধ

‘তেহরানে হামলা চালিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র!’—দাবি ইসরায়েলি গণমাধ্যমের

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এর মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব...

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix